০১:২৬ পি.এম
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ঢাকাগামী ট্যাংক লরির ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী, মাইশা মুশফিরাত (২১) মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডালাস পেট্রল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুশফিরাত আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া গ্রামের সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির কন্যা।
আরও পড়ুন: গাজীপুরে ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় আইআইইউসির এক ছাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত ছাত্রীর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম স্বাক্ষরিত এক শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, ঢাকাগামী একটি ট্যাঙ্কলরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা মুশফিরাতের মৃত্যু ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে ১১ বস্তা নকল সিগারেটসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন