ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পানি নিয়ন্ত্রণে পাঁচ দিন পর কাপ্তাই বাঁধের জলকপাট বন্ধ হলো


পানি নিয়ন্ত্রণে পাঁচ দিন পর কাপ্তাই বাঁধের জলকপাট বন্ধ হলো

বন্ধ করা হয়েছে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট। বুধবার রাত ১১টায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাট বন্ধ করে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশনও বন্ধ করা হয়।

টানা ৫ দিন ধরে রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে ১৬টি জলকপাটের মাধ্যমে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে সূত্রে জানা যায়, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে গেছে। কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের বাধের ভারসাম্য রক্ষা করতে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

গত শনিবার বেলা ১১টায় রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এরপর টানা ৫ দিন ৯০০০ কিউসেক পানি চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়। একই সাথে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানিয়েছেন, রাঙামাটি কাপ্তাই হ্রদে জলবিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী বর্তমানে পানির স্তর ১০৩.৩১ ফুট বা এমএসএল। এটি স্বাভাবিক বলা চলে। তবে যদি ১০৯.০০ ফুট বা এমএসএল হয়, তাহলে বিপৎসীমা অতিক্রম করবে হ্রদের পানি। তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক রাখতে প্রতিবছর কিছু পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু থাকায় প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি এমনিতে নিষ্কাশিত হচ্ছে। আর বিদ্যুৎ উৎপাদিত ২২২ মেগাওয়াট। এ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরাসরি যুক্ত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ইমামের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪১ এম


বরিশালে ইমামের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ

বরিশালে একটি মসজিদের ইমাম প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়েছে বলেই অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামে ঘটেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাশেম ফকিরের ছেলে বেলাল ফকির অনেকদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। ১৭ জুলাই, জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছ থেকে সাত দিনের জন্য ছুটি নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি। পরে স্থানীয়রা খোঁজ করে জানতে পারেন, একই দিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি আক্তার (২২) তার পাঁচ বছর বয়সের কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের সূত্র ধরে তারা একসাথে অজানার উদ্দেশ্যে পালিয়েছেন। মসজিদের অনেক মুসল্লী জানিয়েছেন, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যায়। পরে তারা জেনে যায় যে, তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। অপরদিকে, প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০০ মিটারজুড়ে ব্লক ধস, বেড়িবাঁধ নিয়ে বাড়ছে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ এম


৫০০ মিটারজুড়ে ব্লক ধস, বেড়িবাঁধ নিয়ে বাড়ছে শঙ্কা

পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শাহআলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন। তিনি বলেন, আগামী দুই-এক দিনের মধ্যে দেবে যাওয়া এবং স্থানচ্যুত হওয়ার ব্লক এলাকার অন্তত ৩৫০ মিটার অঞ্চলে জিও টিউব স্থাপন করা হবে। এর ফলে ঢেউয়ের ঝাপটা থেকে ব্লকগুলো রক্ষা করা সম্ভব হবে। জরুরিভাবে প্রটেকশনের এমন উদ্যোগের কথা উল্লিখিত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের বার্তা ফয়সলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ এম


মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপের বার্তা ফয়সলের

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সচল রাখতে বর্তমান সরকার মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য সব ধরনের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধমুক্ত, নিরাপদ এবং শান্তिमয় সমাজ গঠনে সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেছে।

মাদক একটি চরম ধ্বংসাত্মক ব্যাধি। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে, চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ সরকারের অন্যতম অঙ্গীকার। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধী বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। তিনি সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।

তিনি মঙ্গলবার সকালে মাধবপুর আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, সহকারি কমিশনার ভূমি মোঃ আনিছুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ ইমরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইদ্রিস আলী দুলা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মীর খুরশেদ আলম, পারভেজ হোসেন, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ৫৫ বিজিবির পক্ষ থেকে নায়েক সুবেদার মকবুল, ২৫ বিজিবির পক্ষ থেকে নায়েক সুবেদার সিরাজ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, দুর্নীতি দমন কমিটির সভাপতি সাইফুল হক মির্জা, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমদ, সহকারি অধ্যাপক মঈনউদ্দিন, মাওলানা নূরুজ্জামান, স্বপন রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাধবপুরে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে, প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করতে হবে। মাদক, চুরি, ডাকাতি, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মের অভিযোগে সিলেটের দুই বেসরকারি হাসপাতালকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:০২ এম


অনিয়মের অভিযোগে সিলেটের দুই বেসরকারি হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেট নগরের দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছে জেলা প্রশাসন। লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম চালানোর অভিযোগে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, একটি হাসপাতালের ভেতর পরিচালিত একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, কারণ সেখানে ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছিল না।

বুধবার, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। অভিযানকালে সেন্ট্রাল হাসপাতাল ও সুরমা ভ্যালি হাসপাতাল পরিদর্শন করে দেখা যায়, হাসপাতাল দুটি দীর্ঘকাল ধরেই লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম পরিচালনা করে আসছে। এজন্য প্রচলিত আইনে প্রতিটি হাসপাতালকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

এদিকে, সুরমা ভ্যালি হাসপাতালের ভিতরে ফার্মেসিতে অভিযান করে একাধিক অনিয়মের পরিচয় মেলে। জেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ফার্মেসিটির কোনো বৈধ ড্রাগ লাইসেন্স ছিল না। এছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির জন্য বাধ্যতামূলক রেজিস্টার সংরক্ষণ করা হয়নি এবং দায়িত্বপ্রাপ্ত নিবন্ধিত ফার্মাসিস্টও উপস্থিত ছিলেন না। এ কারণে ওষুধ ও কসমেটিক্স আইনে ফার্মেসিটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনার ওপর ভিত্তি করে জেলার হাসপাতালগুলোতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন ও ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না, এ বিষয়টি নিশ্চিত করতেই এই অভিযান হচ্ছে। তিনি সতর্ক করেন যে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%