প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীতে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) ভর্তি পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রের আশপাশের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।
বুধবার (২৮ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন গোড়াচাঁদ দাস রোডের অ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্র ও এর আশপাশের ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের শব্দযন্ত্র বা লাউডস্পিকার ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া অসৎ উদ্দেশ্যে ইট-পাথরসহ অন্যান্য বস্তু সংগ্রহ বা বহন এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকদ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বরিশাল মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ৩০, ৩১ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে জারি করা এ গণবিজ্ঞপ্তি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, থানা এবং বিএমপির মিডিয়া শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণবিজ্ঞপ্তিটি জনসাধারণের মধ্যে প্রচার এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন