ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং
সিলেটে জামায়াত আমির

‘১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে ১৩ ফেব্রুয়ারি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারত’


‘১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে ১৩ ফেব্রুয়ারি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারত’

সিলেটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করলে ১৩ ফেব্রুয়ারি দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারত।’ তিনি মন্তব্য করেন, ‘গৃহযুদ্ধ শুরু হলে এটা এ জাতিকে কোথায় নিয়ে যেত আল্লাহতালাই ভালো জানেন। এটা আমাদের আশঙ্কা, এটা না-ও হতে পারত। দেশপ্রেমিক মানুষের দায়িত্ব হচ্ছে, যেখানেই সন্দেহ সেখানে এড়িয়ে চলা। সন্দেহের জায়গা খুব তীব্র ছিল।’ রবিবার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে জামায়াতে ইসলামী সিলেট মহানগর আয়োজিত ১১ দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, 'হিসাবনিকাশ স্পষ্ট। আমাদের অবস্থান ছিল গণভোটের ‘হ্যা’-এর পক্ষে। ৬৮ দশমিক ৬ ভাগ ভোট দিয়েছে ‘হ্যাঁ’-তে। এটা পরিষ্কার আপনারা দেখেছেন। নির্বাচনের সপ্তাহ দিন আগে গাছে, বাসে, লঞ্চে, ট্রেনে সব জায়গায় আওয়াজ একটাই আওয়াজ ছিল, দ্বিতীয় কোনো আওয়াজ ছিল না। তাহলে এত মানুষের ভোট গেল কোথায়?'

তিনি আরো বলেন, ‘এই নির্বাচনের পর সাধারণ মানুষ বলেছে, ভোট দিলাম আপনাদের আর সরকার গঠন করল আরেক দল। এটা কিভাবে হলো? আপনারা এটা মেনে নিলেন কেন? মানুষের একটু ক্ষোভ আমাদের ওপর ছিল। এরপর আর মানুষের বুঝতে আর দেরি হয়নি। অল্প দিনের মাঝেই মানুষ বুঝে গেছে যে আমরা কেন মেনে নিয়েছি।’

আরও পড়ুন: রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর টাকা ছিনিয়ে পালাল রেল পুলিশ

সীমান্তে উত্তেজনা প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা দেখছেন, সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে। সীমান্তের ওপার থেকে এমনসব উসকানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, আমরা যদি দেশ ও জাতীয় হিসেবে প্রত্যেকটি কথার উত্তর দিতে যাই তাহলে প্রতিদিন একবার যুদ্ধ বেধে যাবে।’

এ সময় তিনি বলেন, ‘দুই-দুইবার স্বাধীন হলাম। কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কি। সবাই বলছে স্বাধীনতার সুফল এখনো ঘরে ওঠেনি।’ এর জন্য রাজনৈতিক দলগুলোকে দায়ি করে তিনি বলেন, ‘স্বাধীনতার সুফল ঘরে উঠাবেটা কে? উঠাবে এ দেশের রাজনৈতিক দলগুলো। যারা আমরা কথা বলি কোনো না পর্যায়ে দেশ শাসন আমরাই করেছি, দেশ পরিচালনা আমরাই করেছি। তাহলে আমরা কাকে দোষ দিতে চাচ্ছি। আমরা আমাদের দোষ দেখি না কেন? নিজের দুর্বলতা চিহ্নিত করে নিজের দুর্বলতার দূর করার চেষ্টা করছি না। এটাই বিশাল প্রশ্ন।’

সংসদে জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করে যাবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা সংসদের ভেতরে চরমপন্থা অবলম্বন করবো না এবং অধমপন্থা অবলম্বন করব না। আমাদের অবস্থা মধ্যমপন্থা, যৌক্তিক। দেশ এবং জাতির স্বার্থে যা প্রয়োজন। আমরা বিরোধী দল হিসেবে জাতিকে দেওয়া কথা মেনে চলার চেষ্টা করছি। আমরা এর সাথে বিশ্বাসঘাতকতা করব না।’

বিএনপি জনগণের সঙ্গে ওয়াদা লঙ্ঘন করেছে দাবি করে জামায়াত আমির বলেন, ‘ইতোমধ্যে সরকারি দল জনগণকে দেওয়া ওয়াদা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। নির্বাচনের আগে তারাই বলেছিল, গণভোটের রায় যেদিকে যাবে সেটাই তারা মানবে। তারা এখন মানে না কেনো? তারা এখন শপথ নেয় না কেনো? তারা এখন বলছে, সাংবিধানিক ভিত্তি নাই। জিজ্ঞেস করেছিলাম, এটা প্রথম গণভোট নয়, স্বাধীনার আগের আরো তিনটি গণভোট হয়েছে। সেগুলারও সাংবিধানিক ভিত্তি ছিল না। তখনও সংবিধানে গণভোটের কোনে ট্রেডিশন ছিলো না। তখন যদি গণভোট হালাল হয়ে থাকে, এখন হারাম হয় কেনো?’

আরও পড়ুন: নেতানিয়াহুর ইরানের সরকার উৎখাতের অঙ্গীকার, সফলতা নিয়ে প্রশ্ন

একই অর্ডারে দুইটা ভোট জানিয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে নির্বাচন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচন। একটার গোশত হালাল কিন্তু আরেকটা হারাম। এটা কোন ধরনের কথা। এখন তারা বলছেন, নির্বাচন যেকোনোভাবে করার জন্য এটা আমরা জাতিকে বলেছিলাম। এটা আমাদের মনের কথা নয়। রাজনৈতিক দলগুলো যদি জাতির সাথে এভাবে স্ট্যান্ড বাজি করে তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা থাকবে কেনো? আর মানুষ যদি আস্থা হারিয়ে তাহলে এদেশ হবে একটা জঙ্গলি দেশ।’

বিএনপির আচরণে বিস্মিত জানিয়ে তিনি বলেন, ‘হঠাৎ করে বিএনপির জন্ম হয় নাই। সেই ৭৮ সালে জন্ম নেয়া দল তিলে তিলে আজকে এসে দাঁড়িয়ে এই পর্যায়ে। তারা কেনো যে এ আচরণ করছে আমরা বুঝতে পারছি না। আমরা আশা ছেড়ে দেইনি। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। জনগণের এই রায় একবার ব্যর্থ হয়ে যায় এদেশে গণরায় কোনোদিন টেকসই হবে না। আমরা টেকসই একটা নিয়মতান্ত্রিক সমাজ চাচ্ছি। আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না। আমরা সংসদের ভিতরে সবকিছু সমাধান হউক এটা টাই। কিন্তু সংসদে সে জায়গাটা সংকুচিত হয়ে যায় তাহলে আমাদের ময়দানে আসা ছাড়া উপায় থাকে না। অতএব আমাদের অবস্থান দুই জায়গায়। আমাদের অবস্থান সংসদের। আমাদের অবস্থান ময়দানে। সংসদে যদি সমাধান না হয়, রাজপথে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। এবং আমরা গভীরভাবে আস্থাশীল জনগণের এ রায় ব্যর্থ হবে না। এ রায় আমরা আদায় করে ছাড়বো। কোনো ছাড়া দেব না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুমকি ইরানের

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার একটি সতর্কবার্তা প্রকাশ করেছেন এবং বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা যদি অব্যাহত থাকে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির আলোচনা বন্ধ হয়ে যেতে পারে।

গালিবাফ মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ করা এক পোস্টে ব্যাখ্যা করেন যে, লেবাননে চলমান ইসরাইলি হামলা তার প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের অক্ষমতাকেই প্রতিনিধিত্ব করে।

তিনি আরও জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে চলমান জায়নবাদী হামলা আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা বা সক্ষমতার অভাব রয়েছে।

এদিকে, ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইসরাইলি হামলার ‘জবাব না দিয়ে থাকা যাবে না।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী ২ মার্চ থেকে লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে রেখেছে।

লেবাননের কর্মকর্তাদের মতে, ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত, প্রায় ১১,৫০০ জন আহত এবং ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য ইরানের সঙ্গে চুক্তিটি রোববার স্বাক্ষরিত হবে। তবে ইরান এই সময়সীমা নিয়ে আপত্তি জানিয়েছে এবং বলেছে যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনাধীন রয়েছে। ট্রাম্প রোববার বৈরুতে ইসরাইলি হামলার পর বলেন, এই হামলা হওয়া উচিত ছিল না... যখন আমরা চুক্তির এত কাছাকাছি আছি। তিনি ইসরাইল ও হিজবুল্লাহ উভয়কেই পিছু হটার আহ্বান জানান এবং একটি দীর্ঘ ও সুন্দর শান্তির সমাধানের আশা প্রকাশ করেন।

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায়, অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে অদ্য ১৪/৬/৩৬ খ্রীঃ ১৫.০০ ঘটিকায় মান্দা থানা এলাকায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মান্দা থানাধীন তেতুলিয়া ইউনিয়ন এলাকায় চক সাবাই (গোয়াল পাড়া) সাকিনে মাদকদ্রব্য কারবারি ১। মো শাহিন(২৬),পিতা- আলিমুদ্দিন, ২।মোছা: আয়েসা(২১) স্বামী- মো শাহিন এবং পলাতক আসামি ১।মো আলিমুদ্দিন(৫০)পিতা-মো ইব্রাহিম, ২। মো সৈয়দ(৬০) পিতা-মৃত কহির আলী এর বাড়ি ও আসেপাশে অভিযান পরিচালনা করে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় সেই সাথে চোলাই মদ তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ ধামইরহাট সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন অতঃপর দুই সন্তান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:১২ পি.এম


নওগাঁ ধামইরহাট সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন অতঃপর দুই সন্তান গ্রেফতার

ধামইরহাট থানাধীন খরমপুর গ্রামে বৃদ্ধ মা চাঁদ সুলতানা (৬৫) কে নির্যাতনের বিষয়টি পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নজরে আনলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বয়স্কদের নির্যাতনের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ওসি ধামইরহাট কে নির্দেশ প্রদান করা হয় । নির্দেশনা প্রাপ্ত হয়ে অফসার ইনচার্জ ধামইরহাট ইং ১৩/০৬/২০২৬ তারিখ বেলা ১৮.৩০ ঘটিকার সময় উক্ত স্থানে অফিসার ফোর্স প্রেরণ করেন।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫) দ্বয় তাদের মায়ের সম্পত্তি তাদের লিখে না দেওয়ায় তারা তার মাকে বাড়ী হতে বের করে দেয়। অনুসন্ধানকালে আরও জানতে পারেন যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মায়ের উপর অন্যায় অমানুষিক অত্যাচার করিয়া আসিতেছে। তাৎক্ষনিক আসামীদ্বয়কে গ্রেফতার না করিলে মা চাঁদ সুলতানার উপর আরো নির্যাতনের সম্ভাবনা থাকায় এবং ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে উপরোক্ত ব্যক্তিদ্বয়কে ধামইরহাট থানা পুলিশ ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মুলে তাদের গ্রেফতার করা হয় । অদ্য তাদের বিজ্ঞ আদালতে চালান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে আজ জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের প্রস্তাব চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।

পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%