০১:২৯ পি.এম
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বাজারে নিজেদের শীর্ষ অবস্থান আরও শক্তিশালী করতে রেকর্ড বিনিয়োগের ঘোষণা দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আগামী ১০ বছরে এক হাজার ট্রিলিয়ন ওয়ান, যা প্রায় ৬৪৮ বিলিয়ন মার্কিন ডলার, বিনিয়োগের মহাপরিকল্পনা নিয়েছে।
অর্থাৎ, প্রযুক্তি খাতে নেতৃত্ব ধরে রাখতে এবার স্যামসাং তাদের নিজ দেশে ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে। দক্ষিণ কোরিয়ায় আগামী এক দশকে ১ হাজার ট্রিলিয়ন ওয়ান বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি, মার্কিন ডলার হিসেবে যার মূল্য প্রায় ৬৪৭ বিলিয়ন ডলার।
স্থানীয় সংবাদমাধ্যম মেইল বিজনেস নিউজপেপার জানিয়েছে, সোমবারই (২৯ জুন) এ বিনিয়োগ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এই বিশাল বিনিয়োগের মধ্যে প্রায় ৩০০ ট্রিলিয়ন ওয়ান ব্যয় করা হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন কারখানা নির্মাণের জন্য।
আরও পড়ুন: পিএসসির দুই সদস্যের পদত্যাগ, সদস্য সংখ্যা ২০ থেকে ১৮
মূলত রাজধানী সিউল ও তার আশপাশের এলাকার বাইরে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই সিউলের বাইরের অঞ্চলে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর অভ্যন্তরীণ চাপ ছিল।
এই মেগা প্রকল্পের ঘোষণা আসতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে। সেখানে স্যামসাং ইলেকট্রনিক্সের পাশাপাশি এসকে হাইনিক্সের শীর্ষ নির্বাহীরাও উপস্থিত থাকবেন। সিউলের বাইরে আঞ্চলিক উন্নয়নে তাদের পরিকল্পনা জানাবেন।
বিশ্লেষকদের মতে, এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে দক্ষিণ কোরিয়ার অবস্থান আরও শক্তিশালী হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মেয়েসহ ছিনতাইয়ের কবলে সিনিয়র সাংবাদিক আরিফ আলম দিপু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন