ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী


প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন। ছবিটি প্রদান করেছে বাসস।

দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৬৬২ জন

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজIGAইচএস) আয়োজিত জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় ‘আলো ক্লিনিক’ মডেলের প্রমাণভিত্তিক ফলাফল, বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কার্যক্রম থেকে অর্জিত শিক্ষাগুলো তুলে ধরা হয়। এর মাধ্যমে নগরের প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার লক্ষ্যে সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণে সহায়তা পাওয়া যায়।

উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে, বর্তমান সরকার উপজেলা পর্যায়ে সব ধরনের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছে।

তিনি আরো বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে সরকার কার্যকরভাবে কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে। দেশের সকল দুর্গম এলাকায় রোগীদের উন্নত চিকিৎসাকেন্দ্রে আনার জন্য অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন: ‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা পেলে কী করবেন’

অনার অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমমানুয়েল আব্রিউ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, নগর জনসংখ্যা ক্রমাগত বাড়লেও এখনো অনেক শিশু ও পরিবার সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ২০২১ সাল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্থাপিত ছয়টি আলো ক্লিনিক জাতীয় এসেনশিয়াল সার্ভিসেস প্যাকেজের (ইএসপি++) আওতায় বিনামূল্যে, সমন্বিত এবং সম্পূর্ণ ডিজিটাল প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

আলো ক্লিনিক মডেলের আওতায় মাতৃ, নবজাতক ও শিশুসেবা, টিকাদান, পুষ্টি স্ক্রিনিং, রোগনির্ণয় ও চিকিৎসাসহ নানা ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ১৬৮ জন রোগী এসব সেবা গ্রহণ করছেন।

চারটি ক্লিনিকে ২৪/৭ ধাত্রী-নেতৃত্বাধীন নরমাল ডেলিভারি সেন্টার চালু রয়েছে, যেখানে ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজারের বেশি নিরাপদ প্রসবসেবা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখা আমাদের প্রধান দায়িত্ব: নাহিদ ইসলাম

কর্মশালায় আলো ক্লিনিক মডেলের চার বছরেরও বেশি সময়ের বাস্তবায়ন অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা তুলে ধরা হয়।

বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্বে এবং সুইডেন সরকারের অর্থায়নে ইউনিসেফ এই আলো ক্লিনিক মডেলটি উন্নয়ন ও বাস্তবায়ন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায়, পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে টানা ছয় দিন ধরে মাঝারি থেকে ভারী, এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাসস’কে জানান, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবেই এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

তিনি বলেন, উপকূলীয় এলাকার ওপর দিয়ে আজও ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও কলাপাড়া উপজেলার পাশাপাশি জেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন মৎস্যচাষি ও বর্ষাকালীন সবজি চাষিরা। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের কর্মসংস্থান ব্যাহত হওয়ার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল

নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদে যখন তার সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া চূড়ান্ত সমাপ্তির দিকে এগোচ্ছে, তখনই ইরানের যোগাযোগব্যবস্থায় এক বড় ধরনের হামলার ঘটনা ঘটে। রাজধানী তেহরানের সঙ্গে মাশহাদের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে মার্কিন বিমান হামলার পর, দুই শহরের মধ্যে সমস্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে, খামেনির শেষ বিদায়ে শামিল হতে মাশহাদের উদ্দেশে রওনা হওয়া লাখো শোকাকুল মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-এর বরাত দিয়ে দেশের রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর জানিয়েছে, আক্কালা অঞ্চলের ওই রেলসেতুটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পথটি মেরামত করার জন্য প্রকৌশলীদের একাধিক দল সেখানে কাজ করছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাশহাদে গমনাগামী যাত্রীদের বিকল্প হিসেবে সড়কপথে পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা করছে প্রশাসন।

এদিকে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়াকে বিঘ্নিত করতে এবং বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন খাতে নিতেই ইচ্ছাকৃতভাবে মার্কিন বাহিনী আক্কালার এই রেলসেতুটিতে আঘাত হেনেছে। ইতিমধ্যেই ইরানি গণমাধ্যমে প্রকাশিত এবং সিএনএন কর্তৃক ভূ-স্থানিক অবস্থান নিশ্চিত করা বেশ কিছু ভিডিওতে, আক্কালা-সংলগ্ন ওই রেলসেতুটির ব্যাপক ক্ষতিগ্রস্ত রূপ দেখা গেছে।

তবে, এই সুনির্দিষ্ট সেতুটিতে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি কোনো দায় স্বীকার করেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে। তবে সেই বিবৃতিতে আক্কালার এই রেলসেতুর কোনো উল্লেখ ছিল না।

এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শেষকৃত্যের এই সংবেদনশীল মুহূর্তে, এমন হামলা ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও বেশি উসকে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


মানিকগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

মানিকগঞ্জের ১৬ বছর বয়সী অটোরিকশাচালক সাবিকুল ইসলাম হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনার পর আসাদুজ্জামান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পিবিআই মানিকগঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং অন্যান্য বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে হত্যাকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন।

গ্রেফতার আসাদুজ্জামান মানিকগঞ্জ সদর উপজেলার গড়াই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাভারের হেমায়েতপুর মাদ্রাসা গেট এলাকায় বসবাস করতেন এবং একটি আবাসিক হোটেলে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং তিন সন্তানের বাবা।

পিবিআই জানায়, গত ৩০ জুন সাবিকুল ইসলাম তার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান। পরদিন একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তদন্তকালে জানা যায়, ঘটনার দিন সাবিকুলের অটোরিকশায় ওঠেন আসাদুজজ্জামান বাড়ি যাওয়ার জন্য। পথে ভাঙা সড়কে গাড়ির ঝাঁকুনিকে কেন্দ্র করে চালকের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং তারা রাস্তার পাশের পাটক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পিবিআইয়ের দাবি, সেখানে আসাদুজ্জামান সাবিকুলকে মারধর করেন এবং তার মুখ কাদায় চাপ দিয়ে ঘাড়ে চাপ প্রয়োগ করেন। এতে সাবিকুল শ্বাসরোধ হয়ে মারা যান। পরবর্তীতে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সাহায্যে বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পিবিআই জানিয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধির কাছে খবর পাওয়া গেছে যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে নানা আয়োজনে।

শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও পুরস্কার প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

এই শোভাযাত্রাটি জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে এসে শেষ হয়।

এরপর, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ এবং পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%