ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ গুম-অপহরণের নাটকের প্রতিবাদে


নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ গুম-অপহরণের নাটকের প্রতিবাদে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল গুম ও অপহরণের নাটক, নারী নির্যাতন এবং মিথ্যা দোষারোপ সাজানোর অভিযোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

রোববার (১৪ জুন) দুপুরে, এই বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভ চলাকালীন, ইসলামী ছাত্রশিবিরকে 'ধর্ষক ও মুনাফেক' বলে আখ্যা দেওয়া হয়। ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা মুখে স্লোগান দেন 'ধর্ষকদের আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও', 'বাহ, শফিক চমৎকার, ধর্ষকদের পাহারাদার', 'ধর্ষক ধর্ষক, জামাত-শিবির ধর্ষক', 'ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন'।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান জানান, শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই জন্য গোপনে থাকার সময় সারাদেশে গুমের প্রচার চলছিল। জামায়াতের আমিরের ফেসবুক পেইজ থেকেই এই গুমের নাটকটি সাজানো হয়েছে। তিনি বলেন, '১৯৭১ সালেও তারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছে এবং এখনও করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।'

আরও পড়ুন: শাবিপ্রবিতে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রধান প্রকৌশলী নিয়োগ

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিচারের দাবি জানান। তারা এমনও দাবি করেন যে, যারা ‘মিথ্যা ও অপতথ্য’ ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে রাতে এলাকার চারপাশে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, আতঙ্কিত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ এম


টেকনাফে রাতে এলাকার চারপাশে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, আতঙ্কিত মানুষ

কক্সবাজার জেলার টেকনাফে দুর্বৃত্তদের ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত বাড়িঘর ঘিরে গুলি ছুড়েছে, এমন অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা মো. তারেক এর প্রকাশিত বক্তব্য অনুযায়ী, তিনি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ রাত ১০টার দিকে একাধিক গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়।

তারপর, জানালা দিয়ে তাকিয়ে তিনি দেখেন, কয়েকজন দুর্বৃত্ত তার বাড়ির উঠানে অবস্থান করে বাড়িটি ঘিরে রেখেছে। তিনি বলেন, "আমরা কাউকে খবর দিতে পারছিলাম না। খুব আতঙ্কের মধ্যে ছিলাম। বাড়ির দিকে প্রচুর গুলি ছোড়া হচ্ছিল।"

জুম্মাপাড়া এলাকার ইউপি সদস্য ইলিয়াস বলেছেন, "আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। আমার সামনে ১০ থেকে ২০ জন দুর্বৃত্ত অবস্থান করছে। তারা এলাকার বিভিন্ন বাড়িঘর ঘিরে অতর্কিত গুলি করছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।"

স্থানীয় মো. হোসাইন জানিয়েছেন, তিনি বর্তমানে কক্সবাজার রয়েছেন। তার বাড়িতে থাকা স্ত্রী ও সন্তানরা ভয় পেয়ে কান্নাকাটি করছে। তিনি উল্লেখ করেছেন, "আমাদের বাড়িঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। আমরা নিরাপত্তা চাই।"

তিনি আরও বলেছেন, ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলেও পরে দুর্বৃত্তরা আবার সুযোগ নিতে পারে। তিনি পরামর্শ দিয়েছেন, "এলাকায় নিয়মিত টহল ব্যবস্থা থাকলে এমন ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।" টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ বিষয়ে বলেছেন, "ঘটনার খবর পেয়েছি। আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় বিল্ডিং নয়, সরকার ‘হেলথ কার্ড’-এ জোর দিয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৭ এম


বড় বিল্ডিং নয়, সরকার ‘হেলথ কার্ড’-এ জোর দিয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বর্তমান সরকার ‘ই-হেলথ কার্ড’-এর মতো প্রযুক্তি এবং জ্ঞানভিত্তিক স্বাস্থ্য খাত গড়তে বদ্ধপরিকর, প্রথাগত বড় বড় বিল্ডিং বা অবকাঠামো নির্মাণের ‘পেট প্রজেক্ট’ থেকে বের হয়ে।

আজ রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হেলথ ওয়াচ এবং আর্ক ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘অর্থবছর ২০২৬-২০২৭ : স্বাস্থ্য বাজেটের ওপর নাগরিক সমাজের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অ্যালার্মিং স্বাস্থ্য খাতের কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘তৃণমূল থেকে শুরু করে রাজধানীর আগারগাঁওয়ের ইনস্টিটিউট সবখানেই অর্ধেক কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসক অনুপস্থিত। ১০ জন ডাক্তার থাকার কথা থাকলে পাওয়া যায় ৫ জন, ২০ জন ক্লিনার থাকার কথা থাকলেও আউটসোর্সিং কোম্পানিগুলো ভুয়া ক্লিনার দেখিয়ে টাকাও তুলে নিচ্ছে। হাসপাতালের গেটে পা রাখতেই সাধারণ মানুষ দালাল-বাটপার ও আউটসোর্সিং স্টাফদের খপ্পরে পড়ে হেনস্থার শিকার হচ্ছে।’

স্বাস্থ্য খাতের প্রশাসনিক দুর্বলতা ও অতিরিক্ত কেন্দ্রীকরণের সমালোচনা করে ড. এম এ মুহিত বলেন, ‘বিগত ১৫ বছর ধরে আমরা সরকার শুধুমাত্র জরুরি পরিস্থিতি সামলানোর দিকো (ফায়ার ফাইটিং) নজর দিয়েছি, ঠান্ডা মাথায় দীর্ঘমেয়াদি পলিসি তৈরি করার সুযোগ হচ্ছে না। সিভিল সার্জনরা তাদের আগের দাপট ও ঐতিহ্য হারিয়ে ফেলেছেন। কারণ, ক্ষমতা বিকেন্দ্রীকরণ না করে সব ফাইল ডিজি হেলথ ও মন্ত্রণালয়ের বারান্দায় এনে স্তূপ করা হচ্ছে। মন্ত্রণালয়ের ৮০ শতাংশ মানুষ এখন ভুল কাজে ব্যস্ত।’

এই অচলাবস্থা কাটাতে একটি নতুন প্রজন্মের সিভিল সার্জন তৈরির তাগিদ দেন তিনি।

মন্ত্রী-সচিবদের এলাকায় ‘ই-হেলথ কার্ড’ পাইলটিং করার নেতিবাচক সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী পরিষ্কার করেন, মন্ত্রী বা সচিবদের এলাকায় পাইলটিং করা হচ্ছে, যাতে শতভাগ তদারকি নিশ্চিত হয় এবং দ্রুত লার্নিং নেওয়া যায় এবং পরবর্তীতে তা নিখুঁতভাবে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।

অর্থনৈতিক ও মেধার সক্ষমতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, আর্থিকভাবে আমাদের আর অনুদান নির্ভর বা পরমুখাপেক্ষী দেশ হিসেবে থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের নিজস্ব অর্থ ও জনবল বিশেষজ্ঞদের ৩০-৫০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দলমত নির্বিশেষে দেশের স্বাস্থ্য খাতের সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

এবারের বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ হওয়ায় সাধারণ মানুষের চোখে তিনি বিস্ময় দেখেছেন বলেও উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানদের কাছে ৭ গোলে বিধ্বস্ত কুরাসাও, প্রথমবার খেলতে আসা দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০২ এম


জার্মানদের কাছে ৭ গোলে বিধ্বস্ত কুরাসাও, প্রথমবার খেলতে আসা দল

বিশ্বকাপের প্রথমবার অংশগ্রহণকারী দল কুরাসাও। এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ জার্মানি ৭ গোল দিয়ে তাদের বিধ্বস্ত করেছে। অন্যদিকে কুরাসাও নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের দেখা পেতে সক্ষম হয়েছে।

রোববার দিবাগত রাত ১৪ জুন হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে কুরাসাওকে চাপের মধ্যে রেখে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জান্নাতের টিকিট বিলিয়ে কীভাবে ধর্ষণ করলা, আস্তাগফিরুল্লাহ : সংসদে শামীম কায়সার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০১:০৪ এম


জান্নাতের টিকিট বিলিয়ে কীভাবে ধর্ষণ করলা, আস্তাগফিরুল্লাহ : সংসদে শামীম কায়সার

জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, জান্নাতের টিকিট বিলিয়ে কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি বলেন, বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা একটি জবাবদিহিতামূলক সরকার, জবাবদিহিতামূলক সংসদ এবং নিজের দলের ভেতরে যে পরিবেশটা বর্তমানে দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়।

স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ শামীম কায়সার বলেন, দেখুন মাননীয় স্পিকার, নীল নদের পানি যে রকম নীল না, তেমনিভাবে দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা এবং হিজাব-নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টা আসলে এরকম না। এরকম বিষয়গুলো আসলে আমরা এড্রেস করতে চাই যে, আমাদের সবার ব্যক্তি স্বাধীনতার বিষয়ে সম্মান এবং শ্রদ্ধার ব্যাপারে অত্যন্ত সোচ্চার হওয়া উচিত। এটা দুঃখের সঙ্গে বলছি। ফ্যাক্ট এবং ন্যারেটিভের ব্যাপারে কথা বলেছিলাম, অল্প সময় ছিল বুঝিয়ে বলতে পারিনি, আজকে দেখলাম প্রাসঙ্গিক বিষয়টা উঠে এসেছে।

ফিরে স্পিকারকে সম্বোধন করে মোহাম্মদ শামীম কায়সার বলেন, আপনার মাথার উপরে বিসমিল্লাহির রাহমানির রাহিম, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ। আমরা এমনও দেখেছি, ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি। কিন্তু ফ্যাক্ট হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লিখে দিয়েছিলেন সংবিধানে বিসমিল্লাহ, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আপনার মাথার উপর রেখেছেন বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ, এটা হলো ফ্যাক্ট।

শামীম কায়সার বলেন, এই বৈশ্বিক পরিস্থিতিতে এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়ে নাই, এটাই ফ্যাক্ট। মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, অথচ বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে, জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলিয়ে কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%