ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বমঞ্চে আলোচনায় থাকা সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ


বিশ্বমঞ্চে আলোচনায় থাকা সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ

মরক্কোর জার্সিতে বিশ্বকাপে দ্যুতি ছড়াতে না ছড়াতেই পুরস্কার পেয়ে গেছেন ইসমায়েল সাইবারি।

ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন থেকে এই ফরোয়ার্ডকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ। ২৫ বছর বয়সী সাইবারির সঙ্গে চুক্তি করার কথা বুধবার জানিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

চুক্তির মেয়াদ কিংবা আর্থিক কোনো বিষয় খোলাসা করা হয়নি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হয়েছে বায়ার্নের। বিশ্বকাপের পরপরই বুন্ডেসলিগার ক্লাবটির সঙ্গে যোগ দেবেন তিনি।

২০২০ সালে পিএসভিতে যোগ দেন সাইবারি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। গত মৌসুমটা তার দুর্দান্ত কেটেছে। ২৭টি লিগ ম্যাচে ১৫ গোল করে দলের টানা তৃতীয় শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা।

বিশ্বকাপে মরক্কোর দারুণ পথচলারও গুরুত্বপূর্ণ এক সেনানী সাইবারি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। আফ্রিকার দলটির শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পথেও তার ছিল বড় ভূমিকা। শেষ বত্রিশে নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা টাইব্রেকারে শেষ শটে জালে বল পাঠিয়ে দলকে উল্লাসে মাতান তিনিই।

শেষ ষোলোয় কানাডার মুখোমুখি হবে মরক্কো। গত বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমি-ফাইনালে খেলার কীর্তি গড়েছিল তারা।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় অনিয়মের দায়ে ফার্মেসিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


মাগুরায় অনিয়মের দায়ে ফার্মেসিকে জরিমানা

মাগুরা শহরের ভায়নার মোড়ে অবস্থিত আবালপুর ড্রাগ হাউজ নামে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা এই জরিমানা করেছে। বৃহস্পতিবার(২ জুলাই) দুপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, পেশেন্ট স্যাম্পল এবং প্রতিষ্ঠানটিতে কোনো ফার্মাসিস্ট না থাকায় জরিমানা করার কার্যক্রম সম্পন্ন হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি জানান, প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে যদি একই অপরাধ পুনরায় ঘটে, তাহলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের বিরুদ্ধে ইরান কঠোর ও দ্রুত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, "হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়।"

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে আলজাজিরা জানাচ্ছে, বৃহস্পতিবার ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এই হুঁশিয়ারি দেয়।

এক বিবৃতিতে তারা জানায় যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে নিরাপদ যাতায়াতের জন্য ইরান নির্ধারিত সামুদ্রিক রুট ব্যবহার করতে হবে। অন্যথায়, তাদের পরিণতি ভোগ করতে হবে।

বিবৃতিতে কঠোর ভাষায় বলা হয়, "হরমুজ প্রণালি আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়; এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের আওতাধীন এলাকা।"

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের জবাব ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত ও দৃঢ়ভাবে দেবে।

আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা ইসলামী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর লাল রেখা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর তেহরান কার্যত হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে। এর ফলে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পুষ্পা’ স্টাইলে পালানোর চেষ্টা, শেষ পর্যন্ত পুলিশের হাতে ৩ মাদক কারবারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


‘পুষ্পা’ স্টাইলে পালানোর চেষ্টা, শেষ পর্যন্ত পুলিশের হাতে ৩ মাদক কারবারি

আন্তর্জাতিক ডেস্ক থেকে খবর পাওয়া গেছে যে, অনলাইন ভার্সনে সংগৃহীত ছবিতে দেখা যাচ্ছে তেলেগু ব্লকবাস্টার ‘পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র আল্লু আর্জুন মূল্যবান লাল চন্দন পাচার করে কোটি কোটি রুপি কামিয়েছেন। তিনি পুলিশের চোখ ফাঁকি দিতে রয়েছে এমন কিছু অভিনব কৌশল অবলম্বন করতেন। কিন্তু পুষ্পা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে তেলেঙ্গানার একটি মাদক পাচারকারী চক্র অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা চালিয়েছে। সিনেমায় সফল হলেও বাস্তবে পাচারকারীরা পুলিশের হাতে ধরা পড়ে গেছে।

চল উচিত যে, পুষ্পা সিনেমায় লাল চন্দন পাচারের জন্য আল্লু আর্জুন নানা কায়দা অবলম্বন করতেন। এর মধ্যে একটি বিশেষ প্রযুক্তি ছিল দুধের ট্যাংকারের নিচে গোপন একটি কুঠুরি তৈরি করে সেই কুঠুরিতে লাল চন্দন পাচার করা। ঠিক তেমনভাবেই, তেলেঙ্গানার পাচারকারীরা একটি কনটেইনারে গোপন কুঠুরি বানিয়ে গাঁজা পাচার করতে উদ্যত হয়েছিল। কিন্তু পুলিশও নিশ্চয়ই পুষ্পা সিনেমাটি দেখেছে। তাই তাদের গোপন কুঠুরি আর গোপন থাকেনি।

গোপন সংবাদের ভিত্তিতে, তেলেঙ্গানার ঈগল ফোর্স এবং ভদ্রাদ্রি কোঠাগুদেম পুলিশ যৌথভাবে কয়েক ঘণ্টা ধরে একটি কনটেইনার ট্রাক এবং সেটির পাহারায় থাকা একটি মোটরসাইকেলকে অনুসরণ করেন। মঙ্গলবার বিকেলে, পুলিশ দলটি আইটিসি পেপারস বোর্ড ওয়েস্ট গেটের কাছে যানবাহন দুটিকে আটকে দেন। গোপন কুঠুরি থেকে পুলিশ ২ কোটি ৬২ লাখ রুপি মূল্যের ৫২৫ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এই গাঁজা ওড়িশার আল্লুরিকোটা বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল এবং তেলেঙ্গানায় প্রবেশের আগে এটি অন্ধ্রপ্রদেশের তুলাসিপাকা হয়ে পরিবহন করা হচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী, এই চালানটি খাম্মাম, ওয়রাঙ্গল, আদিলাবাদ এবং মহারাষ্ট্র হয়ে উত্তরপ্রদেশে যাওয়ার কথা ছিল।

এখন পুলিশের কাছে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ওড়িশার একজন মাদক সরবরাহকারী, অন্ধ্রপ্রদেশের একজন এসকর্ট আরোহী এবং উত্তরপ্রদেশের এক ট্রাকচালক। এই চক্রের আরও কয়েকজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন কনটেইনার ট্রাকের মালিক এবং মদকের সম্ভাব্য গ্রাহকরাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস উল্টে দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল ১৬ জনের, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


বাস উল্টে দক্ষিণ আফ্রিকায় প্রাণ গেল ১৬ জনের, আহত ২০

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৬ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার ভোরে ঘটে।

কর্তৃপক্ষ জানায়, বাসটি ওয়েস্টার্ন কেপের কেপ টাউন থেকে ইস্টার্ন কেপের ইদুত্যুয়া শহরের উদ্দেশ্যে ৭৮ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বাসচালক হঠাৎ মোড় নিলে তিনি একটি ডেলিভারি ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি উল্টে যায়।

রোড ট্র্যাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের (আরটিএমসি) মুখপাত্র সাইমন জোয়ানে বলেন, প্রথমে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তদন্তের পর নিহতের সংখ্যা ১৬ জনে পৌঁছায়।

আহতদের কেপ টাউন থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের ওরচেস্টার শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অন্তত ৪৩ জন যাত্রী চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আরটিএমসি ও দক্ষিণ আফ্রিকার পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। এছাড়া শীত মৌসুমের কারণে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

তাদের মতে, কুয়াশা, ধোঁয়া, কালো বরফ এবং কম দৃশ্যমানতার কারণে এ সময় সড়কগুলো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

উল্লেখ্য, বুধবার লিম্পোপো প্রদেশের বেইটব্রিজ সীমান্ত এলাকায় মালাউইয়ের যাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় চালক নিহত হয়েছিলেন। ফলে এক সপ্তাহের মধ্যেই দক্ষিণ আফ্রিকায় এটি দ্বিতীয় বড় বাস দুর্ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%