১০:৩৯ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে লেবাননে হামলা না করার জন্য আহ্বান করেছেন। ট্রাম্প রোববার (১৪ জুন) এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ বিষয়ে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলাকালীন এই আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন।
‘আজ সকালে বৈরুতের ওপর হামলা হওয়া উচিত হয়নি।’ এই কথা ট্রাম্প ট্রুথ সোশ্যালে উল্লেখ করেছেন। তিনি আরও যোগ করেছেন, ‘বিশেষ করে এমন একটি বিশেষ দিনে, যখন আমরা ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির এত কাছাকাছি।’
এদিকে, ট্রাম্প বলেছেন, ‘হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ইসরাইলের আছে। তবে যে আক্রমণের জবাব দেয়া হচ্ছিল, তা খুবই তুচ্ছ ও অর্থহীন। এতে কেউ আহত বা নিহত হয়নি। তাছাড়া আমাদের এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা লেবাননসহ এই অঞ্চলে শান্তি বয়ে আনবে। তাই সব পক্ষেরই এই পরিস্থিতি থেকে সরে দাঁড়ানো উচিত।’
আরও পড়ুন: গ্রিস ও সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েলের সহযোগিতামূলক কমিটি গঠন
রোববার সকালে উত্তর ইসরাইলে গোলাবর্ষণের জবাবে ইসরাইল দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে হামলা চালায়। এর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্পের এই পোস্টটি আসে। গত সপ্তাহে বৈরুতের ওপর ইসরাইলের পূর্ববর্তী হামলা ইসরাইলের বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে উস্কে দিয়েছিল, যা মার্কিন যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে।
এই মাসের শুরুতে, যুক্তরাষ্ট্র ইসরাইল ও লেবাননের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল। এই চুক্তির অধীনে, যদি হিজবুল্লাহ ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা না চালায়, তবে ইসরাইল বৈরুতকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেয়। তবে, হিজবুল্লাহ এই নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘লেবাননের কোথাও ইসরাইলের পক্ষ থেকে আর কোনো হামলা হওয়া উচিত নয়। কিন্তু হিজবুল্লাহসহ অন্য কোনও পক্ষের পক্ষ থেকেও ইসরাইলের বিরুদ্ধে আর কোনো হামলা হওয়া উচিত নয়। এটি হতে পারে একটি দীর্ঘ ও সুন্দর শান্তির সূচনা — আসুন আমরা এটি নষ্ট না করি!’
আরও পড়ুন: জুমার নামাজের পর আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার করলো ইসরায়েলি বাহিনী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন