ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাজবাড়ী‌তে নিকাহ রেজিষ্ট্রার‌দের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি


রাজবাড়ী‌তে নিকাহ রেজিষ্ট্রার‌দের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি

রাজবাড়ী‌তে নিকাহ রেজিষ্ট্রার (কাজী) দের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে, সকল কার্যক্রম বন্ধ রেখে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ রাজবাড়ীর ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। এই সময়ে তারা এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

নিকাহ রেজিষ্ট্রারদের দাবি, তাদের ফিসহ অন্যান্য কোন সুযোগ-সুবিধা না বাড়িয়ে অধিক্ষেত্র কর্তনের চেষ্টা করছে সরকার। বহু বছর ধরে প্রতি ইউনিয়নে একজন এবং পৌরসভার প্রতি ২ ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিষ্ট্রার ছিল। কিন্তু বর্তমান সরকার প্রতি ইউনিয়নে একজ‌নের পরিবর্তে ৩ জন এবং পৌরসভার প্রতি ওয়ার্ডে একজনকে করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এটি কোন ম‌তেই কাম্য নয়। পূর্বের নিয়ম বহাল রাখা এবং কর্মক্ষম থাকা পর্যন্ত দায়িত্বে বহাল রাখার দাবিতে নিকাহ রেজিষ্ট্রারসহ সকল কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন: ভোলার মহিষের দুধের ঐতিহ্যবাহী টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সমৃদ্ধ

এই সময়ে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার ও নিকাহ রেজিষ্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ রাজবাড়ীর সভাপতি এসএম রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশিকউল্লাহ, সহ সম্পাদক আবুল কালাম আজাদ, আমানুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলায় মোট ৪৭ জন নিকাহ রেজিষ্ট্রার রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

বাগেরহাট জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সংগঠিত হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বাগেরহাট আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক আলতাফ হোসেন, আইনজীবী মহসিন আলী, আব্দুল ওয়াদুদ মুক্তা, এম এ জিন্নাহ নজরুল ইসলাম কাজল, আব্দুল মান্নান হাওলাদার, মনিরুজ্জামান, এনায়েত হোসেন, আব্দুল ওলি সহ আরও অনেকে।

বক্তারা মন্তব্য করেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে ফ্যাসিবাদের এদেশে ঠাঁই হবে না। যে কোনো মূল্যে এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


বাহরাইনে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বাহরাইনের একটি আদালত সন্ত্রাসবাদের অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছে। দণ্ডিতদের মধ্যে ৫৭ জন শিয়া ধর্মীয় নেতা হিসেবে চিহ্নিত। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার এই রায়টি ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন চক্রের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ঘোষণা করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির সূত্রে জানা যায়, আদালতে উপস্থিত এক আইনজীবী জানিয়েছেন যে, আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এর সঙ্গে যুক্ত একটি ‘সন্ত্রাসী’ সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের জন্য ৮০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


রোহিঙ্গাদের জন্য ৮০ লাখ ইউরো সহায়তা ঘোষণা করেছে ইইউ

রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরো ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা প্রদান করছে। এই অর্থ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা কার্যক্রমের উন্নয়নে ব্যয় করা হবে।

ঢাকার ইইউ মিশন সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় এই তথ্য প্রকাশ করেছে।

বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক প্যাকেজের অংশ।

এটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগণের জন্য সুরক্ষা পরিষেবা জোরদার করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। এই অতিরিক্ত অর্থায়নের পাশাপাশি, ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইতিমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।

বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। এই পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে এবং বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলার প্রচেষ্টাকে সমর্থন করার পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ইউট্যাবের উদ্বেগ ও নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ইউট্যাবের উদ্বেগ ও নিন্দা

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

ইউট্যাবের নেতৃদ্বয় মন্তব্য করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা করা একটি চরম কাপুরুষোচিত কাজ এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রকাশ। তারা এ ঘটনার পেছনে অন্য কারা জড়িত এবং এর সঙ্গে কোনো গভীর ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে কিনা, তা নিরপেক্ষভাবে তদন্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিবৃতিতে আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ষড়যন্ত্রের নেপথ্যের মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সার্বিক নিরাপত্তা জোরদার করার আহ্বান জানানো হয়েছে ইউট্যাবের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%