ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মুশফিককেও কোচিং প্যানেলে যুক্ত করতে চায় বিসিবি


মুশফিককেও কোচিং প্যানেলে যুক্ত করতে চায় বিসিবি

কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ঘরোয়া ক্রিকেট ইতি টানার আগে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন বলেই যুব দল ও ‘এ’ দলের সঙ্গে পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। একই পথে মুশফিকুর রহিমকেও কাজে লাগাতে চায় বিসিবি। তবে মুশফিক এখনও বিপিএল, ডিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।

বিসিবি পরিচালক ফাহিম সিনহা জানিয়েছেন, অবসরের পর মুশফিককে কোচিংয়ে নিয়ে আসতে চান। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক যারা এত দীর্ঘ সময় ধরে আমাদের দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’

তবে বিসিবির চাওয়াতেই সব কিছু হবে না, মুশফিক যদি কোচিংয়ে যুক্ত হতে আগ্রহী হন, তাহলে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। ফাহিম আরও বলেন, ‘যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে যুক্ত করতে চাই।’

আরও পড়ুন: মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আসিফ ইসলাম খান আটক

মুশফিককে কোচিংয়ে যুক্ত করতে চাওয়ার কারণ হিসেবে ফাহিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ; এসব আমাদের ক্রিকেটের জন্য অনেক মূল্যবান। তাকে যদি আমরা বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি, সেটি আমাদের ব্যর্থতা হবে।’

এদিকে আঞ্চলিক কোচদের মান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে বিসিবি। এই বোর্ড পরিচালক জানান, ‘আমরা তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করছি। মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম এই মূল্যায়নের দায়িত্বে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘কেপিআই (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) বাস্তবায়নের পর থেকেই কোচদের পারফরম্যান্স মূল্যায়নের একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। আমরা এমন একটি কাঠামো তৈরি করতে চাই, যেখানে বিসিবির অধীনে থাকা সব কোচ কেপিআইয়ের আওতায় আসবেন।’

এছাড়া আঞ্চলিক পর্যায়ের কোচদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে ফাহিম জানান, ‘বেতন কাঠামোতে পরিবর্তন আনা হবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী জেলা কোচদের বর্তমান বেতনের তুলনায় অন্তত ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে। সেখানে তিনটি গ্রেড থাকবে। যোগ্যতার ভিত্তিতে গ্রেড নির্ধারণ করা হবে এবং শুরু থেকেই তারা ভালো বেতন পাবেন।’

আরও পড়ুন: সংঘর্ষের জন্য নেওয়া হচ্ছিল ১৪০ রাউন্ড গুলি, ধরা পড়লেন স্বপ্না আক্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোদের কোচ হলেন পোস্টেকোগলু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


রোনালদোদের কোচ হলেন পোস্টেকোগলু

বিশ্বকাপের মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর তাদের নতুন কোচ হিসেবে অ্যাঞ্জ পোস্টেকোগলুর নাম ঘোষণা করেছে।

এই অস্ট্রেলিয়ান কোচ সৌদি আরবের ক্লাবটিতে দুই বছরের চুক্তিতে জর্জ জেসুসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

তিনি সৌদি প্রো লিগ শিরোপা জেতানোর পর ক্লাবটির দায়িত্ব ছেড়ে দেন।

ক্লাবটির পক্ষ থেকে এক্স দেওয়ার পোস্টে জানানো হয়েছে, একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।

অ্যাঞ্জ পোস্টেকোগলু আলনাসর ক্লাবের মূল ফুটবল দলের কোচ হিসেবে যোগ দিচ্ছেন।

চুক্তিটি দুই মৌসুমের জন্য কার্যকর হবে। ঈশ্বর চাইলে, এই ‘গ্লোবাল ক্লাব’-এর সঙ্গে যাত্রায় তার কোচিং স্টাফের সাফল্যের জন্য আমাদের শুভকামনা রইল।

কোচ হিসেবে নিজের ক্যারিয়ারের প্রায় প্রতিটি ধাপেই এমনকি টটেনহ্যাম হটস্পারের হয়েও ট্রফি জয়ের নজির রয়েছে পোস্টেকোগলুর।

সেল্টিকের হয়ে ব্রিটিশ ফুটবলে পা রাখার আগে পোস্টেকোগলু অস্ট্রেলিয়া ও জাপানের লিগ শিরোপা জিতেছিলেন।

সেল্টিকের হয়ে তিনি দুই মৌসুমে দুটি স্কটিশ প্রিমিয়ারশিপ, একটি স্কটিশ কাপ এবং দুটি স্কটিশ লিগ কাপ জিতেছিলেন।

এমন সাফল্যের পুরস্কার হিসেবে ২০২৩ সালে তিনি স্পার্সের (টটেনহ্যাম হটস্পার) দায়িত্ব পান।

উত্তর লন্ডনের ক্লাবটি ওই বছর নভেম্বরের শুরু পর্যন্ত প্রিমিয়ার লিগে অপরাজিত ছিল, তবে শেষ পর্যন্ত তারা পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে।

এরপর এক বছর পর পোস্টেকোগলু তাদের ইউরোপা লিগ জয়ে সহায়তা করেন, যার মাধ্যমে ক্লাবের ১৭ বছরের ট্রফি-খরার অবসান ঘটে।

তবে ২০২৫ সালে তাকে বরখাস্ত করে থমাস ফ্রাঙ্ককে নিয়োগ দেওয়া হয়।

সেপ্টেম্বরে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেওয়ার মাধ্যমে দ্রুতই তিনি আবারও কোচিংয়ে ফিরে আসেন।

পরে পোস্টেকোগলুর নাম সেল্টিকে ফিরে আসা এবং লিডস ইউনাইটেডের কোচ হওয়ার সম্ভাবনার কথা শোনা যায়।

তবে শেষ পর্যন্ত তিনি পরবর্তী ক্লাব হিসেবে আল-নাসরকেই বেছে নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা দলে বেশ কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে: মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


আর্জেন্টিনা দলে বেশ কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে: মেসি

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি শুক্রবার রাতে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কেপ ভার্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় পরেও আর্জেন্টিনার উন্নতির জন্য বেশ কিছু বিষয় রয়েছে, যা সমাধান জরুরী। এই শেষ ৩২ এর ম্যাচে দলের বেশ কয়েকটি দুর্বলতা তিনি তুলে ধরেছেন।

ম্যাচ শেষে মেসি বলেন, "আজ আমরা সবসময়ের মতোই দারুণ পরিশ্রম করেছি, ভাল খেলেছি, আবার খারাপও খেলেছি। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা এবং আজকের ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো তুলে নেওয়া। শুধু পরের রাউন্ডে ওঠাই নয়, আমরা কিছু ভালো কাজও করেছি। তবে খারাপ দিকগুলোও অবশ্যই শুধরে নিতে হবে, আর আমার মনে হয় আজ সেগুলোর সংখ্যা অনেক বেশী ছিল।"

মেসি দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে কেপ ভার্দে সমতায় ফিরে এসে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবারও এগিয়ে গেলেও দ্বীপরাষ্ট্রটি সিডনি লোপেস কাবরালের টুর্নামেন্টের অন্যতম সেরা গোলে পুনরায় সমতা ফেরায়।

সবশেষে ক্রিস্টিয়ান রোমেরোর হেড থেকে কেপ ভার্ডের ডিফেন্ডার ডিনেই বোরগেসের আত্মঘাতী গোলে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জিতে টানা ষষ্ঠ বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্ডে ইতিহাস গড়েছে। মাত্র ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশটি টুর্নামেন্টের নকআউট পর্বে ওঠা ইতিহাসের সবচেয়ে ছোট দেশ। তাদের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটির চেয়েও কম।

ম্যাচজুড়ে কেপ ভার্ডে যেভাবে আর্জেন্টিনাকে ভোগান্তিতে ফেলেছে, সেই কারণে প্রতিপক্ষের ভূয়সী প্রশংসা করেন মেসি।

তিনি বলেন, "আমরা জানতাম এটি খুব কঠিন ম্যাচ হবে। এই দলটি যে স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি, তার পেছনে কারণ রয়েছে। আমরা সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম, অর্থাৎ প্রথম গোলটি করেছিলাম। আমরা ভেবেছিলাম এরপর নিজেদের খেলাটা খেলতে পারব এবং আরও স্বস্তিতে থাকব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, অনেক পেছনে নেমে গেছি, ঠিকভাবে চাপ সৃষ্টি করতে পারিনি, আর তারা নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগিয়েছে। এটি নকআউট টুর্নামেন্ট, এখানে কেউ আপনাকে বিনা লড়াইয়ে কিছু দেয় না।"

মেসি আরও বলেন, "আমরা জানতাম এটি মোটেও সহজ হবে না, আর এই বিশ্বকাপের বৈশিষ্ট্যই হলো প্রতিটি দল খুব কাছাকাছি মানের। প্রতিটি ম্যাচই অত্যন্ত কঠিন এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।"

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানান, শুক্রবারের ম্যাচে চিহ্নিত দুর্বলতাগুলো নিয়ে তিনি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করবেন।

স্কালোনি বলেন, "সহজ কোনও প্রতিপক্ষ নেই। কেপ ভার্ডেকে অভিনন্দন। নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। তবে ইতিবাচক দিকও রয়েছে, আমরা কখনোই লড়াই ছেড়ে দিইনি।"

এদিকে, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন মেসি। প্রথমার্ধের গোলটির মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুইটি বেশি। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। গত আটটি বিশ্বকাপ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১২।

চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন মেসি। তার গোল ৭টি, যা এমবাপ্পের চেয়ে একটি বেশি।

শেষ ষোলোর ম্যাচে আগামী মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মিশর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


গাইবান্ধায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হাসানুর জামান সুমন (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৪ জুলাই) দুপুরে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ৬ জুন বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে ভোগদখলীয় জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় হাসানুর জামান সুমনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সোহরাব সরকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। সোহরাবকে রক্ষা করতে এগিয়ে এলে আলামিন ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও হামলার শিকার হন। এতে এ তিনজনই গুরুতর আহত হন।

এ ঘটনায় সোহরাব সরকারের স্ত্রী সুমাকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং তার গলায় থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পরদিন ৭ জুন সুমা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩-এর সিপিসি-৩ गাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি হাসানুর জামান সুমনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে বিদায় দিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে বিদায় দিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

মিডফিল্ডার জন আরিয়াসের একমাত্র গোলে তৃতীয়বারের মত ফুটবল বিশ্বকাপের শেষ ১৬। কলম্বিয়া নিশ্চিত করল এই লক্ষ্যে তাদের স্থান। আজ সকালে বিশ্বকাপের শেষ ৩২ এর শেষ ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে ঘানাকে। ম্যাচের ১৪ মিনিটে জয়সূচক গোলটি করেন আরিয়াস।

কানসাস সিটিতে ঘানার বিপক্ষে ম্যাচের শুরু থেকে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্বের ম্যাচগুলোর মত ঘানার বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলে লা কাফেতেরোসরা।

তারই ধারাবাহিকতায় ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। বদলি খেলোয়াড় লুইস সুয়ারেসের ক্রস থেকে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোল করেন আরিয়াস। ফলে ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া।

এগিয়ে গিয়ে ঘানার উপর চাপ অব্যাহত রাখে কলম্বিয়া। কিন্তু দক্ষতার সাথে ঘানার ডিফেন্ডাররা কলম্বিয়ার আক্রমণগুলো নষ্ট করে।

৩৮ মিনিটে ঘানার বক্সের ভেতর লুইস দিয়াজকে চমৎকার এক চিপ পাস বাড়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। বল পেয়ে প্রথম স্পর্শেই শট নেন দিয়াজ। কিন্তু দিয়াজের নেওয়া শটটি পোস্টের উপর দিয়ে চলে যায়।

পরের মিনিটে পাল্টা আক্রমণ করে ঘানা। মধ্যমাঠ থেকে বল নিয়ে কলম্বিয়ার বক্সের ভেতরে ঢুকে স্ট্রাইকার অ্যান্থোনি সেমেনিয়ো ডানদিকে আক্রমণভাগের আরেক খেলোয়াড় ইনাকি উইলিয়ামসকে সহযোগিতা করেন। বল পেয়ে বাঁ পায়ে বাঁকানো শট নেন অ্যাথলেটিক মাদ্রিদের উইলিয়ামস। কিন্তু তার শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি এবং পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলের একটি ভালো সুযোগ পেয়েছিল কলম্বিয়া। কিন্তু ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি দারুণ দক্ষতায় কলম্বিয়াকে গোল থেকে বঞ্চিত করেন। ডান প্রান্ত থেকে ডিফেন্ডার ড্যানিয়েল মুনিওজের ক্রস থেকে লাফিয়ে হেড নেন জোহান মোজিকা। বল পোস্টের ভেতর ঢোকার মুখে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে বলকে সরিয়ে দেন জিগি।

শেষ পর্যন্ত আরিয়াসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।

বিরতির পর আবারও জিগির দক্ষতায় গোল হজম থেকে রক্ষা পায় ঘানা। ৫৫ মিনিটে কর্নার থেকে বল পান মিডফিল্ডার গুস্তাভো পুয়ের্তা। বাঁ-দিক থেকে বল নিয়ে ঘানার বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের এক বাঁকানো শট নেন পুয়ের্তা। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দুই হাত দিয়ে পুয়ের্তার বাঁকানো শট প্রতিহত করেন জিগি।

ম্যাচের ৫৭ মিনিটে কলম্বিয়া ব্যবধান দ্বিগুণ করে। কিন্তু অফসাইডের কারণে দিয়াজের গোল বাতিল করেন রেফারি।

পরের মিনিটে আবারও কলম্বিয়াকে গোল বঞ্চিত করেন ঘানার গোলরক্ষক জিগি। পুয়ের্তার পাস থেকে বল পান দিয়াজ। এ অবস্থায় সামনে শুধুমাত্র জিগি। কিন্তু তার নেওয়া সরাসরি শট দারুণ দক্ষতার সাথে রুখে দেন ঘানার গোলরক্ষক।

আক্রমণের ধারাবাহিকতা বজায় থাকলেও ম্যাচের বাকী সময়ে আর কোন গোল হয়নি। ফলে ১-০ ব্যবধানে জয় লাভ করে শেষ ষোলো নিশ্চিত করে কলম্বিয়া। এটি ছিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ। শেষ দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় লাতিন আমেরিকার এই দল।

পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নেয় কলম্বিয়া। এর মধ্যে ৮টি শট লক্ষ্যবস্তুতে ছিল।

ভ্যাঙ্কুভারে আগামী ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%