ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সুরা কাহাফ তিলাওয়াতের গুরুত্ব


সুরা কাহাফ তিলাওয়াতের গুরুত্ব

জুমার দিনকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি (সা.) বলেছেন, পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার। এই দিনেই আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। একই দিনে তাকে জান্নাত থেকে বেরও করা হয়েছিল। সর্বশেষ কেয়ামত সংঘটিত হবে শুক্রবার দিনে। (মুসলিম ৮৫৪)।

জুমার দিনের মধ্যে একটি বিশেষ আমল খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো, জুমার দিনে ‘সুরা কাহাফ’ পাঠ করা। এটি পবিত্র কোরআনের ১৫তম পারার ১৮তম সুরা। যদি কেউ পুরো সুরাটি তেলাওয়াত করতে অসমর্থ হয়, তবে তার উচিত সুরাটির প্রথম এবং শেষ ১০ আয়াত তেলাওয়াত করা।

কোরআনের কোনো অংশ মুখস্থ করলে ইমান বৃদ্ধি পায়। সুরা আল কাহাফে রয়েছে বেশ কিছু গল্প, যা দৈনন্দিন জীবনে প্রয়োগের জন্য বাস্তব পাঠ শেখায় এবং কোরআনের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে সাহায্য করে। যেমন, ‘পৃথিবীর ওপর যা কিছু আছে, আমি সেগুলোকে তার শোভা করেছি মানুষের জন্য, যে তাদের মধ্যে কোনটা কর্মে ভালো।’ (সুরা কাহাফ, ৭)

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

এই সুরায় চারটি ঘটনা, চারটি বক্তব্য ও উপদেশ রয়েছে। সুরার ১ থেকে ৮ আয়াতে রয়েছে বক্তব্য। ৯ থেকে ২৬ আয়াতে এসেছে আসহাবে কাহাফের ঘটনা।

হাদিসে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবে।’ (মুসলিম শরিফ) রসুলুল্লাহ (সা.) আমাদের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করার জন্য নির্দেশ দিয়েছেন।

সুরা কাহাফের প্রথম দশ আয়াতে ইসলামের মৌলিক কয়েকটি বিষয়ের আলোচনা রয়েছে। ‘আর যারা বলে যে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তাদের সতর্ক করার জন্য এ বিষয়ে তাদের কাছে কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। এসব উন্মাদনা তাদের মুখ থেকে বের হয়, তারা কেবল মিথ্যাই বলে।’ (সুরা কাহাফ ৪-৫)

রসুলুল্লাহ (সা.)–এর ওপর ওহি অবতীর্ণ হওয়ার কথাও এখানে উল্লেখ রয়েছে, ‘প্রশংসা আল্লাহরই, যিনি তাঁর দাসের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন এবং এর মধ্যে কোনো অসংগতি রাখেননি।’ (সুরা কাহাফ ১)

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন

প্রতিদানের আলোচনা পরের আয়াতে এসেছে। এতে দেখা যায় যে ভয় ও আশা দুই ধরনের আবেগ উপস্থিত রয়েছে। ‘তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য একে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং যারা বিশ্বাসী এবং সৎকাজ করে, তাদের সুসংবাদ দেয়ার জন্য যে তাদের জন্য বড় ভালো পুরস্কার রয়েছে।’ ‘সেখানে তারা চিরকাল অবস্থান করবে।’ (সুরা কাহাফ ২-৩)

রসুলুল্লাহ (সা.) আমাদের এই ব্যাপারে সতর্ক করেছেন, ‘আদমের সৃষ্টি থেকে বিচার দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই।’ (মুসলিম শরিফ) এটা দাজ্জালের বিরুদ্ধে একটি নিরাপত্তার ঢাল।

যে ব্যক্তি জুমার দিনে সুরা আল কাহাফ পাঠ করবে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।

সে ব্যক্তি, যে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জালের অনিষ্ট থেকে নিরাপদ রাখা হবে। (মুসলিম) (মিশকাত)।

আরও পড়ুন: ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী

যে ব্যক্তি সুরা কাহাফ পাঠ করবে, কেয়ামতের দিন তার জন্য এমন একটি নূর হবে, যা তার অবস্থানের জায়গা থেকে মক্কা পর্যন্ত আলোকিত করবে। আর যে ব্যক্তি তার শেষ দশটি আয়াত পাঠ করবে, তার জীবদ্দশায় দাজ্জাল বের হলে সে তার কোনো ক্ষতি করতে পারবে না। (সিলসিলায়ে সহিহা ২৬৫১)।

যে ব্যক্তি জুমার রাতে সুরা কাহাফ পাঠ করবে, তার জন্য স্বীয় অবস্থানের জায়গা থেকে পবিত্র মক্কা পর্যন্ত একটি নুর হবে। (সহিহ তারগিব ওয়াত্ তারহিব ৭৩৬)।

জুমার দিনে সুরা কাহাফ পাঠ করলে কেয়ামত দিবসে তার পায়ের নীচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নুর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যে গুনাহ মাফ হবে। (আত তারগিব ওয়াত তারহিব ১/২৯৮)

জনৈক ব্যক্তি সুরা কাহাফ পড়ছিলেন। তখন লোকটি তাকিয়ে দেখতে পেলেন একখণ্ড মেঘ তাকে পরিবেষ্টন করে নিয়েছে। বারা ইবনু আজিব বর্ণনা করেছেন যে, লোকটি বিষয়টি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের কাছে বললেন। তখন তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, ‘হে অমুক, তুমি সুরাটি পড়তে থাক। কারণ এটি ছিল আল্লাহর রহমত বা প্রশান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে বা কোরআন তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়েছে। (মুসলিম ১৭৪২)

আরও পড়ুন: দৃষ্টি প্রতিবন্ধীদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেবেন এ্যানি

বৃহস্পতিবার দিন শেষে সূর্য ডোবার পর থেকে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত যে কোনো সময় সুরা কাহাফ পাঠ করলে তা জুমার দিনে পড়া হয়েছে বলে গণ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ করল কোস্টগার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ এম


টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ করল কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে কোস্ট গার্ড ২০ কেজি গাঁজা জব্দ করেছে। এই জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে টেকনাফের নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি যোগ করেন, জব্দ করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে কানাডার প্রথম জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ এম


ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে ৬-০ গোলে উড়িয়ে কানাডার প্রথম জয়

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত এক প্রদর্শনী উপহার দিয়েছে কানাডা। গ্রুপ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কাতারকে ৬–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে উত্তর আমেরিকার দলটি টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। ম্যাচের নায়ক হিসেবে ফরোয়ার্ড জোনাথন ডেভিড ছিলেন, যিনি দুর্দান্ত হ্যাটট্রিক সম্পন্ন করে কাতারের রক্ষণভাগকে কার্যত ছিন্নভিন্ন করে দেন।

শুক্রবার (১৯ জুন) ভোরে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই কানাডা আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে। দ্রুত বল দখল, ধারাবাহিক আক্রমণ এবং নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে তারা কাতারকে কোনো সুযোগ দেয়নি। প্রথমার্ধেই তারা একাধিক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।

দ্বিতীয়ার্ধেও কানাডা একই ছন্দ ধরে রাখে। ডেভিড নিজের তৃতীয় গোল পূর্ণ করে হ্যাটট্রিক সম্পন্ন করেন। পাশাপাশি দলের অন্য আক্রমণভাগের খেলোয়াড়রাও গোল করে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন। ৬–০ গোলের এই জয় কানাডার জন্য গোল ব্যবধানেও উল্লেখযোগ্য উন্নতি সূচিত করেছে।

তবে বড় জয়ের আনন্দের মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডফিল্ডার ইসমাইল কোনের চোট। ম্যাচের ৫৩তম মিনিটে কাতারের মিডফিল্ডার আসিম মাদিবুর কঠোর ট্যাকলের শিকার হন ২৪ বছর বয়সী কোনে। সংঘর্ষের পর তিনি যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন এবং গোড়ালি ধরে কাতরাতে থাকেন। রাজ্যের গুরুত্ব বুঝে দ্রুত মাঠে প্রবেশ করে কানাডার মেডিকেল দল এবং শেষ পর্যন্ত তাকে বদলি করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৩৮ এম


বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সৌদি প্রবাসী নিহত

বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় মেহেদী হাসান শুভ (২৫) নামে এক সৌদি প্রবাসীর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় তিনি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মো. আরিফ (২৫) নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বান্দ রোডের কেডিসি গলির মুখে এ দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শুভ পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্রামের হেলাল প্যাদার ছেলে। আহত আরিফ একই এলাকার গনি হাওলাদারের ছেলে, যিনি ঘটনার সময় সাথে ছিলেন।

নিহতের বন্ধু এবং ঘটনার প্রত্যক্ষদর্শী রাকিব খান বলেন, বৃহস্পতিবার রাতে তারা দুইটি মোটরসাইকেল নিয়ে এক বন্ধুকে বরিশাল লঞ্চঘাটে পৌঁছে দেন। এরপর তারা পুনরায় মোটরসাইকেল নিয়ে লেবুখালীর উদ্দেশে রওনা হন। তারা যখন নগরীর বান্দ রোডের কেডিসি গলির মুখে পৌঁছান, তখন শুভ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশার পেছনে ধাক্কা দেয় এবং সড়ক বিভাজকের লোহার পাইপের সঙ্গে প্রচণ্ড আঘাত পান শুভ ও আরোহী আরিফ। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আল-আমিন জানান, শুভ সৌদি আরবের প্রবাসী ছিলেন। তিনি পাঁচ মাস আগে দেশে এসে বাবার ব্যবসা দেখাশোনা করছিলেন। তবে কী কারণে শুভ বরিশালে এসেছিলেন, সেই বিষয়ে তাঁর জানা নেই।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ না থাকে, তবে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৬:৫৮ এম


শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ মানুষ পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা অথবা ঘুরতে বের হন। কিন্তু যদি গিয়ে দেখা যায় মার্কেট বন্ধ, তাহলে মনমেজাজটা খারাপ হয়ে যায়।

তাহলে, বাসা থেকে বের হওয়ার আগে জেনে রাখা জরুরি যে, শুক্রবার (১৯ জুন) রাজধানীর কোথায় কোথায় দোকানপাট এবং মার্কেট বন্ধ থাকবে।

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট আজ বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%