ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায়


পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায়

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী জোনাকির টেক এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখর উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজ হোসেন, উপজেলা প্রকৌশলী ছামছুল হুদা রাকিব এবং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামছুল হোসাইনসহ অন্যান্য অতিথিরা।

আরও পড়ুন: সকাল ৯টায়ও তালাবদ্ধ চিকিৎসকের কক্ষ, রোগীরা চরম ভোগান্তিতে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ,যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু ও সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।

এ ছাড়া উপজেলা বিএনপি,শ্রমিক দল,যুবদল, কৃষক দল, তাঁতী দলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলাস্কার নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দিতে হবে ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


আলাস্কার নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দিতে হবে ট্রাম্পের দাবি

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন, আগামী সপ্তাহের নির্বাচনে আলাস্কার ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী মেরি পেলটোলা এবং রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানের নামের সঙ্গে মিল থাকা আরেক প্রার্থীকে ব্যালট থেকে বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা ভোটারদের বিভ্রান্ত করার জন্য বেআইনি পরিকল্পনা করেছে।

এ দাবি ট্রাম্পের পক্ষ থেকে আসে দ্য নিউইয়র্ক টাইমস-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর।

প্রতিবেদনটি জানায়, রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে পরাজিত করার লক্ষ্যে ডেমোক্র্যাট দলের নির্বাচনী কৌশল নির্ধারকেরা গোপনে এমন কিছু প্রার্থীকে নির্বাচনে দাঁড় করানোর উদ্যোগ নিয়েছেন, যাদেরকে ‘স্পয়লার’ প্রার্থী বলা হয়। তাদের মধ্যে একজন হলেন ড্যান সুলিভান নামের আরেক ব্যক্তি। উদ্দেশ্য হলো, বর্তমান সিনেটরের ভোট ভাগ করে দেওয়া।

বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবরটি জানায়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এখনই জানা গেছে, আলাস্কার ডেমোক্র্যাটরা বেআইনিভাবে ড্যান সুলিভান নামের একজন ব্যক্তিকে খুঁজেছে এবং তাকে নির্বাচনে প্রার্থী হতে রাজি করিয়েছে।’

তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ফেডারেল আদালতে শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ আনেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সিনেটরকে মেরি পেলটোলা কিংবা ‘ভুয়া ড্যান সুলিভান’কে ব্যালট থেকে বাদ দেওয়া উচিত।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার কাছে এটি সর্বোচ্চ পর্যায়ের ভোট জালিয়াতি।’

এ ঘটনায় সিনেটর সুলিভানও ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের মাত্র ছয় দিন আগে এ বিতর্ক পেলটোলার নির্বাচনী প্রচারে একটি বড় ধরণের অস্বস্তি তৈরি করেছে।

ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে সুলিভান বলেন, ‘আমি যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি, তিনি এক বছরেরও বেশি সময় ধরে আলাস্কার মানুষকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করেছেন। এটি এ অঙ্গরাজ্যের জনগণের প্রতি চরম অবজ্ঞার পরিচয়।’

তিনি আরও বলেন, ‘তিনি আলাস্কার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, তিনি মিথ্যা বলেছেন।’

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, প্রতিপক্ষের ভোট ভাগ করে দিতে প্রার্থী নিয়োগের এ কৌশল ‘ব্যালট স্ট্যাকিং’ নামে পরিচিত। সাধারণভাবে এটি আইনসম্মত এবং আলাস্কায় দুই দলই অতীতে এ কৌশল ব্যবহার করেছে।

এর সাম্প্রতিক উদাহরণ ২০২৪ সালের ঘটনা। সে বছর নিউইয়র্ক অঙ্গরাজ্যে কম ভোটারের উপস্থিতিতে ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির প্রাথমিক নির্বাচনে অপরিচিত সাবেক রিপাবলিকান প্রার্থী অ্যান্থনি ফ্রাসকোন ডেমোক্র্যাট প্রার্থী মন্দাইর জোনসকে পরাজিত করেন।

জোনসের নির্বাচনী প্রচারশিবির ও বামপন্থী ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি অভিযোগ করে, ফ্রাসকোন রিপাবলিকান দলের হয়ে প্রতিপক্ষের ভোট ভাগ করার উদ্দেশ্যে প্রার্থী হয়েছিলেন।

স্থানীয় ডেমোক্র্যাট নেতারা ও একদল ভোটার তাকে ব্যালট থেকে বাদ দেওয়ার দাবিতে মামলা করেন। তবে ওয়েস্টচেস্টারের এক বিচারক তাকে নির্বাচনে রাখার সিদ্ধান্ত দেন।

আলাস্কার ঘটনাটি নিয়ে দ্য নিউইয়র্ক টাইমস-এর অনুসন্ধানে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি। ট্রাম্পের মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগের পক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পেলটোলার নির্বাচনী প্রচারশিবির ও ডিএসসিসি কোনো প্রার্থীকে নির্বাচনে দাড় করানোর জন্য নিয়োগ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

এ ঘটনা প্রকাশ্যে আসার কয়েক দিন আগে ট্রাম্প বিচার বিভাগকে নির্দেশ দেন, ব্যালটে দ্বিতীয় ড্যান সুলিভানের নাম থাকার বিষয়ে আলাস্কার বিরুদ্ধে মামলা করতে।

মামলায় বলা হয়েছে, পেলটোলা যদি অল্প ভোটের ব্যবধানে বর্তমান সিনেটরকে পরাজিত করেন এবং তার নামের সঙ্গে মিল থাকা প্রার্থীর পক্ষে দেওয়া ভোট নির্বাচনের ফল পরিবর্তন করে দিতে পারে, তাহলে নির্বাচনের ফলের আনুষ্ঠানিক অনুমোদন স্থগিত রাখতে হবে।

গত জুনে আলাস্কার সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ড্যানিয়েল জে. সুলিভানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার বহাল রাখেন।

তাকে ব্যালট থেকে বাদ দিতে রিপাবলিকানদের করা আবেদন আদালত খারিজ করে দেন।

এদিকে, বিচার বিভাগের মামলার কোনো আইনি ভিত্তি নেই যুক্তি দেখিয়ে সেটি খারিজ করার আবেদন জানিয়েছে আলাস্কা অঙ্গরাজ্য সরকার।

এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আবেদনটি এখন ফেডারেল বিচারকের বিবেচনাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবসে ১০০ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


জাতীয় যুব দিবসে ১০০ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি জানান, ৫৫টি প্রতিষ্ঠানকে নিয়ে একটি জব ফেয়ার আয়োজন করা হয়েছে। এই ফেয়ারে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং কমপক্ষে ১০০ জনকে তাৎক্ষণিক চাকরি দেয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতীয় যুব দিবসের আয়োজন সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করা হবে। তিনি জানান, ১০ জন সফল আত্মকর্মী এবং ৪ জন উদ্যোক্তাকে জাতীয় যুব পুরস্কার-২০২৬ প্রদান করা হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ৫৫টি প্রতিষ্ঠানকে নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হবে, যেখানে ৫ হাজার জনের চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং কমপক্ষে ১শ জনকে তাৎক্ষণিক চাকরি দেয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয়ের নিদের্শনায় এবার রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হবে না। তবে, সারা দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে।

নভেম্বরে আয়োজিত সাফ ফুটবল শিরোপার খরা কাটিয়ে উঠবে বাংলাদেশ বলে প্রত্যাশা প্রকাশ করেন তিনি। সাফের টিকিটের দামের বিষয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান।

ঢাকা সিটি করপোরেশনের মধ্যে মাঠ খালি করে ফুটসাল গ্রাউন্ড তৈরির চেষ্টা চলছে এবং বর্তমানে শনাক্তকরণের কাজ চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এক বছরের মধ্যে মাঠের খরা কাটিয়ে উঠতে পারবে ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে চট্টগ্রামে তিন মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ডিসেম্বরে চট্টগ্রামে তিন মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ডিসেম্বরে চট্টগ্রাম নগরীতে তিনটি মেগা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করা হবে বঙ্গোপসাগরের উপকূলে নির্মিত পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড, কর্ণফুলী নদীর তীরঘেঁষে নির্মিত কালুরঘাট-চাক্তাই রিং রোড এবং ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নয়টি র‌্যাম্প। এই তিনটি প্রকল্প চালু হলে যানজট ও মানুষের ভোগান্তি কমবে। বন্দরের সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং যাতায়াতে সময় সাশ্রয় হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে নগরীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

যানজট নিরসন এবং বন্দরের ওপর চাপ কমানোর উদ্দেশ্যে নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উড়ালসড়ক চালু হলেও ওঠানামার র‌্যাম্পগুলো চালু না হওয়ায় নগরবাসী পুরোপুরি সুফল পাচ্ছেন না।

তবে আগামী ডিসেম্বরে এক্সপ্রেসওয়েটির নয়টি র‌্যাম্পই চালু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আটটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগ্রাবাদে অবস্থিত বাকি র‌্যাম্পটির নির্মাণকাজ আগামী নভেম্বরেই শেষ হবে।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শিমুল জানিয়েছেন, কাজ শেষ করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে। সে অনুযায়ী দিনরাত কাজ চলছে। আগ্রাবাদের র‌্যাম্পটির নির্মাণকাজ চলমান রয়েছে এবং দ্রুতই কাজ শেষ হবে।

যদি সব র‌্যাম্প একসঙ্গে চালু হয়, তবে যানজট কমার পাশাপাশি নগরীর যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে। বন্দর সড়কের ওপর যানবাহনের চাপও কমবে। প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, নয়টি র‌্যাম্পের মধ্যে আটটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি একটির কাজ চলছে।

বন্দর ও নগরীর ওপর চাপ কমাতে শহরের পশ্চিম পাশে বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত আউটার রিং রোড। ১৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকা।

অন্যদিকে, নগরীর পূর্ব প্রান্তে জলাবদ্ধতা ও যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নদীর তীরঘেঁষে নির্মাণ করা হয়েছে কালুরঘাট-চাক্তাই রিং রোড। প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নতুন পর্যটনের সম্ভাবনা তৈরি করেছে। সড়কটি চালু হলে যাতায়াতে সময় কমবে এবং নগরীর যোগাযোগ ব্যবস্থায় সুবিধা বাড়বে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসবেন। এই সময় তিনি শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চাক্তাই-কালুরঘাট রিং রোড এবং ফৌজদারহাট-পতেঙ্গা রিং রোড উদ্বোধন করবেন। ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধন হতে পারে।

এদিকে, নগরবাসীর সুবিধার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিদ্যমান নয়টি র‌্যাম্পের পাশাপাশি নতুন করে আরও তিনটি র‌্যাম্প নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও -১ আসনে উপনির্বাচন সরকারি দলকে সমর্থন, গভীর রাতে প্রত্যাহার হলেন ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ঠাকুরগাঁও -১ আসনে উপনির্বাচন সরকারি দলকে সমর্থন, গভীর রাতে প্রত্যাহার হলেন ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা

ঠাকুরগাঁও -১ আসনে উপনির্বাচন সরকারি দলকে সমর্থন, গভীর রাতে প্রত্যাহার হলেন যে ৯ জন ভোটগ্রহণ কর্মকর্তা।
ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদ্বায়ী মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম, সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা শাহাদুল ইসলাম, বড়গ্রাম আলিম মাদ্রাসার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার কে প্রত্যাহার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি দলের পক্ষে সমর্থন দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%