প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের পায়রা বন্দর শাখার ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ওয়াহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার গর্বিত সন্তান বেলায়েত হোসেন মাস্টার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সুমন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে বেলায়েত হোসেন মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আলফাডাঙ্গার স্থানীয়দের মধ্যেও আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবাড়িয়া-পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
এর আগে বেলায়েত হোসেন মাস্টার বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের ঢাকা বিভাগীয় কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা ও অভিজ্ঞতার কারণে পায়রা বন্দর শাখার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাস্টার বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, পায়রা বন্দর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি-দাওয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নতুন কমিটি ভূমিকা রাখবে।
সচেতন মহলের ব্যক্তিরা বলেন, পায়রা বন্দরের মতো গুরুত্বপূর্ণ নৌবন্দরকেন্দ্রিক শ্রমিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। নতুন নেতৃত্ব শ্রমিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত করবে—এমন প্রত্যাশা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন