০৪:৩৪ পি.এম
বিশ্বকাপের শেষ ষোলোর একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্রান্স বড় ধাক্কা খেল। প্যারাগুয়ের বিপক্ষে নকআউট লড়াই শুরু করার মাত্র কয়েক ঘণ্টা আগে দলের অন্যতম ভরসার মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি চোটের কারণে দলের বাইরে চলে গেছেন।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস সর্বপ্রথম খবরটি জানায়, ম্যাচের আগের শেষ অনুশীলনে উরুতে চোট পান চুয়ামেনি। পরে একই তথ্য নিশ্চিত করে ক্রীড়া দৈনিক লেকিপ। ফলে প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না ফ্রান্সের এই সহ-অধিনায়ক।
বর্তমান বিশ্বকাপে ফ্রান্সের মাঝামাঠের অন্যতম স্তম্ভ হিসাবে পরিচিত ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার। দলের চার ম্যাচের মধ্যে তিনটিতেই তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন। সেনেগাল, নরওয়ে ও সুইডেনের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচগুলিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রিয়াল মাদ্রিদের তারকা হিসেবে। তবে গ্রুপ পর্বে ইরাকের বিরুদ্ধে ম্যাচে তাকে বিশ্রাম নেওয়া হয়েছিল।
আরও পড়ুন: সৌদিতে আটকে পড়া ৪০ ওমরাহ পালনকারী দেশে ফিরলেন
চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠে সুযোগ নিতে পারেন মানু কোনে। গ্রুপ পর্বে ইরাকের বিরুদ্ধে চুয়ামেনির বদলি হিসেবে তিনি খেলেছিলেন। এবারও আদ্রিয়েন র্যাবিওটের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে তার।
তবে এই পরিবর্তন একমাত্র এবং ফরাসি শুরুর একাদশে বড় কোন রদবদলের সম্ভাবনা নেই। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো সেই দলটিকেই কোচ দিদিয়ের দেশম প্রায় অপরিবর্তিত রাখতে চান। বাঁ প্রান্তে লুকাস ডিগনি ও ব্রাডলি বারকোলা নিজেদের জায়গা ধরে রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।
এবারের বিশ্বকাপে ফ্রান্স দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে টানা তিন জয় তুলে নিয়ে শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে সহজেই হারিয়ে তারা পরবর্তী রাউন্ডে পৌঁছেছে। আক্রমণ ও প্রতিরক্ষা দুদিক থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দলটির জন্য চুয়ামেনির অনুপস্থিতি হয়েছে বড় ধাক্কা।
অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্স করে প্যারাগুয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। এ কারণে দুই দলের লড়াইটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসাবে বিবেচিত হচ্ছে। চুয়ামেনিকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে ওঠার চ্যালেঞ্জে মাঠে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা।
আরও পড়ুন: মরিনিওর তিন ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন