ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল


যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, অস্বস্তিতে ইসরায়েল

দীর্ঘ উত্তেজনা ও সংঘাতের পর, যুদ্ধ বন্ধে অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তিতে পৌঁছেছে।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে। তবে এই সমঝোতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি বাস্তবতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ইসরায়েল।

চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে, ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে, বিভিন্ন ফ্রন্টে লেবাননসহ সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং পারমাণবিক ইস্যুতে নতুন আলোচনার পথ তৈরি হতে পারে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এই সমঝোতার ঘোষণার পরেই ইসরায়েলে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডানপন্থী সংবাদমাধ্যমগুলো এখন ট্রাম্পের সমালোচনার জন্য সরব হয়ে উঠেছে।

কিছু মাস আগে যেসব গণমাধ্যম ট্রাম্পকে ইসরায়েলের অন্যতম নির্ভরযোগ্য মিত্র হিসেবে তুলে ধরেছিল, তারা এখন তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা সীমিত বা বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে পারে। কিছু ক্ষেত্রে সেনা উপস্থিতি কমানোর বিষয়েও আলোচনা তৈরি হতে পারে। এ কারণে ইসরায়েলের কট্টরপন্থী মহল এই সমঝোতাটিকে শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং কৌশলগত পরাজয় হিসেবেও দেখছে।

তাদের ধারণা, চুক্তিটি কার্যকর হলে আঞ্চলিক রাজনীতিতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হবে এবং তেহরান এটিকে নিজেদের বিজয় হিসেবে তুলে ধরবে। ফলে বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে যে আঞ্চলিক চাপ সৃষ্টি করা হয়েছিল, তার বড় একটি অংশ দুর্বল হয়ে পড়তে পারে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

চুক্তির ঘোষণা আসার মাত্র এক দিন আগেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। রবিবার (১৪ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই হামলার তীব্র সমালোচনা করে ইরান যুক্তরাষ্ট্রকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়। তবে এই পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন ও তেহরান সমঝোতার পথে এগিয়ে যাওয়ায় কূটনৈতিক মহলে বিস্ময় তৈরি হয়েছে।

যদিও এখনো চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ করা হয়নি এবং ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিক অনুমোদন আসেনি। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনীতিতে এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের পরই সমঝোতার প্রকৃত কাঠামো ও এর আঞ্চলিক প্রভাব আরও স্পষ্ট হবে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সকলকে অভিনন্দন। হরমুজ প্রণালীর শুল্কমুক্ত ব্যবহারে আমি অনুমোদন দিচ্ছি‌। পাশাপাশি সেখান থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। এবার সারা পৃথিবীর জাহাজ তাদের ইঞ্জিন চালু করে দিক। তেল পরিবাহিত হোক।”

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি অর্জিত হয়েছে। উভয় পক্ষ সকল সম্মুখে, লেবানন সহ, সামরিক অভিযানের তাৎক্ষণিক এবং স্থায়ী বন্ধ ঘোষণা করেছে।

ইরান সরকারের পক্ষ থেকে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও দেশটির কিছু সংবাদমাধ্যমে এই চুক্তিকে ইরানের জন্য বিজয় হিসেবে বর্ণনা করছে।

সূত্র: আলজাজিরা, বিবিসি, রয়টার্স ও মেহর নিউজ

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মান্দা মাদক বিরোধী অভিযান: ১৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৯:৩৯ এম


নওগাঁ মান্দা মাদক বিরোধী অভিযান: ১৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেফতার

 

১২-০৪-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম মান্দা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে ০৫.৩০ ঘটিকার সময় জানতে পারে যে, মান্দা থানাধীন কুসুম্বা মোড়ে বিকাশ চন্দ্রের অটো মেকানিকের দোকানের আশে পাশে একজন ব্যাক্তি মাদক বিক্রয় করার জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম একজন ব্যাক্তির গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামি মামুনুর রশিদ (৪৩) পিতা মৃত মোসলেম উদ্দিন গ্রাম চক ভোলাই থানা মান্দা জেলা গোয়েন্দা এর হেফাজত হতে পলিথিনের ভিতর থেকে উপস্থিত লোকজনের সামনে ১৮ পাতায় ১০ পিচ করে মোট ১৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:০৭ এম


ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে ইংল্যান্ড

উত্তর আমেরিকার বিশ্বকাপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের প্রেক্ষাপটে পুনরায় ফিরে আসছে ২০১৮ সালের স্মৃতি। ওই আসরের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে ওঠার ইতিহাস গড়ে ক্রোয়েশিয়া। সেই পুরনো স্মৃতি মনের মধ্যে নিয়ে এবারের লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে নিকো ও’রাইলি জানিয়েছেন, তারা নিজেদের ক্ষমতা ক্রোয়েশিয়াকে দেখাতে চান।

এল গ্রুপের ম্যাচে, বুধবার বাংলাদেশ সময় রাতে ২টায় ডালাসে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। আট বছর আগে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের ২-১ গোলের হারের কারণে এবারের ম্যাচে বাড়তি উত্তেজনা কাজ করছে।

১৯৬৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলটিকে অনুমিতভাবেই গ্রুপের ফেভারিটের মর্যাদা দেওয়া হচ্ছে। ক্লাব ফুটবলে সফল টমাস টুখেলের নেতৃত্বে দলটি ফ্লোরিডার উষ্ণ আবহাওয়ায় প্রস্তুতি শেষ করে, ক্যানসাস সিটিতে তাদের তাঁবু গেড়েছে। এখন মাঠে নামার অপেক্ষায় আছে।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আগে নিকো ও’রাইলি জানালেন, তারা প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে প্রস্তুতি সেরেছেন। এখন তাদের লক্ষ্য নিজেদের সামর্থ্য প্রদর্শন করা।

“আমরা গরমের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছি, প্রচুর অনুশীলন করেছি এবং দুটি প্রস্তুতি ম্যাচে আমাদের সবাই খেলার সুযোগ পেয়েছে। এখন মাঠে নামার এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে আমাদের এবং নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে হবে।”

“এক দিক থেকে (এটা প্রাক মৌসুমের প্রস্তুতির মতো ছিল), তবে এটি ভীষণ তীব্র ছিল। স্বাভাবিকভাবেই, আমাদের এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হয়েছে।”

ধারণা করা হচ্ছে, ও’রাইলি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লেফট-ব্যাক পজিশনে খেলবেন। এই অবস্থায়, প্রিমিয়ার লিগে অভিষেকের ১৭ মাসের মধ্যে ২২ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপে পা রাখতে যাচ্ছেন। বিষয়টি ভাবতেই তাকে রোমাঞ্চ অনুভব হচ্ছে।

“অবিশ্বাস্য, স্বপ্ন সত্য হতে চলেছে। এটা একটি স্বপ্ন, যা আমি ছোটবেলা থেকে দেখে যাচ্ছি এবং এখন সেটি সত্যি হওয়ার পথে। অবশ্যই, আমি এখনও তরুণ। আমার তর সইছে না।”

“বিষয়টি সত্যি কিনা, বুঝতে মাঝে মাঝে চিমটি কেঁটে দেখতে হয়। সব কিছু খুব দ্রুত ঘটছে। গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে আমার। এরপর আমি ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক সফলতা পেয়েছি এবং সেটা আমাকে এখানে নিয়ে এসেছে।”

টুখেলের কোচিংয়ে ইংল্যান্ড একটি দল হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছে। অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেইনও তরুণ সতীর্থ ও’নাইলিকে পরামর্শ দিয়েছেন, এই গ্রীষ্ম এবং বিশ্বকাপ উপভোগ করতে। ও’রাইলিও অনুভব করছেন, এই ইংল্যান্ড দল এক সুঁতোয় গাথা।

“আমাদের মধ্যে যে একতা রয়েছে, সেটি অনুভব করছি, যে আমরা আসলে একটি ঘণিষ্ঠ দল। সবাই একত্রিত এবং আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো, যা মাঠে প্রতিফলিত হতে পারে।”

“সবশেষ কোস্টা রিকার বিপক্ষে (৩-০ গোলের জয়) ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম এবং এখন সময় এসেছে সেই পরিশ্রম কাজে লাগিয়ে প্রতিপক্ষের ওপর আধিপত্য কায়েম করার।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে অব্যাহত বনাঞ্চল ধ্বংস ও বাণিজ্যের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:০৯ এম


পটুয়াখালীতে অব্যাহত বনাঞ্চল ধ্বংস ও বাণিজ্যের অভিযোগ

বন সংরক্ষক এবং বন কর্মকর্তাদের যোগসাজশ দ্বারা পটুয়াখালী উপকূলের সংরক্ষিত বনাঞ্চল ঘিরে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে প্রভাবশালীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন জেলে এবং পশুপালনকারীরা। সরকারের আদেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রবাহমান খালে বাঁধ প্রদান করা হচ্ছে।

অনিয়ম যেন একপ্রকার নিয়মে পরিণত হয়েছে পটুয়াখালীর দশমিনা উপজেলার চর হায়দর, লাল চর ও আগলা চরের সংরক্ষিত বনাঞ্চলে। এই তিনটি চোরের আয়তন মোট ২২৯৫ একর।

অর্থ এবং বন কর্মকর্তাদের ব্যবস্থাপনার মাধ্যমে এসব বনাঞ্চল ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বনখেঁকোরা। দশমিনা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এবং চর হায়দরের বিট অফিসার রওশন হাসান থেকে মৌখিকভাবে টাকা দিয়ে নেছার রাড়িসহ কয়েকজন দশমিনার বাসিন্দা এই বনগুলো অবৈধভাবে লিজ নিয়ে থাকেন। তারা বনের গাছ ও মাটি কেটে দেশের উন্মুক্ত বনাঞ্চলের ভেতরে অবস্থিত খালে শতাধিক বাঁধ দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার জন্য জেলেদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা না দিলে জেলেদের মাছ ধরার অনুমতি দেওয়া হচ্ছে না, ফলে অসংখ্য জেলে তাদের পেশা হারাচ্ছেন।

এছাড়া এই বনাঞ্চলে মহিষ চড়ানোর জন্যও ২ হাজার টাকা করে নেয়া হচ্ছে। এতে পশু পালকদেরও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলাসহ নানান হয়রানির শিকার হচ্ছেন জেলে, পশুপালক এবং সাধারণ মানুষদের। এসব বনখেকোদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ধরনা দিলেও মিলছে না কোন প্রতিকার।

এই বিষয়ে দশমিনা উপজেলার রেঞ্জ অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কাউকে বনাঞ্চল লিজ দেয়া হয়নি। তবে যারা কেউ দলীয় প্রভাব বিস্তার করছে, তারা অভিযোগ করেন যে, গাছ কেটেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেছেন, বনাঞ্চলের মধ্যে চাইসহ অন্যান্য অবৈধ জাল দিয়ে মাছ ধরার ফলে মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে।

উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোসা. নুরুন্নাহার বলেন, সংরক্ষিত বনভূমি লিজ দেয়া সম্ভব নয়। খালগুলো দ্রুত অবমুক্ত করাসহ অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালী জেলার মোট ভূমির প্রায় ২% বনাঞ্চল রয়েছে। জেলার মোট আয়তন ৩,২২১.৩১ বর্গকিলোমিটার, যার মধ্যে সরকারি বনাঞ্চল প্রায় ৬০ থেকে ৬৫ বর্গকিলোমিটার বা তাও কম। এই বনাঞ্চলের বেশিরভাগই সমুদ্র তীরবর্তী সংরক্ষিত ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:১১ এম


সন্ধ্যার মধ্যে ঢাকাসহ কয়েকটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১২ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া চলতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা প্রকাশ করা হয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের পরিস্থিতিও কোথাও কোথাও দেখা দিতে পারে। আগামী কয়েক দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%