ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে পায়রা বন্দরে নৌযান শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত


সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে পায়রা বন্দরে নৌযান শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের পায়রা বন্দর শাখার ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ওয়াহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার গর্বিত সন্তান বেলায়েত হোসেন মাস্টার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সুমন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে বেলায়েত হোসেন মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলফাডাঙ্গার স্থানীয়দের মধ্যেও আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবাড়িয়া-পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

আরও পড়ুন: নেত্রকোনায় মাদক সেবন ও সরকারি কাজে বাধা, নারীসহ তিনজনের কারাদণ্ড

এর আগে বেলায়েত হোসেন মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের ঢাকা বিভাগীয় কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা ও অভিজ্ঞতার কারণে পায়রা বন্দর শাখার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাস্টার বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, পায়রা বন্দর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি-দাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন কমিটি ভূমিকা রাখবে।

সচেতন মহলের ব্যক্তিরা বলেন, পায়রা বন্দরের মতো গুরুত্বপূর্ণ নৌবন্দরকেন্দ্রিক শ্রমিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। নতুন নেতৃত্ব শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করবে—এমন প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ এম


৩ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বল হাতে শরিফুল ইসলামের ইতিহাসগড়া ৭ উইকেটে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২১০ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানে পিছিয়ে আবারও বিপদে পড়েছে শান্তর দল, মিচেল স্টার্কের পেস আক্রমণের কারণে।

দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে স্বাগতিকরা ৩ উইকেটে ৩৯ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে দিন শুরু করার পর ২১০ রানে থামাতে মূল ভূমিকা রাখেন শরিফুল ইসলাম। মাত্র ৪৮ রান খরচায় ৭টি উইকেট শিকারের মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েন তিনি। ওই দিনের অষ্টম ওভারে উইকেটে জমে যাওয়া ক্যামেরন গ্রিনকে (৬৭) নিজের ইনসুইং ইয়র্কারে সাজঘরে পাঠানোর মাধ্যমে তার দারুণ বোলিংয়ের চিত্র ফুটে ওঠে।

শেষপ্রান্তে নাথান লায়ন (৩২*) ও জশ হ্যাজেলউডের ২৪ রানের জুটি ভেঙে দেন তাইজুল ইসলাম।

কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বড় রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তারা শুরুতেই ‘ভূতুড়ে বিপর্যয়ে’ পড়ে যায়। প্রথম ২ ওভারে ৫ রান সংগ্রহের পর তৃতীয় ওভারে শুরু হয় স্টার্কের ঝড়! ওই ওভারের প্রথম বলে শর্ট বলের ফাঁদে ফেলে সাদমান ইসলামকে (১) পয়েন্টে মার্নাস লাবুশেনের ক্যাচ বানান বর্ষীয়ান এই বাঁহাতি পেসার। পরের বলটিতেও গুটিয়ে গিয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক।

মাত্র ৫ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশ যখন বিপদের কিনারায় দাঁড়িয়ে ছিল, তখন ক্রিজে এসে মারমুখী মেজাজে প্রতিআক্রমণ শুরু করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নবম ওভারে স্টার্ককে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি দলের স্বস্তি ফেরানোর চেষ্টা করেন। কিন্তু অন্য প্রান্তে থিতু হওয়া তানজিদ হাসান তামিম তাঁকে সাহায্য করতে পারেননি। ডারউইনে মহাকাব্যিক সেঞ্চুরির পর টানা দুই ইনিংসে ডাক মারা এই ওপেনার প্যাট কামিন্সের বলে বাউন্ডারি লাইনের স্টার্কের ক্যাচ হওয়ার আগে মাত্র ৩৪ বলে ৯ রান সংগ্রহ করেন।

২৪ রানে ৩ উইকেট হারানোর পরে অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম হাল ধরেন। টেস্টে দলের ম্যাচ বাঁচানোর বড় দায়িত্ব এখন তাদের কাঁধেই। সেশন শেষে ২৩ রানে শান্ত এবং ৪ রানে মুশফিকুর রহিম অপরাজিত থেকে নিজেদের পারফরম্যান্স ঠিক রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পর্তুগিজ ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ এম


মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পর্তুগিজ ফুটবলার

সংগৃহীত ছবিতে দেখা যাচ্ছে সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন মিডফিল্ডার কেভিন কাস্ত্রোর কাহিনী। খেলার মাঠে, এক প্রীতি ম্যাচের সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন এই পর্তুগিজ ফুটবলার।

মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ২৫ বছর।

সুত্রের তথ্য অনুযায়ী, পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে তিনি শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিরুদ্ধে প্রীতি ম্যাচটি খেলছিলেন। খেলাটি চলাকালীন একপর্যায়ে হঠাৎ মাঠে পড়ে যান কাস্ত্রো। চিকিৎসাসেবা দেওয়ার আগেই, অদ্ভুতভাবে মাঠেই তার মৃত্যু ঘটে।

মর্মান্তিক এই ঘটনার পর এই ম্যাচটি বাতিল করা হয়।

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘এই হৃদয়বিদারক মুহূর্তে কেভিনের পরিবার, বন্ধু-বান্ধব ও সংশ্লিষ্ট ক্লাবের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।’ রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দা আমাদোরাও শোক প্রকাশ করেছে।

২০২১ সালে ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেওয়ার পর, কাস্ত্রো ক্লাবটির মূল দলে খেলেছিলেন।

লিগ কাপে আর্সেনালের বিরুদ্ধে একটি ম্যাচ দিয়ে সিনিয়র ফুটবলে তার পথচলা শুরু হয়েছিল। পরবর্তীতে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলে ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন এই প্রতিভাবান মিডফিল্ডার।

কাস্ত্রোর অকালমৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে সাবেক ক্লাব ওয়েস্ট ব্রম। বার্নলির বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফরা মাঠে নামবেন কালো আর্মব্যান্ড পরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্তা সম্পাদক ফোরাম বরিশালের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ: সহ-দপ্তর সম্পাদক হলেন মুরাদ হোসাইন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০২ এম


বার্তা সম্পাদক ফোরাম বরিশালের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ: সহ-দপ্তর সম্পাদক হলেন মুরাদ হোসাইন

সংবাদমাধ্যম কর্মীদের পেশাগত ঐক্য ও কল্যাণমুখী সংগঠন ‘বার্তা সম্পাদক ফোরাম, বরিশাল’-এর পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আঞ্চলিক জনপ্রিয় দৈনিক 'দখিনের কণ্ঠ'-এর বার্তা সম্পাদক মুরাদ হোসাইন।

বরিশাল অঞ্চলের গণমাধ্যম জগতে এক পরিচিত ও দক্ষ মুখ মুরাদ হোসাইন। দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। দৈনিক দখিনের কণ্ঠের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বরিশালের সাংবাদিকবান্ধব বিভিন্ন সামাজিক ও পেশাজীবী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুরাদ হোসাইন ফোরামের সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। বরিশাল অঞ্চলের বার্তা সম্পাদকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সংগঠনের সার্বিক কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব।"

সংগঠনের নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে মুরাদ হোসাইন সহ-দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক ফোরাম এবং দৈনিক দখিনের কণ্ঠ পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সহকর্মীরা আশা প্রকাশ করছেন, তাঁর নতুন নেতৃত্বের মাধ্যমে বার্তা সম্পাদক ফোরাম বরিশালের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় ও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ নিয়ে যা বললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ এম


নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ নিয়ে যা বললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত জসনে জুলুসে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মোবাল্লেগ মুফতি মোজাম্মেল হক মাছুমি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর আয়োজন বন্ধের চেষ্টা এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণের কথিত উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।

স্ট্যাটাসে তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার পর শান্ত নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী ﷺ বন্ধ করতে চায় এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণ করতে চায়—অথচ এসবকিছু প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিকার।”

তিনি আরও দাবি করেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। এ ধরনের বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, প্রশাসন দ্রুত এসব কথিত উগ্রবাদী ও ফ্যাসিস্ট কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ না নিলে পরিস্থিতি বেসামাল হয়ে উঠতে পারে।

মুফতি মোজাম্মেল হক মাছুমি তাঁর বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার ও সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।

তবে তাঁর স্ট্যাটাসে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%