ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুমকি ইরানের


লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধের হুমকি ইরানের

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার একটি সতর্কবার্তা প্রকাশ করেছেন এবং বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা যদি অব্যাহত থাকে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির আলোচনা বন্ধ হয়ে যেতে পারে।

গালিবাফ মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ করা এক পোস্টে ব্যাখ্যা করেন যে, লেবাননে চলমান ইসরাইলি হামলা তার প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের অক্ষমতাকেই প্রতিনিধিত্ব করে।

তিনি আরও জানান, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে চলমান জায়নবাদী হামলা আবারও প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা বা সক্ষমতার অভাব রয়েছে।

আরও পড়ুন: কাতারের সতর্কতা: ইরানের হামলার শঙ্কায় বিভিন্ন দেশে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা

এদিকে, ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইসরাইলি হামলার ‘জবাব না দিয়ে থাকা যাবে না।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী ২ মার্চ থেকে লেবাননে বোমা হামলা অব্যাহত রেখেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহর দখল করে রেখেছে।

লেবাননের কর্মকর্তাদের মতে, ২ মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় ৩,৭০০ জনেরও বেশি মানুষ নিহত, প্রায় ১১,৫০০ জন আহত এবং ১৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও পড়ুন: মার্কিন দূত উইটকফের পুতিনের সঙ্গে বৈঠক বুধবার

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য ইরানের সঙ্গে চুক্তিটি রোববার স্বাক্ষরিত হবে। তবে ইরান এই সময়সীমা নিয়ে আপত্তি জানিয়েছে এবং বলেছে যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিবেচনাধীন রয়েছে। ট্রাম্প রোববার বৈরুতে ইসরাইলি হামলার পর বলেন, এই হামলা হওয়া উচিত ছিল না... যখন আমরা চুক্তির এত কাছাকাছি আছি। তিনি ইসরাইল ও হিজবুল্লাহ উভয়কেই পিছু হটার আহ্বান জানান এবং একটি দীর্ঘ ও সুন্দর শান্তির সমাধানের আশা প্রকাশ করেন।

সূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায়, অফিসার ইনচার্জ মান্দা থানার নেতৃত্বে অদ্য ১৪/৬/৩৬ খ্রীঃ ১৫.০০ ঘটিকায় মান্দা থানা এলাকায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মান্দা থানাধীন তেতুলিয়া ইউনিয়ন এলাকায় চক সাবাই (গোয়াল পাড়া) সাকিনে মাদকদ্রব্য কারবারি ১। মো শাহিন(২৬),পিতা- আলিমুদ্দিন, ২।মোছা: আয়েসা(২১) স্বামী- মো শাহিন এবং পলাতক আসামি ১।মো আলিমুদ্দিন(৫০)পিতা-মো ইব্রাহিম, ২। মো সৈয়দ(৬০) পিতা-মৃত কহির আলী এর বাড়ি ও আসেপাশে অভিযান পরিচালনা করে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় সেই সাথে চোলাই মদ তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ ধামইরহাট সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন অতঃপর দুই সন্তান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:১২ পি.এম


নওগাঁ ধামইরহাট সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন অতঃপর দুই সন্তান গ্রেফতার

ধামইরহাট থানাধীন খরমপুর গ্রামে বৃদ্ধ মা চাঁদ সুলতানা (৬৫) কে নির্যাতনের বিষয়টি পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের নজরে আনলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বয়স্কদের নির্যাতনের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ওসি ধামইরহাট কে নির্দেশ প্রদান করা হয় । নির্দেশনা প্রাপ্ত হয়ে অফসার ইনচার্জ ধামইরহাট ইং ১৩/০৬/২০২৬ তারিখ বেলা ১৮.৩০ ঘটিকার সময় উক্ত স্থানে অফিসার ফোর্স প্রেরণ করেন।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারেন ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫) দ্বয় তাদের মায়ের সম্পত্তি তাদের লিখে না দেওয়ায় তারা তার মাকে বাড়ী হতে বের করে দেয়। অনুসন্ধানকালে আরও জানতে পারেন যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মায়ের উপর অন্যায় অমানুষিক অত্যাচার করিয়া আসিতেছে। তাৎক্ষনিক আসামীদ্বয়কে গ্রেফতার না করিলে মা চাঁদ সুলতানার উপর আরো নির্যাতনের সম্ভাবনা থাকায় এবং ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে উপরোক্ত ব্যক্তিদ্বয়কে ধামইরহাট থানা পুলিশ ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মুলে তাদের গ্রেফতার করা হয় । অদ্য তাদের বিজ্ঞ আদালতে চালান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে সভাপতি করে আজ জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের প্রস্তাব চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)।

পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারস্য উপসাগরে ‘শুধু ভারতীয়’ নাবিক থাকা জাহাজেই হামলা হচ্ছে, দাবি রিপোর্টে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১১:২১ পি.এম


পারস্য উপসাগরে ‘শুধু ভারতীয়’ নাবিক থাকা জাহাজেই হামলা হচ্ছে, দাবি রিপোর্টে

উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কিছু ভারতীয় নাবিক। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশেপাশে বাণিজ্যিক জাহাজে কর্মরত এই নাবিকরা দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে ‘ভারতীয় ক্রু’ বহনকারী জাহাজগুলো বারবার হামলার শিকার হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে তারা দ্রুত সহায়তার আহ্বান করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান এবং হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকার দায়িত্ব পালনরত ভারতীয় নাবিকরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক হামলাগুলোর ফলে ভারতীয় নাবিক থাকা জাহাজগুলো বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে নাবিকদের উদ্বিগ্ন ও আতঙ্কিত অবস্থায় দেখা যায়। সেখানে তারা বলছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং হামলার মধ্যে তারা কার্যত বন্দী হয়ে পড়েছেন। ভিডিওগুলোর মধ্যে একটি যেখানে একজন নাবিককে বলতে শোনা যায়, ‘পরিস্থিতি খুব খারাপ’ এবং ‘শুধু ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোতেই হামলা হচ্ছে।’

একজন নাবিক বলেন, ‘আমরা ইরানে রয়েছি এবং এখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ। শুধু ভারতীয় ক্রু থাকা জাহাজগুলোই হামলার শিকার হচ্ছে। অন্যের যুদ্ধে আমাদের কেন জড়িয়ে পড়তে হবে? আমরা সামরিক বাহিনীর সদস্য নই। আমরা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছি এবং তেল পরিবহন ও বৈশ্বিক বাণিজ্যে অবদান রাখছি।’

ওই নাবিক জানান, সম্প্রতি যে জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, তিনি আগে সেই জাহাজেই কাজ করতেন। তার কথায়, ‘আমি ওই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ওমানের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

অন্য এক নাবিকের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ১৩ লাখের বেশি ভারতীয় নাবিক কাজ করলেও তাদের দুর্দশার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনছে না।

এর আগে গত সপ্তাহে নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘মেরিভেক্স’ নামের একটি তেলবাহী ট্যাংকারে কর্মরত ভারতীয় নাবিকরা জরুরি বার্তা পাঠিয়েছিলেন। তাদের মতে, ওমান উপকূলে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বার্তায় নাবিকরা ‘দয়া করে সাহায্য করুন’ বলে আবেদন জানিয়েছিলেন। এর আগে ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক বহনকারী একাধিক তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলার খবর পাওয়া যায়।

এসব হামলায় একটির ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হন। পাশাপাশি ২৪ ভারতীয় নাবিক বহনকারী আরেকটি জাহাজও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে জাহাজটির সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়।

আল জাজিরার উদ্ধৃত একটি বার্তায় এক নাবিক বলেছেন, ‘মার্কিন নৌবাহিনীর হামলায় আমাদের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জাহাজের নিচের অংশে বড় ছিদ্র হয়ে গেছে। এখানে ২৪ জন ক্রু রয়েছে, সবাই ভারতীয়। দ্রুত সাহায্য প্রয়োজন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%