ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ


ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ

গ্রামীণ কৃষির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এই পাওয়ার টিলার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ব্র্যাকের রামগতি উপজেলা কার্যালয়ে (লক্ষ্মীপুর-১ অঞ্চল) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইউসুফ। অনুষ্ঠানে সংস্থাটির দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক নাজমুল হোসেন মজুমদার, প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, রামগতি শাখা ব্যবস্থাপক মো. রইস উদ্দিন এবং রামদয়াল শাখার ব্যবস্থাপক শেখর সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্র্যাকের রামগতি শাখা ব্যবস্থাপক মো. রইস উদ্দিন জানিয়েছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসারে ব্র্যাক এই কার্যক্রম গ্রহণ করেছে। এর আওতায় উপজেলার চররমজি এলাকার রোকসানা আক্তার এবং আবদুল মন্নান দম্পতির মধ্যে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। তদুপরি, তাদেরকে এটির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান কৃষি খাতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্র্যাকের উদ্যোগ টেকসই কৃষির বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে। ব্র্যাকের এই কর্মসূচি গ্রামীণ কৃষিতে প্রযুক্তির প্রভাব ফেলতে, উৎপাদন বৃদ্ধি করতে এবং কৃষি শ্রমিকদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলায় ছাত্রলীগ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলায় ছাত্রলীগ নেতা আটক

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরের কাফরুল থানায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা (দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক) রবিউল ইসলাম রবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক মো. আব্দুল আলীম আসামিকে আদালতে হাজির করে আবেদন করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আসামির গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি ছাত্রলীগের পদধারী নেতা। ছাত্র আন্দোলন চলাকালে এ আসামি মিরপুর বিআরটিএর সামনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরদের নির্দেশনা বাস্তবায়ন করতে সেখানে উপস্থিত ছিল। তারা সেখান ছাত্রজনতার ওপরে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। যার ফলে ভুক্তভোগী মাহবুব সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলামসহ কয়েকজন গ্রেপ্তারের বিরোধিতা করে শুনানি করেন।

তারা আদালতে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি ইতোমধ্যে কয়েকটি মামলায় জামিন পেয়েছেন। ফের নতুন এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

শুনানি শেষে আইনজীবী ফয়সাল ইসলাম জানান, আমরা আদালতে বলেছি, এ আসামির পক্ষে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতের একটি বেঞ্চ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলে নতুন মামলায় গ্রেপ্তার বা হয়রানি না করতে রুল জারি করেছেন।

সেটি আদালতে জমা দেওয়ার পরেও আজকে একটি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে উচ্চ আদালতের রুলস ভায়োলেন্স হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৪ সালের ১৭ জুলাই ছাত্র আন্দোলনের সময়ে মিরপুরের বিআরটিএর সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাহবুব হাসান মামুন। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সাহীনুর ওই বছরের ২১ নভেম্বর মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের আবেদনে পুলিশ বলেন, উক্ত আসামি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সন্দিগ্ধ এ আসামি ছাত্রলীগ করার কারণে এজাহারনামীয় আসামিসহ ছাত্র জনতার যৌক্তিক আন্দোলন দমনের জন্য গুলি করে ভিক্টিমকে হত্যা করেন। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে রিমান্ড আবেদন করা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বমঞ্চে আলোচনায় থাকা সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


বিশ্বমঞ্চে আলোচনায় থাকা সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ

মরক্কোর জার্সিতে বিশ্বকাপে দ্যুতি ছড়াতে না ছড়াতেই পুরস্কার পেয়ে গেছেন ইসমায়েল সাইবারি।

ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন থেকে এই ফরোয়ার্ডকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ। ২৫ বছর বয়সী সাইবারির সঙ্গে চুক্তি করার কথা বুধবার জানিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

চুক্তির মেয়াদ কিংবা আর্থিক কোনো বিষয় খোলাসা করা হয়নি।

তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হয়েছে বায়ার্নের। বিশ্বকাপের পরপরই বুন্ডেসলিগার ক্লাবটির সঙ্গে যোগ দেবেন তিনি।

২০২০ সালে পিএসভিতে যোগ দেন সাইবারি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। গত মৌসুমটা তার দুর্দান্ত কেটেছে। ২৭টি লিগ ম্যাচে ১৫ গোল করে দলের টানা তৃতীয় শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা।

বিশ্বকাপে মরক্কোর দারুণ পথচলারও গুরুত্বপূর্ণ এক সেনানী সাইবারি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। আফ্রিকার দলটির শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পথেও তার ছিল বড় ভূমিকা। শেষ বত্রিশে নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা টাইব্রেকারে শেষ শটে জালে বল পাঠিয়ে দলকে উল্লাসে মাতান তিনিই।

শেষ ষোলোয় কানাডার মুখোমুখি হবে মরক্কো। গত বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমি-ফাইনালে খেলার কীর্তি গড়েছিল তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় অনিয়মের দায়ে ফার্মেসিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


মাগুরায় অনিয়মের দায়ে ফার্মেসিকে জরিমানা

মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আবালপুর ড্রাগ হাউজ নামে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা এই জরিমানা করেছে। বৃহস্পতিবার(২ জুলাই) দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পেশেন্ট স্যাম্পল এবং প্রতিষ্ঠানটিতে কোনো ফার্মাসিস্ট না থাকায় জরিমানা করার কার্যক্রম সম্পন্ন হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি জানান, প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যদি একই অপরাধ পুনরায় ঘটে, তাহলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ইরান কঠোর ও দ্রুত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, "হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়।"

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানাচ্ছে, বৃহস্পতিবার ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই হুঁশিয়ারি দেয়।

এক বিবৃতিতে তারা জানায় যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে নিরাপদ যাতায়াতের জন্য ইরান নির্ধারিত সামুদ্রিক রুট ব্যবহার করতে হবে। অন্যথায়, তাদের পরিণতি ভোগ করতে হবে।

বিবৃতিতে কঠোর ভাষায় বলা হয়, "হরমুজ প্রণালি আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়; এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের আওতাধীন এলাকা।"

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত ও দৃঢ়ভাবে দেবে।

আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা ইসলামী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর লাল রেখা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। এর ফলে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%