০৫:০৯ পি.এম
বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০)। সোমবার (১ জুন) দিবাগত রাত দেড়টায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
আমতলী থানার ওসি মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ নিশ্চিত করেছেন যে সাবেক এক ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি সত্যি। নিহত ওহাব মিয়া উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ির) মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে ছিলেন। তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী নামক স্থানে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার সময় মরহুমের জানাজা তার নিজবাড়ি ঘটখালী (পাড়ের বাড়িতে) অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। মো. ওহাব মিয়ার মৃত্যুতে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা গভীর শোক জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন