ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ফের আল-আকসার পবিত্রতা লঙ্ঘন করল অবৈধ ইসরায়েলি সেটলাররা


ফের আল-আকসার পবিত্রতা লঙ্ঘন করল অবৈধ ইসরায়েলি সেটলাররা

দখলীকৃত জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৫০ জনেরও বেশি চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহাড়ায় অনুপ্রবেশ করেছে। এই তথ্য ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা (WAFA) জেরুজালেম গভর্নরেটের উদ্ধৃতি দিয়ে নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৬৯ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি দল 'বাব আল-মাগারিবা' (মরোক্কান গেট) দিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর তারা প্রাঙ্গণের অভ্যন্তরে গিয়ে তালমুদিক প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু করে।

১৯৬৭ সালের ঐতিহাসিক 'স্ট্যাটাস কো' (Status Quo) চুক্তি অনুসারে, অমুসলিমরা আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করতে পারলেও সেখানে তাদের কোনো প্রকার প্রার্থনা বা ধর্মীয় আচার পালন সম্পূর্ণ নিষিদ্ধ। এই প্রথা ভেঙে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রার্থনা করা ঐতিহাসিক চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ৯ নিহত, আহত ১৪

জানা গেছে, ইহুদি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে চরমপন্থী বসতি স্থাপনকারী দলগুলো তাদের সমর্থকদের আল-আকসায় ব্যাপকভাবে জড়ো হওয়ার এবং প্রবেশের আহ্বান জানাচ্ছে। ওয়াফা আরও জানায়, ইহুদি ধর্মীয় উৎসবগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায়শই রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং জেরুজালেমসহ পুরো দখলীকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে লাল চাকমা হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


রাঙ্গামাটিতে লাল চাকমা হত্যার দায়ে ছেলে ও ভাতিজার মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির সাজেকে নিজের বাবা শান্তি লাল চাকমাকে হত্যার অপরাধে ছেলে সোহেল চাকমা এবং নিহতের ভাইয়ের ছেলে আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার উত্তর ভাইবোনছড়া এলাকার নিজ বাড়ি থেকে শান্তি লাল চাকমাকে ডেকে বাইরে নিয়ে যায় আসামিরা। এরপর গামছা দিয়ে শ্বাসরোধ করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গঙ্গারাম নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার ৯ দিন পর কাচালং নদী থেকে শান্তি লাল চাকমার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করে।

রায়ে উল্লেখ করা হয়েছে, আসামি আলোময় চাকমা বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার প্রক্রিয়া গ্রহণ করা হবে।

অন্যদিকে, কারাগারে আটক আসামি সোহেল চাকমাকে সাজা পরোয়ানাসহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

 

 
“ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি, আপনার সচেতনতাই সেরা প্রতিরোধ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠী পৌর ছাত্রদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি পৌর এলাকার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। 
 
স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের নির্দেশনায় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
 
কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গু রোগের কারণ, বিস্তার, প্রতিরোধের উপায় এবং মশার বংশবিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
 
আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
পরে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয়ের প্রাঙ্গণ ও আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
 
ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এ সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী তারেক, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ সাগর মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ পারভেজ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ হোসাইন, কাজী আশিকুর রহমান, স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানাসহ পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও পৌর শহরের ওয়ার্ডে ওয়ার্ড এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


কুষ্টিয়ায় মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ তুলে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল করেছে, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি শুরু হয় শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহিলা দলের নেত্রীরা মুফতি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।

মহিলা দলের নেতা-কর্মীরা জানান, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঝাড়ু মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের জেদ্দা, মক্কা এবং তায়েফে সম্ভাব্য বিপদের কারণে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই সতর্কতা প্রকাশ করে সৌদি সিভিল ডিফেন্স সকলকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। তবে, কোন ধরনের বিপদের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

কর্তৃপক্ষ সাধারণ জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়ে অবিলম্বে বাড়ির ভেতরে অথবা জানালার কাছ থেকে দূরে নিরাপদ কোনো ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে। খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। বাইরে অবস্থানরত লোকজনকে দ্রুত কোনো দালানে ঢুকে পড়তে অথবা শক্ত কোনো আড়ার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।

যারা গাড়ি চালাচ্ছিলেন, তাদের সেতু এবং উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সকলকে ভিড় এড়িয়ে চলতে এবং কেবল সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটায় এই সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%