০৭:২৩ পি.এম
কিশোরগঞ্জ জেলার ডিবি পুলিশ একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। জেলা ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে (৩১ অক্টোবর) রাতে হোসেনপুর থানার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাকা রাস্তার ওপর ৮/৯ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়েছিল।
এই বিষয়ে গোপন খবর পাওয়ার পর কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি টিম হোসেনপুরে অভিযান শুরু করে।
অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার হাইওয়ে সড়কে ৪ জনকে আটক করে, কিন্তু অন্য ডাকাতরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ১। ইউনুস খান (৪৫) ২। ইউসুফ হোসেন (৩৪) ৩। ওয়াসিম মিয়া (৩৫) ৪। আঃ মালেক ওরফে ছালেক (৫০)। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি চাইনিজ কুড়াল, ১টি কিরিচ, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি রামদা, ১টি স্মার্টফোন এবং ৫টি বাটন মোবাইল ফোন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন