০৮:০৩ পি.এম
যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আমতলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসন বুধবার বিকেল চারটায় আলোচনা সভার আয়োজন করে, যা ৪;টায় আমতলী উপজেলা পরিষদ নিউনায়তনে অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাসেল, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাহাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা, পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মোহাম্মদ কবির উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক জিহাদী, পৌর শাখা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ কামরুজ্জামান, গণধিকার পরিষদের সভাপতি মোঃ সাইদুর রহমান, আমতলী সরকারি কলেজের প্রভাষক মোঃ মেহেদী হাসান মাহাদী, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, জুলাই যোদ্ধা রাব্বি, প্রীতম কুমার, সাংবাদিক আব্দুর রহমান সালেহ, মহাসিন মাতুব্বর (প্রমুখ)। এছাড়াও আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি পালন করে। সকাল দশটায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন