প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক দিনে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার রাফাহের নিকটবর্তী ড্রোন হামলায় দুজন নিহত হন এবং আগের এক হামলায় আহত আরেকজন মারা যান। স্থানীয় সংবাদমাধ্যম চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানায়।
চিকিৎসা সূত্র উল্লেখ করে, রাফাহের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় মুআবিয়া মসজিদের কাছে ইসরাইলি বাহিনী ড্রোন হামলা চালায়। এই হামলায় নিহতদের মধ্যে আহমেদ সাঈদ ফাথি আবদিন ও মোতাজ হাজ্জি রয়েছেন। হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন।
গাজার ক্রসিং কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, কেরেম শালোম ক্রসিং দিয়ে প্রবেশ করা পণ্যবাহী ট্রাক পর্যবেক্ষণের দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের একটি কার্যালয়কে লক্ষ্য করে হামলাটি পরিচালিত হয়। ওই সূত্রের তথ্য অনুযায়ী, নিহত ৩৪ বছর বয়সী আবদিন সেখানে কর্মরত ছিলেন।
গত ২৮ অক্টোবর একই স্থানে হামলা চালিয়ে গাজার সরকারি ছয় কর্মীকে হত্যা করেছিল ইসরাইলি বাহিনী। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছিল, ওই কর্মীরা প্রবেশ করা পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধের দায়িত্বে ছিলেন।
এদিকে, গাজা সিটির আল-জালা সড়কে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে আগের ইসরাইলি হামলায় আহত আবদুল্লাহ মাজেন হাসুনা (২৮) রোববার মারা গেছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
এছাড়া, খান ইউনিসের আল-সাতর আল-গারবি এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরো এক ফিলিস্তিনি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, গাজা সিটির পূর্বাঞ্চলে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ এবং উপকূলীয় এলাকায় নৌবাহিনীর গুলিবর্ষণ অব্যাহত রয়েছে।
অন্যদিকে, জাবালিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া বাড়িঘর ও তাঁবু লক্ষ্য করে সামরিক যান এবং কোয়াডকপ্টার ড্রোন থেকে ব্যাপক গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী।
সূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন