১০:০৭ এম
উত্তর আমেরিকার বিশ্বকাপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের প্রেক্ষাপটে পুনরায় ফিরে আসছে ২০১৮ সালের স্মৃতি। ওই আসরের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে ওঠার ইতিহাস গড়ে ক্রোয়েশিয়া। সেই পুরনো স্মৃতি মনের মধ্যে নিয়ে এবারের লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে নিকো ও’রাইলি জানিয়েছেন, তারা নিজেদের ক্ষমতা ক্রোয়েশিয়াকে দেখাতে চান।
এল গ্রুপের ম্যাচে, বুধবার বাংলাদেশ সময় রাতে ২টায় ডালাসে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড। আট বছর আগে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের ২-১ গোলের হারের কারণে এবারের ম্যাচে বাড়তি উত্তেজনা কাজ করছে।
১৯৬৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলটিকে অনুমিতভাবেই গ্রুপের ফেভারিটের মর্যাদা দেওয়া হচ্ছে। ক্লাব ফুটবলে সফল টমাস টুখেলের নেতৃত্বে দলটি ফ্লোরিডার উষ্ণ আবহাওয়ায় প্রস্তুতি শেষ করে, ক্যানসাস সিটিতে তাদের তাঁবু গেড়েছে। এখন মাঠে নামার অপেক্ষায় আছে।
আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আগে নিকো ও’রাইলি জানালেন, তারা প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে প্রস্তুতি সেরেছেন। এখন তাদের লক্ষ্য নিজেদের সামর্থ্য প্রদর্শন করা।
“আমরা গরমের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছি, প্রচুর অনুশীলন করেছি এবং দুটি প্রস্তুতি ম্যাচে আমাদের সবাই খেলার সুযোগ পেয়েছে। এখন মাঠে নামার এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে আমাদের এবং নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে হবে।”
“এক দিক থেকে (এটা প্রাক মৌসুমের প্রস্তুতির মতো ছিল), তবে এটি ভীষণ তীব্র ছিল। স্বাভাবিকভাবেই, আমাদের এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হয়েছে।”
ধারণা করা হচ্ছে, ও’রাইলি ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লেফট-ব্যাক পজিশনে খেলবেন। এই অবস্থায়, প্রিমিয়ার লিগে অভিষেকের ১৭ মাসের মধ্যে ২২ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপে পা রাখতে যাচ্ছেন। বিষয়টি ভাবতেই তাকে রোমাঞ্চ অনুভব হচ্ছে।
আরও পড়ুন: জেমস অ্যান্ডারসন ইতালির টি-টেন দলের সহ-মালিক হলেন
“অবিশ্বাস্য, স্বপ্ন সত্য হতে চলেছে। এটা একটি স্বপ্ন, যা আমি ছোটবেলা থেকে দেখে যাচ্ছি এবং এখন সেটি সত্যি হওয়ার পথে। অবশ্যই, আমি এখনও তরুণ। আমার তর সইছে না।”
“বিষয়টি সত্যি কিনা, বুঝতে মাঝে মাঝে চিমটি কেঁটে দেখতে হয়। সব কিছু খুব দ্রুত ঘটছে। গত জানুয়ারিতে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে আমার। এরপর আমি ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক সফলতা পেয়েছি এবং সেটা আমাকে এখানে নিয়ে এসেছে।”
টুখেলের কোচিংয়ে ইংল্যান্ড একটি দল হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছে। অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেইনও তরুণ সতীর্থ ও’নাইলিকে পরামর্শ দিয়েছেন, এই গ্রীষ্ম এবং বিশ্বকাপ উপভোগ করতে। ও’রাইলিও অনুভব করছেন, এই ইংল্যান্ড দল এক সুঁতোয় গাথা।
“আমাদের মধ্যে যে একতা রয়েছে, সেটি অনুভব করছি, যে আমরা আসলে একটি ঘণিষ্ঠ দল। সবাই একত্রিত এবং আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো, যা মাঠে প্রতিফলিত হতে পারে।”
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
“সবশেষ কোস্টা রিকার বিপক্ষে (৩-০ গোলের জয়) ম্যাচে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম এবং এখন সময় এসেছে সেই পরিশ্রম কাজে লাগিয়ে প্রতিপক্ষের ওপর আধিপত্য কায়েম করার।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন