ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মোহাম্মদ মোহেবিকে বহিষ্কারের খবর ‘সত্য’ নয়


মোহাম্মদ মোহেবিকে বহিষ্কারের খবর ‘সত্য’ নয়

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইরানি ফুটবলার মোহাম্মদ মোহেবির গোল উদযাপনে বিতর্ক তৈরি হয়েছে। এরপর থেকেই সামাজিক প্ল্যাটফর্মে তার ওই উদযাপনের কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) তাকে বহিষ্কার করেছে এমন গুজব ছড়িয়ে পড়ে।

কিন্তু ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, কাউকে বহিষ্কার করা হয়নি। বরং, সিঙ্গেল এন্ট্রির ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে উইঙ্গার মেহদি তোরাবির জন্য নতুন ভিসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) জানায়, লস অ্যাঞ্জেলেসে দলের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রে একবার সফর করার পর উইঙ্গার মেহদি তোরাবির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

ফেডারেশন তোরাবির জন্য নতুন ভিসার ব্যবস্থা করতে পদক্ষেপ নিয়েছে, যাতে তিনি আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলের সঙ্গে থাকতে পারেন।

সামাজিক মিডিয়ায় ছড়িয়ে পড়া ডিপোর্টেশনের খবরটি পুরোপুরি ‘মিথ্যা’। মোহাম্মদ মোহেবিকে বহিষ্কার বা ডিপোর্ট করা হয়নি।

ম্যাচ শেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইরান দলকে মেক্সিকোর টিজুয়ানায় ফিরে যেতে হয়েছে, যা তাদের বিশ্বকাপ প্রস্তুতির একটি ভ্রমণ জটিলতার অংশ ছিল। এই সাধারণ ভ্রমণকে ভুলভাবে উপস্থাপন করে বহিষ্কারের গুজব ছড়ানো হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশু নিসা হত্যার দ্রুত বিচার হবে, আইনমন্ত্রীর আশ্বাস জানালেন প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


শিশু নিসা হত্যার দ্রুত বিচার হবে, আইনমন্ত্রীর আশ্বাস জানালেন প্রিন্স

ময়মনসিংহের ধোবাউড়ায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার ৪ বছর বয়সী শিশু নিসা মনির পরিবার পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য তিনি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টেংগটি গ্রামে নিহত শিশুটির বাড়িতে গিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত বাবা-মাকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নিজের পক্ষ থেকে সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় প্রিন্স বলেন, ‘নিসার ওপর সংঘটিত এই নির্মম, বর্বর ও অমানবিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে।

আমরা আশা করি তদন্ত দ্রুত সম্পন্ন হবে এবং প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।’

দ্রুত বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তিনি মঙ্গলবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আইনমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন, ঢাকার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মতোই নিসা হত্যা মামলারও দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একজন অতিরিক্ত সচিবকে প্রয়োজনীয় তদারকির দায়িত্বও দেওয়া হয়েছে।’

প্রিন্স বলেন, ‘কোনো অপরাধীই যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মানবিক দায়িত্ববোধ থেকে এই দুঃসময়ে সবাইকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে হবে।’

এ সময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টোটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও হিলিতে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় থাকছে না বিদ্যুত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব দিনাজপুর (হিলি) প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


আবারও হিলিতে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টায় থাকছে না বিদ্যুত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি অঞ্চলে আবারও শুরু হয়েছে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট। তীব্র গরম ও দৈনন্দিন ব্যস্ততার মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও শ্রমজীবী জনগণ। এলাকাবাসীর অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দিনের বিভিন্ন সময় এবং গভীর রাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন কয়েকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘরোয়া কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় জনমনে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
সচেতন নাগরিকরা মনে করেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তিগতভাবে অভিযোগ করে কোনো সুফল না পাওয়ায় এখন সম্মিলিতভাবে আওয়াজ তোলার সময় এসেছে। হিলির সর্বস্তরের মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসীর একটাই দাবি— "হাকিমপুর হিলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই।"
জনস্বার্থে এই দাবিকে জোরালো করতে সকল নাগরিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সচেতন মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জনগণের করের টাকায় পরিচালিত সেবা প্রতিষ্ঠান থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া কোনো অনুগ্রহ নয়, বরং এটি জনগণের মৌলিক অধিকার ও ন্যায্য প্রত্যাশা।
স্লোগান:
"ঘন ঘন লোডশেডিং আর নয়,
হিলিবাসীর অধিকার নিশ্চিত হোক।
একটাই দাবি, একটাই কথা—
হাকিমপুর হিলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধায় মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


কাউখালীতে ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধায় মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা
 
 
পিরোজপুরের কাউখালীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে মৃত গ্রাহকের পরিবারের হাতে ৪৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপজেলার বাশুরী গ্রামের মৃত মোঃ নুরুজ্জামান তালুকদার ২৯ হাজার টাকায় কিস্তিতে একটি মোবাইল ফোন ক্রয় করেছিলেন। কিস্তির মাত্র ৪ হাজার টাকা পরিশোধের পর তার মৃত্যু হলে ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধার আওতায় অবশিষ্ট অর্থ মওকুফের পাশাপাশি তার পরিবারের হাতে ৪৬ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন করপোরেট অফিসের কাস্টমার রিলেশন বিভাগের ইনচার্জ নাহিদ ইসলাম, বরিশাল বিভাগের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ. আবু রায়হান, ওয়ালটন প্লাজা কাউখালী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইয়ামিন আহমেদ।
অনুষ্ঠানে ওয়ালটন কর্তৃপক্ষ বলেন, ওয়ালটনের গ্রাহক সুরক্ষা সুবিধা দেশের ক্রেতাদের জন্য একটি মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ। এই সুবিধার আওতায় ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূল্যের পণ্য নগদ বা কিস্তিতে ক্রয়কারী গ্রাহক কিংবা তার পরিবারের সদস্যের মৃত্যু হলে নির্ধারিত শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
 অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,
একজন গ্রাহকের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এটি করপোরেট সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিকে ধমক দিয়ে বিরক্ত হলেন প্রধানমন্ত্রী, কি ঘটলো?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


এমপিকে ধমক দিয়ে বিরক্ত হলেন প্রধানমন্ত্রী, কি ঘটলো?

সকাল বেলার একটি ঘটনায় প্রধানমন্ত্রী, এমপিকে ধমক দেওয়ার পর বিকেলে সিলেট থেকে সরাসরি সংসদে হাজির হলেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

 বুধবার (১৭ জুন) সকালে যখন মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী, তখন বিমানবন্দরের লাউঞ্জে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

 এ সময় বিমানবন্দরে উপস্থিত এমপিদের দেখে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই? সংসদে যান।”

প্রধানমন্ত্রী এমন ক্ষোভ প্রকাশ করায় আতংকিত হয়ে বিকেলে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন এমরান আহমদ চৌধুরী, যিনি সিলেট-৬ আসনের সংসদ সদস্য।

 উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান এবং সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন এবং সেখানে দু’টি গাছের চারা (জাম ও কৃষ্ণচূড়া) রোপন করেন। এরপর তিনি মৌলভীবাজার সদর উপজেলার ‘মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়’ মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন। সেই মাঠের পাশেই একটি আম ও একটি নিম গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%