ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির


‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির

তামিলনাড়ুর রাজনীতিতে এবার রাজনৈতিক লড়াই রূপ নিয়েছে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিনেতা-রাজনীতিক বিজয়ের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ শাণালেন বিধানসভার বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন। মুখ্যমন্ত্রীর বৈবাহিক জীবনের টানাপোড়েন তুলে ধরে উদয়নিধি মন্তব্য করেন, "চেঙ্গলপট্টু আদালতে স্বামীর খোঁজে স্ত্রীর ঘোরার গল্প পুরো তামিলনাড়ু জানে।"

মূলত, ২০২৫ সালের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম চেঙ্গলপট্টু ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে আইনি বিচ্ছেদের সেই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন, এবং আগামী ৭ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। এ বিষয়টিকে ইঙ্গিত করে উদয়নিধি এমন কটাক্ষ করেছেন। এর আগে মুখ্যমন্ত্রী বিজয় মন্তব্য করেছিলেন যে, বিরোধী দলগুলোর উসকানিতে কৃষকরা আন্দোলন করছেন। এর জবাবে ক্ষোভ প্রকাশ করে উদয়নিধি বলেন, "কৃষকদের অপমান করা অত্যন্ত নিন্দনীয়।" তিনি বিজয়কে উদ্দেশ্য করে বলেন, "চেঙ্গলপট্টু আদালতের গল্প সবাই জানে, তাই ওসব ছোটগল্প বলা বন্ধ করে অন্তত এখনকার মতো এই বিষয়গুলো ভুলে থাকাই ভালো।"

এই ব্যক্তিগত আক্রমণের সূত্রপাত হয়েছিল বিধানসভার ভেতরে। আজ সকালে বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বিজয় সরাসরি ডিএমকে-কে আক্রমণ করেন। তিনি অভিযোগ তোলেন, "পার্টি ফান্ড" সংগ্রহের নামে যে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে, তার সরকার তা উদ্ধার করবে। বিজয়ের এই মন্তব্যে তীব্র আপত্তি জানান বিরোধী শিবিরের সদস্যরা। উদয়নিধি স্ট্যালিন পয়েন্ট অব অর্ডার তুলে দাবি করেন, প্রমাণ ছাড়া মুখ্যমন্ত্রী এমন অভিযোগ করতে পারেন না। তবে স্পিকার হস্তক্ষেপ না করে মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার অনুমতি দেন। নিজের বক্তব্য চালিয়ে গিয়ে বিজয় দাবি করেন, পূর্ববর্তী ডিএমকে সরকারের মতো তার দল টিভিকে কখনো দুর্নীতিতে জড়াবে না বা সরকারি কোষাগার লুট করতে দেবে না। শুধু তাই নয়, বিধানসভার বক্তব্য রাখার সময় বিজয় সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের একটি পুরোনো ও বহুল আলোচিত হাতের ভঙ্গিও নকল করে দেখান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: ইরান: মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে

বিধানসভার বাইরে এসে উদয়নিধি স্ট্যালিন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে তীব্র সমালোচনা করে একে "রিলস" বা সামাজিক মাধ্যমের সস্তা প্রচার বলে উড়িয়ে দেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, "টিভিকে বিধানসভাকে সিনেমা থিয়েটার বানিয়ে ছেড়েছে, যেখানে এখন শিস বাজানো হচ্ছে।" মুখ্যমন্ত্রীর প্রায় ৩০ মিনিটের এই বক্তব্য সম্পূর্ণ চিত্রনাট্য মেনে এবং কৃত্রিমভাবে করা হয়েছে। উদয়নিধি আরও কটাক্ষ করে বলেন, "স্পিকার এখানে ‘অ্যাকশন’ এবং ‘কাট’ বলছেন। এর পর হয়তো বিধানসভায় ক্যারাভান, মেকআপ আর্টিস্ট আর স্টান্ট মাস্টারও চলে আসবে এবং তারা বিধানসভাকে আস্ত একটা শুটিং স্পটে পরিণত করবে।"

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ

বিশ্বকাপের শুরুতেই পর্তুগাল হোঁচট খেয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। একই সঙ্গে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও হতাশ করেছেন। সহজ কয়েকটি সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে রোনালদো প্রথম একাদশে থাকবেন কি না, সে নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি দলের কোচ রবার্তো মার্টিনেজ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্টিনেজ বলেছেন, ‘প্রথম একাদশ নিয়ে এখনই কিছু জানাতে পারছি না। খেলোয়াড়দের সঙ্গেও এখনও এ বিষয়ে আলোচনা হয়নি।’ কোচের এই মন্তব্যে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

কঙ্গোর বিপক্ষে ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও আক্রমণে কার্যকর হতে ব্যর্থ হন তিনি। ফলে দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন, খারাপ ফর্মের পরেও কেন তাঁকে পুরো ম্যাচ খেলানো হলো।

প্রথম ম্যাচে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়লেও এসব নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ মার্টিনেজ। তিনি মন্তব্য করেছেন, ‘বিশ্বকাপে খেললে চাপ থাকবেই, এটা স্বাভাবিক। আমরা ইতিবাচক থাকতে চাই এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। কঠিন পরিস্থিতিতে থাকলেও দল আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ।’

রোনালদোর নাম সরাসরি না বললেও কিছু সমালোচনাকে অন্যায্য বলেও মন্তব্য করেন পর্তুগাল কোচ। এদিকে, নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপেই গোল করার অনন্য রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাদারীপুরে কড়া নিরাপত্তা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে পুলিশ, র‍্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, জেলাজুড়ে ৫ শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও র‍্যাব সক্রিয়ভাবে কাজ করছে। জেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তাদের মাঠে নামতে হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে।

এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে, শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান সড়কগুলোতে শোডাউন করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মাদারীপুরের সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলাকে ইসরায়েল নিজ ভূখণ্ডের ওপর সরাসরি আক্রমণ হিসেবে উপস্থাপন করছে, এই মন্তব্য করেছেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের অধ্যাপক সুলতান বারাকাত।

সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বারাকাত বলেন, লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সামরিক উপস্থিতি দেশের সেনাদের হিজবুল্লাহর হামলার ঝুঁকির মধ্যে ফেলেছে। পাশাপাশি, এটি ইসরায়েলের আত্মরক্ষার দাবিকে ঘিরে এক ধরনের ‘বিভ্রান্তি’ তৈরি করেছে।

তিনি আরও বলেন, “ইসরায়েল যা করছে তা হলো- হিজবুল্লাহর হামলাগুলোকে এমনভাবে দেখাচ্ছে যেন এগুলো বাস্তবে ইসরায়েলের ওপর হামলা। কিন্তু দুটির মধ্যে পার্থক্য রয়েছে।”

বারাকাত জানান, শুরুতে ইসরায়েলের অভিযোগ ছিল- হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি বদলে গেছে।

তিনি বলেন, “এখন তারা মূলত সেই ইসরায়েলি সেনাদের উপরে হামলা করছে, যারা তাদের (লেবাননের) ভূমি দখল করে অবস্থান করছে। এই বিষয়টি বহু বিভ্রান্তি তৈরি করেছে এবং ইসরায়েলকে লেবাননের ভেতরে বোমা হামলা চালানোর একটি অজুহাত দিয়েছে।”

লেবাননের পরিস্থিতি স্থিতিশীল করতে আলোচনায় থাকা ‘ডিকনফ্লিকশন’ বা সংঘাত এড়ানোর সমন্বয় ব্যবস্থা সহায়ক হতে পারে, বলেন এই বিশ্লেষক।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রকৃত চ্যালেঞ্জ দেখা দেবে যখন বাস্তুচ্যুত লেবানিজ জনগোষ্ঠী নিজেদের বাড়িঘরে ফিরে আসবে। কারণ তখন নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত নিয়ন্ত্রণ এবং সামরিক অবস্থান নিয়ে নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, লেবানন-ইসরায়েল সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে সামরিক অবস্থান, পাল্টাপাল্টি হামলা এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রভাব। এই পরিস্থিতিতে যেকোনও স্থায়ী সমাধানের জন্য রাজনৈতিক ও নিরাপত্তা উভয় দিকেই সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে, আমতলী উপজেলা বিএনপি এবং এর অংগ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়ে সাকিব প্লাজার সামনে।

মিছিল শেষ হওয়ার পর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সদস্য সচিব মো: তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, মকবুল আহম্মেদ খান, আলহাজ্ব তরিকুল ইসলাম টারজন, পৌর দলের সাবেক আহবায়ক কবির উদ্দিন ফকির, এবং সদস্য সচিব জালাল আহম্মেদ খান (প্রমুখ)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%