ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ব রক্তদান দিবসে রাজৈরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


বিশ্ব রক্তদান দিবসে রাজৈরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১১টায় স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উদ্যোগে টেকেরহাট বন্দরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেন সংগঠনের সদস্য, তরুণ রক্তদাতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র‍্যালি শেষে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু, মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, একসময় রক্তের অভাবে অনেক রোগীকে প্রাণ হারাতে হতো। বর্তমানে তরুণদের স্বেচ্ছায় রক্তদানের মানবিক উদ্যোগের ফলে এমন পরিস্থিতি অনেকাংশে কমে এসেছে। তারা বলেন, রক্তদান একটি মহৎ ও জীবনরক্ষাকারী কাজ। এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের আরও উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে তারা এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আগ্রহ হারাতে পারে।
আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈর পৌরসভার অবহেলা, মহাসড়ক পরিণত ময়লার ভাগাড়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


কালিয়াকৈর পৌরসভার অবহেলা, মহাসড়ক পরিণত ময়লার ভাগাড়ে

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। তবে ২০ বছর পেরিয়ে গেলেও এখনও নির্দিষ্ট কোনো ডাম্পিং জোন বা বর্জ্যাগার ব্যবস্থা নেই। প্রতিদিন পৌরসভার নীল রঙের ট্রাক দিয়ে টনের পর টন ময়লা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোল ঘেঁষে ফেলে দেওয়া হচ্ছে। মহাসড়কের পাশেই রয়েছে ১০-১৫ ফুট উঁচু ময়লার পাহাড়। পৌর কর্মীরা ট্রাক থেকে ময়লা নামাচ্ছে, আর পাশ দিয়ে চলছে শতাধিক বাস, ট্রাক, অটো রিক্সা ও কলেজগামী শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে ২০ বছরের স্মার্ট মডেল পৌরসভা এখন মহাসড়ক দূষণের জাতীয় নজির হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে কালিয়াকৈর উপজেলার মৌচাক, চান্দুরা ও খাড়াজোড়া হাইটেক পার্কের সংলগ্ন এলাকায় দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একপাশে ১০-১৫ ফুট উঁচু ময়লার স্তূপ বেড়ে উঠেছে। পৌরসভার ট্রাক এসে মহাসড়কের কোল ঘেঁষেই ময়লা ফেলছে। পচা সবজি, পলিথিন এবং প্লাস্টিকসহ গৃহস্থালি আবর্জনায় স্তূপ হয়ে রয়েছে। ড্রেনের ওপরেও ময়লা স্তূপিত হয়ে গেছে, ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে সেই ময়লা থেকে কালো দুর্গন্ধযুক্ত পানি গড়িয়ে মহাসড়কে পড়ছে। পচা গন্ধ এত প্রচণ্ড যে, ৫০ মিটার দূর থেকেও মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাক-কুকুর, মশা-মাছির উৎপাতে এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

কালিয়াকৈর সরকারি কলেজ ও আশপাশের স্কুলের হাজারো ছাত্র-ছাত্রী প্রতিদিন এ ময়লার পাশ দিয়ে ক্লাসে যান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি পাশে বাস এবং প্রাইভেটকার চলছে, অন্যদিকে শিক্ষার্থীরা নাকে রুমাল চেপে দৌড়াচ্ছে। এক ছাত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন, "স্যার, প্রতিদিন এই গন্ধের মধ্যে দিয়ে колледে যাই। বই-খাতা, জামা-কাপড় সব ময়লার গন্ধে মাখা থাকে। বৃষ্টি হলে পচা পানি গায়ে লাগে। ২০ বছরেও পৌরসভা একটি ডাম্পিং জোন করতে পারলো না, আমরা কি এভাবেই পড়াশোনা করবো।"

স্থানীয় অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, "ঢাকা-টাঙ্গাইল মহাসড়কই এখন ময়লার ভাগাড়। সারাদিন গাড়ি চালাই, গন্ধে মাথা ঘোরে বমি আসে। যাত্রী উঠাতে লজ্জা লাগে। পৌরসভার ট্রাক প্রতিদিন ময়লা ফেলে দেয়, সাধারণ মানুষ কি করবে?"

স্থানীয় বাসিন্দা মো. নিতাই চন্দ্র বলেন, "কালিয়াকৈর পৌরসভা ২০ বছরে ময়লার ডাম্পিং ব্যবস্থা করতে পারছে না। নির্বাচনের সময় মেয়র-কাউন্সিলররা বলেছিল স্মার্ট মডেল পৌরসভা বানাবো। আর এখন মহাসড়কেই ডিজিটাল ডাস্টবিন বানিয়েছে। মানুষের স্বাস্থ্য নিয়ে চলছে খেলা।"

পরিবেশবিদরা সতর্ক করে বলছেন, মহাসড়কের পাশে খোলা ময়লা থেকে লিচেট পানি মাটির নিচে যাচ্ছে, ফলে ভূগর্ভের পানি দূষিত হচ্ছে। মশা-মাছির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়াচ্ছে। ময়লার স্তূপের কারণে মহাসড়কে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন এ বিষয়ে বলেন, "পৌরসভার ময়লা রাখার নিজস্ব কোনো জায়গা নেই। জমি কিনে ডাম্পিং পয়েন্ট করার প্রক্রিয়া কয়েকবার বিফলে গিয়ে। ঊর্ধ্বতনের কাছে জমি চেয়ে আবেদন করেছি। খুব দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।" তিনি বলেন, "অপাতত ময়লা ঢেকে দেওয়া ও ব্লিচিং ছিটানোর কাজ চলছে। জনদুর্ভোগ লাঘবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।"

বর্জ্য ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, "শুধু ডাম্পিং জোন নয়, প্রতিটি ওয়ার্ডে বর্জ্য আলাদা করা ও কম্পোস্ট প্ল্যান্ট স্থাপন, মেডিকেল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ ও ইনসিনারেশন, রিসাইক্লিংয়ের মাধ্যমে ৬০% ময়লা কমানো সম্ভব।" কালিয়াকৈর পৌরসভা ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০ বছরেও নির্দিষ্ট ডাম্পিং জোন করতে ব্যর্থ হয়েছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, চান্দুরা ও খাড়াজোড়া এলাকা ময়লার ভাগাড় হয়ে গেছে। পৌরসভার নিজস্ব ট্রাকই প্রতিদিন মহাসড়কের পাশে ময়লা ফেলে দিচ্ছে, যার দুর্গন্ধ ও দূষণের কারণে হাজারো শিক্ষার্থী ও পথচারী চরম ভোগান্তিতে পড়েছে।

জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পড়লেও পৌর কর্তৃপক্ষ "জমি নাই" অজুহাতে দায় এড়াচ্ছে। এলাকাবাসী এবং বিশেষজ্ঞরা দ্রুত স্থায়ী ডাম্পিং জোন নির্মাণ, মেডিকেল বর্জ্য আলাদাকরণ ও রিসাইক্লিং ব্যবস্থা চালুর দাবি তুলেছেন। "স্মার্ট মডেল পৌরসভা"র স্বপ্ন দেখানো কালিয়াকৈর পৌরসভার কাছে প্রশ্ন হলো, ২০ বছর পরও যদি মহাসড়কই ডাস্টবিন হয়, তবে উন্নয়ন কোথায়?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৫ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

রবিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

চলতি বছরে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবসেবায় অঙ্গীকারবদ্ধ রেড ক্রিসেন্ট সোসাইটি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


মানবসেবায় অঙ্গীকারবদ্ধ রেড ক্রিসেন্ট সোসাইটি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ময়মনসিংহ ইউনিট হাম রোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, সেবিকা এবং পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করেছে।

রোববার (১৯ জুন) সকালে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন পার্সেল বিতরণ করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় তিনি হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন পার্সেল বিতরণের পাশাপাশি তাদের খোঁজখবর নেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। এই সময়ে, তিনি চিকিৎসক, সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী এবং প্রহরীদের মাঝেও রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হাম একটি সংক্রামক রোগ। তবে সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, “মানবসেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবো।”

তিনি আরও বলেন, হামের প্রাদুর্ভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট কর্মীরা তৃণমূল পর্যায়ে মাইকিং, প্রচারপত্র বিতরণ এবং উঠান বৈঠক এর মাধ্যমে কাজ করছেন। হাসপাতালে চিকিৎসা নেয়া হত দরিদ্র শিশু রোগীদেরকে রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থিকভাবে সহায়তাও প্রদান করেছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে সরকারি পিপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, ইউএলও হায়দার আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাম রোগে আক্রান্ত শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে পছন্দের দলের খেলা দেখে যা বলেছেন মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


বিশ্বকাপে পছন্দের দলের খেলা দেখে যা বলেছেন মির্জা ফখরুল

বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থন ব্রাজিলের পক্ষেই প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রকাশ করেছেন নিজের পছন্দের দলের কথা।

হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মির্জা ফখরুল বলেছেন, ‘আমার প্রিয় দল ব্রাজিল। এবারের প্রথম ম্যাচের খেলা দেখতে গিয়ে আমি একটু ক্লান্ত বোধ করছি। এখনও পুরোপুরি সেই ক্লান্তি কাটিয়ে উঠতে পারিনি।’

বিএনপি মহাসচিবের এই মন্তব্যে সভাকক্ষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ ফুটবল ঘিরে চলমান উন্মাদনার মধ্যে তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%