ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ


নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যশোরে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এই ঘটনা ঘটে সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে।

নিহত ব্যক্তির নাম ইমামুল হোসেন, বয়স ৫০ বছর। তিনি ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

নিহতের ভাগনে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার রাব্বি তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়। ইমামুল প্রতিবাদ করার পর বাপ্পি ও তার পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।

এ ঘটনার জের ধরে সোমবার রাতে ৯টার দিকে রোহিতার স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পেছনে ইমামুলকে একা পেয়ে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমামুলকে রাত ১০টা ৪৫ মিনিটের সময় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ বলেন, ইমামুলের ডান পাশের পিঠে গুরুতর আঘাতের কারণে প্রচণ্ড রক্তক্ষরণ ঘটে। হাসপাতাল আসার আগেই তার মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ গণমাধ্যমকে জানিয়েছেন, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ইমামুলকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজের পারিশ্রমিকের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি মোঃ নজরুল

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:১০ এম


কাজের পারিশ্রমিকের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশাল নগরীর কাশিপুর চৌমাথা এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়া তার কাজের পারিশ্রমিক বাবদ প্রাপ্য প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন মো. মাসুদুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী জাহাঙ্গীর মিয়ার দাবি, দীর্ঘদিনের কাজের লেনদেনের সূত্রে মো. মাসুদুর রহমান তার কাছে পাওনা অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন।

তিনি অভিযোগ করেন, মাসুদুর রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তার প্রাপ্য প্রায় ২১ লাখ টাকা নিয়ে তিনি বর্তমানে ঢাকায়  রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ বা ব্লক করে রাখা হয়েছে।

জাহাঙ্গীর মিয়া আরও দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি অন্যদের সঙ্গেও আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদুর রহমানের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষ তিন দাবিদারের একটি হলো আর্জেন্টিনা: লাউতারো মার্টিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:২০ এম


বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষ তিন দাবিদারের একটি হলো আর্জেন্টিনা: লাউতারো মার্টিনেজ

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার মনে করেন দলের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। তার বিশ্বাস, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরে শিরোপা জয়ের জন্য আলবিসেলেস্তেরা হবে সবচেয়ে শক্তিশালী তিন দলের একটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লাউতারো মার্টিনেজ বলেন, 'আমরা বিশ্বকাপ জয়ের জন্য শীর্ষ তিন দাবিদারের একটি।' বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে আর্জেন্টিনার সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে ইন্টার মিলানের এই স্ট্রাইকারের।

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তারা রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।

আগামী ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। তুলনামূলকভাবে সহজ এই গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী আর্জেন্টাইন সমর্থকরা।

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারও অন্যতম ফেবারিট দল হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসির অভিজ্ঞতা, তরুণদের উদ্যম এবং সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্য আর্জেন্টিনাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৩৫ এম


ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মওদুদ আহমেদ ওই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে এবং পুলিশ জানিয়েছে যে, তার বিরুদ্ধে আগে থেকেই একটি ডাকাতি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর ও ভান্ডারিয়া থানার একটি যৌথ দলের সদস্যরা সোমবার রাতে মধ্য মেদিরাবাদ গ্রামের হরিদাসের বসতবাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে সন্দেহভাজন হিসেবে মওদুদ আহমেদকে আটক করা হয়। পরে, পুলিশ সদস্যরা তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পিরোজপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই মাদকবিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৩৯ এম


চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

উল্লেখিত বিশ্ববিদ্যালয়গুলো হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এস এম হেমায়েত জাহান। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমান উপাচার্য কাজী রফিকুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল পদে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। এদিকে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য মো. শহিদুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে নিজ মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া শিক্ষাবিদ হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক তাহমিনা আখতার। একইসঙ্গে বর্তমানে দায়িত্ব পালনকারী উপাচার্য অধ্যাপক এস এম হাসান তালুকদারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজের মূল পদে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করা হয়েছে।

অন্যদিকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ অনুষ্ঠিত হয় মোহাম্মদ হানিফ। তিনি নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই চার উপাচার্যের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%