ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না: ডা. ইরান


আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না: ডা. ইরান

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। সোমবার বাদ মাগরিব রাজধানীর হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এই যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা সভাপতি মো. ফেরদাউস আলম, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহ্বায়ক মো. রায়হান উদ্দিন সনি, সদস্য মো. সাব্বির আহমেদসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করতে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও আইনের শাসনে বিশ্বাস করে না, তারাই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

ডা. ইরান বলেন, “আমরা জান দেব, কিন্তু জুলাই দেব না।” তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে তৃণমূল থেকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

যোগদান শেষে নবাগত নেতা মো. নাজমুল ইসলাম তালুকদার বাংলাদেশ লেবার পার্টির আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের সঙ্গে থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ ও বৃত্তি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ ও বৃত্তি বিতরণ

নাটোরের লালপুরে আয়োজিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি-২০২৬ এর সনদপত্র, বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (৬ জুলাই ২০২৬) লালপুর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে। বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি কমিটির সভাপতি গোলাম কিবরিয়া এবং সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মিলন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরিয়া পারভীন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, অর্থ পরিচালক আমিনুল হক, শিক্ষা বৃত্তি কমিটির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, পরিচালক আরিফুর রহমান এবং শিক্ষা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফেরদৌস রহমান মনি। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জানানো হয় যে, ২০২৫ সালে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণির ৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বক্তারা অনুষ্ঠানকালে বলেন যে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা বীর মুক্তিযোদ্ধা আদম আলীর স্মৃতিকে ধারণ করে এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০১২ সাল থেকে লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ এম


সুজানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের উদযাপন

পাবনার সুজানগরে গতকাল সোমবার প্রথম বারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে সারা দেশের ন্যায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে এক আলোচনা সভা, র‌্যালি, চেক বিতরণ, বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণের আয়োজন করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত ওই সভাটি উপজেলা পরিষদ মিলনায়তনে হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ওয়াসিম খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী, অধ্যক্ষ নাদের হোসেন ও সমবায়ী মোঃ ফরিদ উদ্দিন।

শেষে প্রধান অতিথি সেলিম রেজা হাবিব সমবায়ীদের মধ্যে চেক ও বৃক্ষ বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষ রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে আগে পল্লী উন্নয়ন জরুরি": গোমস্তাপুরে এমপি মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ এম


ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে আগে পল্লী উন্নয়ন জরুরি": গোমস্তাপুরে এমপি মিজানুর রহমান

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (০৬ জুলাই) সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবস টি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু: মিজানুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)নূরে আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, এলজিইডি অফিসার, আছহাবুর রহমান,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ,অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সমিতির উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মু: মিজানুর রহমান বলেন, "গ্রামীন অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা অপরিসীম। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত 'সমৃদ্ধ বাংলাদেশ' গড়তে হলে আমাদের আগে পল্লী অঞ্চলের উন্নয়ন ঘটাতে হবে।" তিনি সরকারের এই উন্নয়ন যাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতাধীন উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ এম


গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে এসে একই স্থানে শেষ হয়। এরপর উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম। আলোচনা সভায় আরও বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদসহ অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%