১০:৪৮ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : কোস্ট গার্ড ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করেছে, তাদের সঙ্গে ছিল ১ টি ড্রেজার এবং ২ টি বাল্কহেড।
মঙ্গলবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, ভোলার বোরহান উদ্দিন থানার দেউলা লঞ্চঘাট সংলগ্ন কাচারির চর এলাকায় সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুর ও রাজশাহী এলাকায়
অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ জনকে আটক করা হয়, তাদের সঙ্গে ছিল ১ টি ড্রেজার এবং ২ টি বাল্কহেড।
পরে ভোলা এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোবাইল কোর্টের মাধ্যমে বালু উত্তোলনকারীদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে, যাতে বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসতবাড়ি রক্ষা করা যায়।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন