প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালে একটি মসজিদের ইমাম প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়েছে বলেই অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামে ঘটেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের কাশেম ফকিরের ছেলে বেলাল ফকির অনেকদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। ১৭ জুলাই, জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছ থেকে সাত দিনের জন্য ছুটি নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি। পরে স্থানীয়রা খোঁজ করে জানতে পারেন, একই দিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি আক্তার (২২) তার পাঁচ বছর বয়সের কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের সূত্র ধরে তারা একসাথে অজানার উদ্দেশ্যে পালিয়েছেন। মসজিদের অনেক মুসল্লী জানিয়েছেন, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যায়। পরে তারা জেনে যায় যে, তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে সাথে নিয়ে চলে গেছেন। অপরদিকে, প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন