ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

তিন দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা, কী হয়েছে তার?


তিন দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা, কী হয়েছে তার?

হাইডেনহাইমের বিপক্ষে প্রীতি ম্যাচের ৬৬তম মিনিটে হঠাৎ করেই বল ছাড়াই মাঠের মধ্যে ঢলে পড়েন জামাল মুসিয়ালা। সঙ্গে সঙ্গেই বায়ার্ন মিউনিখের মেডিকেল টিম ছুটে আসেন, আর উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে সতীর্থকে ঘিরে ধরেন গোটা একাদশের ফুটবলাররা।

অবশেষে চিকিৎসকদের প্রাথমিক পরিচর্যার পর মুসিয়ালা উঠে দাঁড়ান, এবং এরপরই মাঠ ত্যাগ করেন। দেখে তিনি কিছুটা হতবিহ্বল মনে হলেও শারীরিক দিক থেকে তিনি স্বাভাবিকই ছিলেন। পরপর দুই ম্যাচে সুস্থ এক ফুটবলারের এভাবে মাঠে পড়ে যাওয়া স্বাভাবিক নয় হওয়ায় বিষয়টির মূল কারণ খুঁজে বের করতে মাঠে নামে বায়ার্নের মেডিকেল টিম।

পরপর দুই ম্যাচে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত বার্তা দিয়েছেন জামাল মুসিয়ালা। ভক্তদের আশ্বস্ত করে এই জার্মান তরুণ লিখেছেন, “প্রথম কথা হলো—আমি একদম ভালো আছি! বিশেষ করে আপনাদের অজস্র বার্তা এবং ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমি বুঝতে পারছি যে আপনারা অনেকেই আমাকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন। আজকের দিনটিতে আমি যে উদ্বেগ কিছুটা দূর করতে চাই এবং একটি বিষয় স্পষ্ট করতে চাই, আমার একটি সাময়িক, স্বল্পস্থায়ী এবং চিকিৎসায় নিরাময়যোগ্য ‘অ্যাবসেন্স সিজার’ (এক ধরনের খিঁচুনি) ধরা পড়েছে, যা স্নায়ুগত সমস্যার (নিউরোলজিক্যাল ডিসফাংশন) কারণে ঘটে থাকে। এবং এ কারণেই লাইপজিগ কিংবা হাইডেনহাইমের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৫ জন আটক, মামলা ৪৬

পরিস্থিতি ভয়ংকর মনে হলেও নিজের আত্মবিশ্বাসের ব্যাপারটি জানিয়ে তিনি লেখেন, ‘আমি জানি প্রথম দর্শনে এটি বেশ ভীতিকর মনে হয়—তবে আমার জন্য এটি আপাতত দৈনন্দিন জীবনেরই অংশ। আমি অত্যন্ত মানসম্মত চিকিৎসা পাচ্ছি এবং এ নিয়ে আমি খুব আশাবাদী। বায়ার্ন মিউনিখ, আমার পরিবার এবং বন্ধুরা এই যাত্রায় সবসময় আমার পাশে রয়েছে ও সাহস জোগাচ্ছে।’

নিজের খেলার সিদ্ধান্ত ও ঝুঁকির বিষয়ের বিষয়ে পরিষ্কার করে মুসিয়ালা যোগ করেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো, এতে বড় ধরনের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে নিবিড় পরামর্শের পরেই এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। নিউরোলজিস্টদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই আমি আবার ফুটবল খেলায় মন দিতে পেরেছি, যা আমার দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করছে। সামগ্রিকভাবে আমি বেশ ইতিবাচক বোধ করছি এবং একদম সঠিক পথেই আছি।’

বার্তার শেষাংশে সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে এই বায়ার্ন তারকা লেখেন, ‘এই পথে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করছে আমার দলের হয়ে আবারও ট্রফি জয়ের লড়াইয়ে নামা এবং আপনাদের অভাবনীয় সমর্থন। আশা করি আপনারা আমাকে এখন আরও ভালোভাবে বুঝতে পারছেন। একই সঙ্গে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি—এই বিষয়টি যেন আমার নিকটাত্মীয়, ক্লাব এবং চিকিৎসকদের ব্যক্তিগত গণ্ডির মধ্যেই রাখতে দেওয়া হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

আরও পড়ুন: মিরপুর-১০ এ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ এম


আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে: আব্বাস আরাঘচি

হরমুজ প্ৰণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বর্তমানে তুঙ্গে অবস্থান করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে না। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "যুক্তরাষ্ট্রই আলোচনার জন্য অনুনয় করছে।" এছাড়াও, তেহরান ঘোষণা দিয়েছে যে, শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।

সংযুক্ত আরব আমিরাতের দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দেশের জলসীমার বাইরে, অন্যটি পড়েছে জলসীমার ভেতরে।

সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এবং আলোচনা সম্পর্কে পাল্টাপাল্টি বক্তব্যও শোনা যাচ্ছে। একদিন আগে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ব্যাকচ্যানেল যোগাযোগের দাবি করা হলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং আলোচনার কোনো সূচিও নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আবারো উল্লেখ করেছেন, "আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে।" ট্রাম্প হরমুজ প্রণালিকে 'নিউ ইউএস টেরিটরি' দেখানো ছবি পোস্ট করে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন।

হরমুজ খুলতে তেহরানের শর্ত স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ ছাড়, তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধ না হলে প্রণালি খোলা হবে না। এর মধ্যেই বিশ্বের বাজারে তেলের দাম জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অচলাবস্থা কাটিয়ে উঠতে ইরান ও ওমানের মধ্যে আলাদা আলোচনা চলছে। হরমুজ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা আবারও শুরু করা সহজ হবে বলে কাতার সূত্রে জানানো হয়েছে। আঞ্চলিক সূত্রের মতে, পাকিস্তানের মাধ্যমেও ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপ ম্যাচে হাতাহাতির ঘটনায় আল আমিনের কঠোর শাস্তি, ছাড় পাননি মিরাজুলও

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ এম


মালদ্বীপ ম্যাচে হাতাহাতির ঘটনায় আল আমিনের কঠোর শাস্তি, ছাড় পাননি মিরাজুলও

গত জুন মাসে মালদ্বীপে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের বিরুদ্ধে হাতাহাতির ঘটনায় যুক্ত ছিলেন বাংলাদেশের আল আমিন। এই ঘটনায় তিনি কঠোর শাস্তি পেয়েছেন, ১৫ ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফিফা। এদিকে, ওই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনাতে জড়ানো মিডফিল্ডার মিরাজুল ইসলামকেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা।

গত জুনে ডায়মন্ড জুবিলি ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ মালদ্বীপ সফর করেছিল। রাউন্ড রবিন লিগে ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিরুদ্ধে শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ ফাইনালে ওঠার সুযোগ হারায়। মিরাজুল ইসলাম ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি হিসেবে তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজের দলকে।

কিন্তু ম্যাচের শেষের দিকে ঘটেছিল একটি অপ্রত্যাশিত ঘটনা। যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানায় বাংলাদেশের খেলোয়াড়েরা। বল দখলের লড়াই চলাকালীন মালদ্বীপের হাসান ইনাজ পিয়াস আহমেদ নোভার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। পরে যখন স্বাগতিকদের পক্ষে ফ্রি-কিক দেওয়া হয়, তখন বাংলাদেশি খেলোয়াড়েরা ক্ষোভ দেখান।

ঝামেলার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় লাল কার্ড পান আল আমিন। বেঞ্চ থেকে প্রতিবাদ করার জন্য একই শাস্তি পান মিরাজুলও। এক পর্যায়ে আল আমিন রেফারিকে ধাক্কা দেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলে। পরে কিছুটা শান্ত হলেও, শেষ বাঁশির আগে আবারও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে তর্কাতর্কি হাতাহাতিতে রূপ নেয়। দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হলে ম্যাচের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীকালে উভয় দলের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলস্বরূপ বাংলাদেশের ফুটবলার দুইজন, আল আমিন এবং মিরাজুল, শাস্তির মুখে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ এম


রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন।

ভোট দেওয়ার পুরো প্রক্রিয়া—

১. সংসদ কক্ষে প্রবেশ: ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। এ সময় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

২. আইডি কার্ড সঙ্গে রাখতে হবে: সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

৩. ব্যালট সংগ্রহ: নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার নিতে হবে। ব্যালটের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

৪. পছন্দের প্রার্থীকে ভোট: ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

৫. ব্যালট বাক্সে জমা: ভোট দেওয়া শেষ হলে ব্যালট পেপার সংসদ কক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

৬. ব্যালট নষ্ট হলে: কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে রাখার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচনকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৭. নির্বাচনী প্রচার নিষিদ্ধ: ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।

৮. সমস্যায় চিফ হুইপের শরণাপন্ন: ভোট দেওয়ার সময় তাৎক্ষণিক কোনো সমস্যার সৃষ্টি হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের শরণাপন্ন হতে হবে।

৯. পূর্ণ নাম লিখতে হবে: ব্যালট পেপারে যেখানে ভোটারের পূর্ণ স্বাক্ষরের কথা বলা হয়েছে, সেখানে পূর্ণ নাম লিখতে হবে।

যেভাবে ফল ঘোষণা হবে: বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১২ এম


আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালন করা হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে সংগঠনটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন দুর্যোগে মোকাবেলা করার উদ্দেশ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানী এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া সকাল ১০ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়ার আয়োজন রয়েছে।

আজ দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

স্বেচ্ছাসেবক দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%