ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফাহিমা হত্যার ১৫ দিনের মধ্যে বিচার দাবি জামায়াত আমিরের


ফাহিমা হত্যার ১৫ দিনের মধ্যে বিচার দাবি জামায়াত আমিরের

ফাহিমা হত্যার বিচার ১৫ দিনের মধ্যে দাবি করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের কাছে সুষ্ঠু বিচারের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, "১৫ দিনের মধ্যে বিচার হতে হবে।"

আজ মঙ্গলবার সিলেটে সোনাতলায় ঘটে যাওয়া ফাহিমার অপহরণ, ধর্ষণচেষ্টা ও নৃশংস হত্যাকাণ্ডের স্থান ফাহিমার অভিভাবকদের সঙ্গে সাক্ষাতে গিয়ে তিনি এই দাবি জানান।

ডা. শফিকুর রহমান মন্তব্য করেন, "শিশু ফাহিমার ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে।" তিনি বলেন, বিচারহীনতা এবং বিলম্বিত বিচারের কারণে এই ধরনের ঘটনা বারবার সংঘটিত হচ্ছে।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

তিনি আবারও বলেন, "ফাহিমার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।"

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে জামায়াত আমির ফাহিমার মা-বাবার সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান। তিনি তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাসও দেন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রোন-বোমায় আকাশ ছেয়ে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


ড্রোন-বোমায় আকাশ ছেয়ে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতা দ্রুতগতিতে বাড়ানোর জন্য পেন্টাগন ড্রোন-বহরের প্রয়োজনীয়তা অনুভব করছে। এই লক্ষ্যে সবচেয়ে সম্ভাবনাময় নির্মাতাদের খুঁজে বের করতে 'ড্রোন ডমিন্যান্স' নামে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যার মেয়াদ ১৮ মাস।

মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াশিংটন পোস্ট'-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, কম খরচের যুদ্ধবিমানের একটি বিশাল বহর গড়ে তোলার লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী এখন ঐতিহ্যবাহী বড় প্রতিরক্ষা জায়ান্টদের গণ্ডি পেরিয়ে নতুন স্টার্টআপগুলোর দিকে ঝুঁকছে। এই স্টার্টআপগুলোর প্রতিষ্ঠাতা মূলত ড্রোন রেসার, শৌখিন ড্রোন চালক এবং এমন কিছু কোম্পানি, যাদের কাজ গলফ কোর্স পর্যবেক্ষণ করা অথবা আকাশে আলোক প্রদর্শনীর আয়োজন করা।

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে যুদ্ধক্ষেত্রে ছোট ও সস্তা ড্রোনের ভূমিকা ক্রমবর্ধমান হয়ে পরেছে। তাই এটি জরুরি মনে করছে পেন্টাগন, যে যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতা দ্রুত বাড়াতে হবে।

এই প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী কোম্পানিগুলোকে ৩০ লাখ পর্যন্ত ড্রোন তৈরির জন্য ১ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তির অংশীদার করা হবে। তবে ট্রাম্প প্রশাসন বড় বিনিয়োগের প্রস্তাব করেছে, যেখানে ড্রোন যুদ্ধ প্রোগ্রামকে নাটকীয়ভাবে প্রসারিত করতে আগামী বছরের প্রতিরক্ষা বাজেটে ৫৪ দশমিক ৬ বিলিয়ন ডলার চাওয়া হয়েছে বলে জানা গেছে।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় শীর্ষস্থান ধরে রাখাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ 'নেরোস' রয়েছে, যার প্রতিষ্ঠাতা সাবেক ড্রোন রেসিং বিশ্ব চ্যাম্পিয়ন সোরেন মনরো-অ্যান্ডারসন। এছাড়া ইউক্রেনীয় ড্রোন প্রস্তুতকারকের অংশীদার ব্রিটিশ কোম্পানি 'স্কাইকাটার'-ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

পরীক্ষামূলক এই ড্রোনগুলো ক্রমশ সাশ্রয়ী, যেকোনো একটি ড্রোনের খরচ প্রায় ৫ হাজার ডলার। এগুলো যুদ্ধক্ষেত্রে একবার ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে এবং ড্রোন রেসিংয়ে ব্যবহৃত প্রযুক্তির আদলে এগুলো উচ্চ গতিতে চলতে পারে এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বিজয়ী নির্বাচনের জন্য পেন্টাগন কিছু চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে সামরিক কর্মীরা দূরপাল্লার হামলায় ড্রোনের কার্যকারিতা পরীক্ষা করছেন। তাদের লক্ষ্য হলো ঐতিহ্যবাহী বড় প্রতিরক্ষা ঠিকাদারদের সুবিধা দেওয়া দীর্ঘায়িত ক্রয় প্রক্রিয়া এড়িয়ে দ্রুত উদ্ভাবনকে উৎসাহিত করা।

চলতি বছরের শুরুতে জর্জিয়ার ফোর্ট বেনিংয়ে অনুষ্ঠিত প্রথম রাউন্ডে ২৬টি কোম্পানি অংশগ্রহণ করেছিল। ওই রাউন্ডে 'স্কাইকাটার' শীর্ষ পারফর্মার হিসেবে আত্মপ্রকাশ করে এবং আড়াই হাজারের বেশি ড্রোনের সবচেয়ে বড় অর্ডারটি লুফে নেয়।

প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড ঘনিয়ে আসার সাথে সাথে গ্যারেজ ও ছোট ওয়ার্কশপে শুরু হওয়া স্টার্টআপগুলো এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক ড্রোন প্রোগ্রামে জায়গা পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে।

পেন্টাগন কর্মকর্তাদের মতে, ভবিষ্যতের যুদ্ধগুলো মূলত এমন সাশ্রয়ী মূল্যের ড্রোনের ঝাঁকের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হতে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ফ্রি আম খেতে বিদেশিদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


যুক্তরাষ্ট্রে ফ্রি আম খেতে বিদেশিদের ভিড়

গ্রীষ্মকাল আমাদেরকে ফলের রাজা আমের মধুর স্বাদের অভিজ্ঞতা দেয়। আর যদি সেই আম পাওয়া যায় একদম বিনামূল্যে, তাও আবার সাতসমুদ্র তেরো নদীর ওপারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়? তাহলে তো সেখানে ভিড় জমবেই! ঠিক এমনই একটি ঘটনা ঘটে সান ফ্রান্সিসকো শহরে। সেখানে ভারতের বিখ্যাত বিভিন্ন জাতের আম বিনামূল্যে চেখে দেখতে শত শত বিদেশি নাগরিক জড়ো হয়েছিলেন।

আমেরিকার মাটিতে ভারতীয় আমের এই ‘ফ্রি টেস্টিং’ উৎসবের বেশকিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। আলফনসো এবং কেসরের মতো সুস্বাদু আমের স্বাদ নিতে বিদেশিদের দীর্ঘ লাইন এবং আমেজ বিশ্বজুড়ে নেটিজেনদের নজর আকৃষ্ট করেছে।

সান ফ্রান্সিসকোতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কমিউনিটি লিডার দর্শিল এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেন। মূলত মার্কিন নাগরিকদের কাছে খাঁটি ভারতীয় আমের পরিচয় করানোর লক্ষ্যে এবং প্রবাসী ভারতীয়দের শৈশবের স্বাদ ফিরিয়ে দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। এবারে টানা চতুর্থ বছরে ‘অ্যানুয়াল ম্যাঙ্গো সেলিব্রেশন’ বা বার্ষিক আম উৎসবের আয়োজন করা হলো।

উৎসবে আসা শত শত মানুষের মাঝে ভারতীয় আলফনসো, কেসর এবং চৌসা জাতের আম বিনামূল্যে বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবীরা দিনভর আম ছিলে, কেটে টুকরো টুকরো করে তা দর্শনার্থীদের মধ্যে পরিবেশন করেন।

উৎসবের আয়োজকদের একজন জ্যারেড সিডেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বেশকিছু ছবি শেয়ার করে বলেন, ‘আমার জীবনের সেরা আম খেলাম। এখানকার পরিবেশ সত্যিই দারুণ ছিল।’

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় আমের চাহিদা আকাশচুম্বী হলেও এর সরবরাহ যথেষ্ট সীমিত। ফলস্বরূপ, সেখানে আমকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তানদের নিরাপত্তা নিয়ে আমরা এখনও যথেষ্ট সচেতন নই : ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


সন্তানদের নিরাপত্তা নিয়ে আমরা এখনও যথেষ্ট সচেতন নই : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমাদের সকলের সন্তান থাকলেও তাদের সুরক্ষা নিয়ে আমরা যথেষ্ট সচেতন নই। সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (২ জুন) সংসদ ভবনে, ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছিলেন ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়া।

সাক্ষাৎকালে তারা শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় ডেপুটি স্পিকার সংসদীয় ককাস গঠনের পূর্ব থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের প্রচেষ্টাকে সাধুবাদ জানান।

তিনি আরও বলেন, শিশুবান্ধব নীতি প্রণয়ন বিষয়ে সংসদে বক্তব্য রাখার জন্য সংসদ সদস্যদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হলে একটি ফলপ্রসূ আলোচনা হতে পারে।

ইউনিসেফের স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির অংশ হিসেবে প্রাক-বাজেট ব্রিফিং ও গোলটেবিল আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। এর মাধ্যমে শিশুরা সরাসরি নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শুধু বাজেটে বরাদ্দ বৃদ্ধি করাও নয়, বরং তার বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


স্পিকারের সাথে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ, মঙ্গলবার, স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তিনি এই সাক্ষাৎ সম্পন্ন করেন।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন যে, বাংলাদেশের সাথে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য।

স্পিকার বলেন, স্পেন সরকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে স্পিকার বলেন, নির্বাচনটি অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অগ্রযাত্রায় সহযোগিতা করেছে।

সাক্ষাৎকালে তারা উভয়ই মধ্যম আয়ের দেশে উত্তরণ পরবর্তী বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে নজর দেন। এছাড়াও, তারা দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক স্থাপন, তৈরি পোশাক রপ্তানি, এলএনজি ও জ্বালানি সংকট নিয়ে মতবিনিময় করেন।

স্পিকার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে মনোনয়ন দেয়ার জন্য স্পেন সরকারের সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত এসময় জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%