০৭:৫০ পি.এম
কুড়িগ্রামের রাজারহাটে টেকসই কৃষি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, এই কর্মশালাটি রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক সীড কর্তৃক আয়োজন করা হয়।
এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. সাইফুন্নাহার সাথী। এ সময়ে বক্তৃতা রাখেন ব্র্যাক সীডের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রশিদুল ইসলাম। বক্তারা বলেন যে, নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তারা কৃষকদের আধুনিক এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। কর্মশালায় রাজারহাট উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। শেষে সকল কৃষকদের মাঝে উন্নতমানের জৈব বালাইনাশক সবজি বীজ বিতরণ করা হয়।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন