ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইমাম রুহুল্লাহ খোমেনির জানাজাও ছিল ঘটনাবহুল, অবাক হয়েছিল যুক্তরাষ্ট্র


ইমাম রুহুল্লাহ খোমেনির জানাজাও ছিল ঘটনাবহুল, অবাক হয়েছিল যুক্তরাষ্ট্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষযাত্রা উপলক্ষে কর্তৃপক্ষ ১৯৮৯ সালের মতো বিশৃঙ্খলার পুনরাবৃত্তি এড়ানোর জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) জানিয়েছে, তারা নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

১৯৮৯ সালে আলি খামেনির পূর্বসূরি ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও দাফানে প্রায় এক কোটি মানুষের সমাগম ঘটে। ওই সময় জনতার চাপে সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ১০ জন নিহত হয় এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়।

সেই ঘটনার সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল যখন শোকাতুর জনতা খোমেনিকে বহনকারী যানবাহন ঘিরে ফেললে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ কারণে তাঁকে বহনকারী কফিনটি ভেঙে যায় এবং লাশটি মাটিতে পড়ে যায়। পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ হেলিকপ্টারের মাধ্যমে তাঁর লাশ দাফনের স্থানে নিয়ে যাওয়ার জন্য বাধ্য হয়।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

সোমবারের শোকযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ ও তারা কতটা কাছাকাছি যেতে পারবেন, সে সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কর্তৃপক্ষ জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়েছে।

শেষযাত্রায় অংশগ্রহণকারী ৫৮ বছর বয়সী গোলামরেজা খানবাবাই মন্তব্য করেছেন, আমি যদি এই অনুষ্ঠানের সাথে ১৯৮৯ সালের অনুষ্ঠানটির তুলনা করি, তাহলে বলব দুটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে এবার মানুষের উৎসাহ অনেক বেশি বলে মনে হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী, গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩০ এম


তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালী, গাছের চারা বিতরণ

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শীর্ষক প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে একটি বর্ণাঢ্য র‌্যালী, গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণ করা হয়। মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জেবানুর রহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার বারনাবাস হাসদাক।

অনুষ্ঠানে তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ওয়াজেদ আলী, বিআরডিবির চেয়ারম্যান আরশাদ আলী, এবং তানোর পৌর সভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু প্রমুখ অংশগ্রহণ করেন।

এছাড়া অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসের সকল কর্মকর্তা কর্মচারীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় পল্লী উন্নয়ন অফিসের আওতায় উপকারভোগীদের মধ্যে একটি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না: ডা. ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩১ এম


আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না: ডা. ইরান

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সোমবার বাদ মাগরিব রাজধানীর হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা সভাপতি মো. ফেরদাউস আলম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি, সদস্য মো. সাব্বির আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না, তারাই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে।

ডা. ইরান বলেন, “আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না।” তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

যোগদান শেষে নবাগত নেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টির আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ ও বৃত্তি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ ও বৃত্তি বিতরণ

নাটোরের লালপুরে আয়োজিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি-২০২৬ এর সনদপত্র, বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (৬ জুলাই ২০২৬) লালপুর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে। বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি কমিটির সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরিয়া পারভীন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, অর্থ পরিচালক আমিনুল হক, শিক্ষা বৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, পরিচালক আরিফুর রহমান এবং শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফেরদৌস রহমান মনি। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জানানো হয় যে, ২০২৫ সালে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণির ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বক্তারা অনুষ্ঠানকালে বলেন যে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বীর মুক্তিযোদ্ধা আদম আলীর স্মৃতিকে ধারণ করে এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ এম


সুজানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের উদযাপন

পাবনার সুজানগরে গতকাল সোমবার প্রথম বারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে সারা দেশের ন্যায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে এক আলোচনা সভা, র‌্যালি, চেক বিতরণ, বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণের আয়োজন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত ওই সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ওয়াসিম খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ নাদের হোসেন ও সমবায়ী মোঃ ফরিদ উদ্দিন।

শেষে প্রধান অতিথি সেলিম রেজা হাবিব সমবায়ীদের মধ্যে চেক ও বৃক্ষ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%