০৮:৪৪ এম
সুরা ইয়াসিনকে ‘পবিত্র কুরআনের হৃদয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসলামে এর ফজিলত ও তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পবিত্র কুরআনের ৩৬তম সুরা, যার মধ্যে ৮৩টি আয়াত রয়েছে। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কুরআনের এই সুরায় তাওহিদ, রিসালাত, পরকাল, পুনরুত্থান এবং মহান আল্লাহর কুদরতের গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে।
সুরা ইয়াসিনের ফজিলত
সুরা ইয়াসিনের ফজিলত নিয়ে হাদিসে অনেক বর্ণনা পাওয়া যায়। নবীজি (সা.) বলেছেন, ‘সুরা ইয়াসিন কুরআনের হৃদয়। যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে এটি পড়ে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করেন।’ (মুসনাদ আহমদ, হাদিস: ১৯৭৪৩)
আরও পড়ুন: ঢাকা ও আশপাশের এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ
ইমাম ইবনে কাসির তাঁর তাফসির ইবনে কাসির-এ উল্লেখ করেন, সুরা ইয়াসিন তাওহিদ, রিসালাত ও আখিরাতের বিষয়ে গভীর বার্তা প্রদান করে, যা মুমিনের ঈমানকে দৃঢ় করে। (তাফসির ইবনে কাসির, ৬/৫৬২, দারুস সালাম, ২০০০)
নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুরা ইয়াসিন পড়ে, তার জন্য এমন সওয়াব রয়েছে, যেন সে দশবার কুরআন পড়েছে।’ (তিরমিজি, হাদিস: ২,৮৮৭)
নবীজি (সা.) বলেছেন, ‘মৃত ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পড়ো, এটি তার জন্য (মৃত্যুর যন্ত্রণা) সহজ করে দেয়।’ (ইবনে মাজাহ, হাদিস: ১,৪৪৮)
নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা ইয়াসিন পড়ে, সে সকালে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় জাগ্রত হয়।’ (তিরমিজি, হাদিস: ২,৮৮৯)
আরও পড়ুন: বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন