ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গত দুই দশকে সাংস্কৃতিক অঙ্গন দলীয়করণের শিকার হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী


গত দুই দশকে সাংস্কৃতিক অঙ্গন দলীয়করণের শিকার হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, গত দুই দশকে দেশের সাংস্কৃতিক অঙ্গন দলীয়করণের শিকার হওয়ায় এ খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলের কারণে সংস্কৃতি তার স্বাভাবিক ও স্বতন্ত্র বিকাশের সুযোগটি পায়নি এবং অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানও কাক্সিক্ষতভাবে গড়ে উঠতে পারেনি।

আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০ বছরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণ করা হয়েছে। সংস্কৃতিকে নানা উপায়ে বাধাগ্রস্ত করা হয়েছে। এর ফলে দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকা- পরিচালনার মতো পরিবেশ তৈরি হয়নি, প্রয়োজনীয় কর্মসূচিও ছিল না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংস্কৃতি গণমানুষের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মানুষের জন্য একটি সুন্দর, সুস্থ ও সাবলীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে সরকার সাংস্কৃতিক খাতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকা- সম্প্রসারণ এবং শিল্পীদের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নদী ও সংস্কৃতির ঐতিহাসিক মেলবন্ধন এবং জেলার লোকজ ঐতিহ্য তুলে ধরতে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নদীমাতৃক বাংলাদেশের জনজীবন, সাহিত্য ও ঐতিহ্যে নদীর প্রভাব বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিল গাজীসহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনা উপস্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেসে বাঁচা-মরার লড়াই: বেলজিয়ামের সামনে লড়াকু ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


লস অ্যাঞ্জেলেসে বাঁচা-মরার লড়াই: বেলজিয়ামের সামনে লড়াকু ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ 'জি'-এর সমীকরণ মেলাতে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল বেলজিয়াম এবং এশিয়ার পরাশক্তি ইরান। গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের দুটি ম্যাচই ড্র হওয়ায় এই গ্রুপটি এখন একদম অনিশ্চিত অবস্থায় আছে। রবিবার দিবাগত রাত ১ টায় ম্যাচটি শুরু হবে। যে দল ম্যাচটি জিতবে, তাদের নকআউট বা শেষ ৩২-এর রাউন্ডে পদার্পণ করা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার কারণে ইরান দল একটি অদ্ভুত নিয়মের মধ্য দিয়ে যাচ্ছে; মার্কিন সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে এবং খেলা শেষ করে ওই দিনেই দেশ ছাড়বে। এই বিশাল লজিস্টিক চাপ মাথায় নিয়েই মাঠে নামছে আমির ঘালিনোইয়ের দল। তারা প্রথম ম্যাচে ওশেনিয়া অঞ্চলের দল নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে দারুণ এক পয়েন্ট ছিনিয়ে এনেছিল ইরান।

অন্যদিকে, ফরাসি কোচ রুডি গার্সিয়ার অধীনে থাকা বেলজিয়াম তাদের প্রথম ম্যাচে ইজিপ্টের (মিশর) সাথে ১-১ গোলে ড্র করে কোনোমতে হার থেকে রক্ষা পায়। রোমেলু লুকাকুর ৬৬ মিনিটের সমতাসূচক গোলের ওপর ভর করেই সেদিন রক্ষা পেয়েছিল সাবেক এই বিশ্ব র‍্যাংকিংয়ের শীর্ষ দলটি। তবে এই ম্যাচে লুকাকু এবং ডিফেন্ডার জেনো ডেবাস্টের চোট নিয়ে কিছুটা সংশয় রয়েছে। বেলজিয়ামের আক্রমণভাগ সামলানোর মূল দায়িত্ব থাকবে অধিনায়ক ইউরি তিলেমানস এবং ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনার কাঁধে।

বিপরীতে, ইরানকে ভরসা জোগাচ্ছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ রাইট-ব্যাক রামিন রেজাইয়ান, যিনি প্রথম ম্যাচে দলের দুটি গোলেই সরাসরি অবদান রেখে ফিফা ক্রিয়েটিভিটি র‍্যাংকিংয়ের শীর্ষে আছেন। ফুটবল ইতিহাসের পাতায় এই দুই দল এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি। শক্তির বিচারে বেলজিয়ামের তারকাখচিত মাঝমাঠ কিছুটা এগিয়ে থাকলেও, ইরানের লড়াকু মানসিকতা ম্যাচটিকে যেকোনো মুহূর্তে জমজমাট করে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকআউট পর্বে চোখ জার্মানি ও আইভরি কোস্টের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


নকআউট পর্বে চোখ জার্মানি ও আইভরি কোস্টের

ফুটবল বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। আজ গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে জার্মানি এবং আইভরি কোস্ট। নিজেদের জয় নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করা এখন এই দুই দলের প্রধান লক্ষ্য। বিশ্বকাপের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মরিয়া হয়ে আছে দুই দলই।

জার্মানি তাদের স্বভাবসুলভ ছন্দ এবং কৌশলগত শ্রেষ্ঠত্ব দিয়ে প্রতিপক্ষে চাপ রাখার প্রস্তুতি নিয়েছে। দলের কোচ ও খেলোয়াড়রা আশাবাদী যে আজকের ম্যাচে একটি সুশৃঙ্খল পারফরম্যান্সের মাধ্যমে তারা পরের রাউন্ডে নিজেদের স্থান পাকা করতে পারবে। অন্যদিকে আইভরি কোস্টও কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। তাদের শক্তিশালী শারীরিক সক্ষমতা এবং দ্রুতগতির আক্রমণভাগে ভর করে তারা জার্মানির রক্ষণভাগকে তছনছ করে দিতে চায়। এবারের বিশ্বকাপে আইভরি কোস্ট যেভাবে ফুটবল খেলে চলেছে, তাতে তাদের হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই।

বিশেষজ্ঞদের মতে, আজকের এই লড়াইটি কেবল পয়েন্ট টেবিলের হিসাব নয়, বরং আত্মবিশ্বাস পুনরুদ্ধারেরও একটি মঞ্চ। জার্মানি তাদের ঐতিহ্যের ধারা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, আর আইভরি কোস্ট ইতিহাস গড়ার প্রচেষ্টা চালাচ্ছে। মাঠের লড়াইয়ে দুই দলের কৌশলী কোচরা কীভাবে তাদের শিষ্যদের কাজে লাগান, এখন সেটাই দেখার বিষয়। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের নজর এখন এই ম্যাচের দিকে, যেখানে দুই পরাশক্তির লড়াই শেষে কারা শেষ হাসি হাসবে, তা জানতে সমর্থকরা মুখিয়ে আছেন। ম্যাচটি ঘিরে স্টেডিয়ামের বাইরে ও ভেতরে বিরাজ করছে উৎসবের আমেজ। সব মিলিয়ে একটি স্নায়ুক্ষয়ী এবং হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় বিশ্ব ফুটবলের দর্শকরা।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিএনপি: ডা. তাহের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


জনপ্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বিএনপি: ডা. তাহের

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, "জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে।" তবে তিনি উল্লেখ করেন, "কিন্তু বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।" তাদের বিভিন্ন রাজনৈতিক অবস্থান, সিদ্ধান্ত ও কর্মসূচি জনগণের মধ্যে আশার পরিবর্তে হতাশার জন্ম দিয়েছে।

শনিবার চৌদ্দগ্রাম উপজেলায় একটি রিসোর্টে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, "জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে।" তিনি বলেন, "দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারি, ত্যাগের মানসিকতা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে আপসহীন থাকতে হবে।" তিনি উল্লেখ করেন, "আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজ করাই একজন ইসলামী কর্মীর প্রধান দায়িত্ব।" সমাজের উন্নয়ন ও জনকল্যাণে জামায়াতের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, "চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।" তিনি একই সঙ্গে একটি সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ অনেকে।

সম্মেলনে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক্টিভ যুগেন্ড ও ইলম কেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


এক্টিভ যুগেন্ড ও ইলম কেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত
 
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হযরত ওমর (রা.) শিক্ষা কমপ্লেক্সে ইলম কেয়ার ট্রাস্ট ও এক্টিভ ইউথের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার জনাবা শামীমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফলভিত্তিক খাদ্যাভ্যাস গড়ে তোলা সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলম কেয়ার ট্রাস্টের চেয়ারম্যান তাওহিদ শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলম কেয়ার ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন, হযরত ওমর (রা.) জামে মসজিদের খতিব কারী আব্দুল মান্নান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওঃ মুজাহিদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
 
অনুষ্ঠানে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন ও পরিবেশনের পাশাপাশি ফলের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করা হয়। অতিথিরা শিশুদের মাঝে ফল বিতরণ করেন এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
 
পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ইয়াতিম শিশুদের অংশগ্রহণে ফল উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%