ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জিয়ানগরে জামায়াতের মিছিল ও সমাবেশ


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জিয়ানগরে জামায়াতের মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাড়াখালী ব্রিজ এলাকায় এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুলের সঞ্চালনায় এবং উপজেলা আমির মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির হাবিবুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে বিপাকে পুলিশ, হামলায় আহত দুই সদস্য

এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা খায়রুল বাশার, সাবেক আমির মাওলানা আবু হানিফ, পত্তাশী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়সালসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, গণহত্যার বিচার, এবং গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বক্তারা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জোর দাবি জানান। এর সাথে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে লোডশেডিংজনিত জনভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান।

সমাবেশে জানানো হয়, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: রাজাপুরে বিকাশ ব্যবসায়ীর ৭ লাখ টাকা ডাকাতি, এসআরবি-৮-এর অভিযানে আফজাল-লিটনসহ গ্রেপ্তার ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বুধবার বিকেল চারটায় আলোচনা সভার আয়োজন করে, যা ৪;টায় আমতলী উপজেলা পরিষদ নিউনায়তনে অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা, পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক জিহাদী, পৌর শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ কামরুজ্জামান, গণধিকার পরিষদের সভাপতি মোঃ সাইদুর রহমান, আমতলী সরকারি কলেজের প্রভাষক মোঃ মেহেদী হাসান মাহাদী, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা রাব্বি, প্রীতম কুমার, সাংবাদিক আব্দুর রহমান সালেহ, মহাসিন মাতুব্বর (প্রমুখ)। এছাড়াও আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল দশটায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনালী চেলা নদীতে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে দোয়ারাবাজারে বিশাল প্রতিবাদ সভা ‎

আন্তর্জাতিক ডেস্ক

‎​সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


সোনালী চেলা নদীতে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে দোয়ারাবাজারে বিশাল প্রতিবাদ সভা ‎

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার দাবিতে ঢাকা উঠেছেন স্থানীয় বাসিন্দা ও বালু-পাথর ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রদান করেন তারা।

বুধবার (৫ আগস্ট) বিকালে উপজেলার লছিমপুর বাজারে এলাকাবাসী, বালু শ্রমিক এবং ‘সোনালী চেলা বালু পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর যৌথ উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এই সভায় হাজারো মানুষের অংশগ্রহণের কারণে সভাটি জনসমুদ্রে রূপ নেয়।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নদীর সোনাপুর, কলাবাগান এবং কাজিরগাঁওসহ বিভিন্ন পয়েন্ট থেকে দীর্ঘসময় ধরে একটি প্রভাবশালী চক্র আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। যার ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশ মারাত্মক হুমকিতে পড়েছে, এবং স্থানীয় জনগণের ঘরবাড়ি ও জীবনযাত্রা চরম ঝুঁকিতে রয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, “নদী রক্ষা ও পরিবেশ বাঁচাতে আমরা কোনো ধরনের প্রতিবাদ করলেই আমাদের ওপর নানা হুমকি-ধমকি নামিয়ে আনা হয়। এমনকি মিথ্যা মামলা ও হামলার ভয় দেখানো হয়।” বক্তারা নদী ধ্বংসকারী এই অবৈধ সিন্ডিকেটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আব্দুল হেকিমের সভাপতিত্বে এবং আব্দুর রশিদ, হাফিজুর রহমান ও রায়হান উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খলিলুর রহমান, ফয়াজ উদ্দিন মেম্বার, নুরুল ইসলাম নূর, প্যানেল চেয়ারম্যান ইসরাইল, পরিবেশ আন্দোলন কর্মী গোলাম হোসেন, কামরুজ্জামান ভূঁইয়া, নওসাদ জামীল, ডা. চমক আলী, হাজী জালাল উদ্দীন, যুবদল নেতা মকবুল মিয়া, রজিবিউল ইসলাম, আজিজুর রহমান ও মুজিবুর রহমান।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন হাজী স্বপন মিয়া। এছাড়া সোনালী চেলা বালু পাথর ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মত্তছির আলী, সহ-সভাপতি সিরাজ মিয়া ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণভাবে সভাটি শেষ হলেও অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী।

এই অবস্থায় নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার সমান উচ্চতায় প্রবাহিত হয়। উল্লেখ্য, এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা ও ৯টায় তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর দুই ঘণ্টার ব্যবধানে পানি ৫ সেন্টিমিটার কমে সকাল ১১টায় ৫২ দশমিক ২৩ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে ছিল।

এরপর দুপুর ১২টায় পানির সমতল ৫২ দশমিক ২১ সেন্টিমিটার, দুপুর ২টায় ৫২ দশমিক ১৭ সেন্টিমিটার, বিকেল ৩টায় ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার এবং বিকেল ৪টায় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়। অর্থাৎ, বিকেল ৪টায় তিস্তার পানি বিপৎসীমার সমান উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।

এদিকে সকালে তিস্তার পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, সকালে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করেছে। মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করেনি, এটি স্বস্তির বিষয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, মধ্যরাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। সকাল ৯টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

এছাড়া, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির শঙ্কা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, রাঙামাটিতে পিসিএনপির শোকসভায় বক্তারা

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, রাঙামাটিতে পিসিএনপির শোকসভায় বক্তারা

গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় আয়োজন রেস্টুরেন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেন, তাঁদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য প্রেরণা হয়ে থাকবে।

বক্তরা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো বৈষম্য বিরাজ করছে। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এ ধরনের বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর মধ্যে সমঅধিকার নিশ্চিত করা গেলেই জুলাই আন্দোলনের প্রকৃত সফলতা আসবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সোলায়মান।

বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রবীণ রাজনীতিবিদ পেয়ার আহমেদ খান এবং এনসিপি নেতা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম। সঞ্চালনা করেন নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ রকিব হোসেন।

এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা শোকসভায় উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%