ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ ফাইনালে হারার পর ভেঙে পড়া মেসিকে স্ত্রীর আবেগঘন বার্তা


বিশ্বকাপ ফাইনালে হারার পর ভেঙে পড়া মেসিকে স্ত্রীর আবেগঘন বার্তা

 

সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। টুর্নামেন্টের গত আসরে লিওনের মেসির নেতৃত্বে দীর্ঘখরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

এবারও ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ছিল লিওনেল মেসির। কিন্তু টুর্নামেন্টের শুরু ধারাবাহিক খেলে যাওয়া আর্জেন্টিনা হোচট খায় ফাইনালে এসে।

আরও পড়ুন: থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করলেন সারওয়ার

বিশ্বকাপ ফাইনালে হেরে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে যায় আর্জেন্টিনার। পরাজয়ের পর কঠিন মুহূর্তে স্বামী লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় তিনি লিখেছেন, ফল যাই হোক না কেন, মেসিই তার কাছে সবসময় বিশ্বের সেরা।

বিশ্বকাপ ফাইনালের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তোনেলা লেখেন, ‘তুমি সবসময়ই সেরা, মেসি। শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং তুমি কখনো নিজের পরিচয় বদলাওনি বলেই। যা-ই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও এবং নিজের সবটুকু উজাড় করে দাও। এই মানসিকতা, এই শক্তি এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করে তুলেছে।’

তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, সত্যিকারের সাফল্য আসে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়ে। তুমি শুধু আমাদের সন্তানদের জন্য নয়, কোটি কোটি মানুষের জন্যও অনুপ্রেরণা। শব্দে প্রকাশ করার মতো নয়, আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। তোমার পাশে জীবন কাটাতে পারছি, এ জন্য আমি গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।’

৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছিলেন। পুরো টুর্নামেন্টে তিনি করেন ৮ গোল এবং একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জয়ের পথ দেখান। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের শক্তিশালী রক্ষণভাগের সামনে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি।

আরও পড়ুন: বিজেপি অফিসের সামনে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি পশ্চিমবঙ্গের বিধায়কের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার যেসব এলাকায় শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৩ এম


ভোলার যেসব এলাকায় শুক্রবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ভোলা সদর উপজেলাসহ চরফ্যাশন-২ এবং তজুমদ্দিন উপজেলার নানা এলাকায় আগামীকালের (শুক্রবার) জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির তরফ থেকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এক জরুরি নোটিশের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

নোটিশ অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ের কাজের উদ্দেশ্যে আগামী শুক্রবার (২৪ জুলাই) বোরহানউদ্দিন জাতীয় গ্রীডের আওতাধীন ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদরদপ্তর ও তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রাবণের বৃষ্টিতে চাটমোহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ এম


শ্রাবণের বৃষ্টিতে চাটমোহরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

শ্রাবণের অবিরাম বৃষ্টিতে পাবনার চাটমোহর পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এলাকার চলাচলের রাস্তা এখন জলমগ্ন অবস্থায় রয়েছে। এতে মহল্লাবাসীর মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে দেখলেও মনে হচ্ছে একেকটি জলাশয়ের মতো। এই সমস্যা শুধু মহল্লাগুলোতেই সীমাবদ্ধ নেই। পৌরসভার প্রধান সড়কটিও সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকে। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে চরম বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে, নতুন বাজার, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় প্রধান সড়কের মধ্যে পানি জমে থাকে। পৌরসভার সড়ক নির্মাণে চরম স্বেচ্ছাচারিতা ও অনিয়মই এই দুর্ভোগের কারণ বলেই অভিযোগ করছেন পৌরবাসী। কারণ এখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বাসার ভেতরে পর্যন্ত পানি ঢুকে পড়ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালের বৃষ্টিতে পৌরসভার প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। একই সঙ্গে মহল্লার মধ্যে হাঁটু পানি জমে গেছে। ভুক্তভোগীরা মনে করেন পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমনটি ঘটছে। নোংরা পানি অতিক্রম করে এলাকাবাসীকে চলাচল করতে হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তার অবস্থান দেখে মনে হচ্ছে এটি একটি জলাশয়। পানি অপসারণের জন্য কোন ব্যবস্থা না থাকার ফলে পৌরসভার উদাসিনতার কারণেই জমে থাকা পানি তলিয়ে যায় সামান্য বৃষ্টিতেই।

এলাকার মানুষের অভিযোগ, পৌরকর আদায়ের কাজে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যেমন ব্যস্ত থাকেন, তেমনই জলাবদ্ধতা দূরীকরণের বিষয়টি নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই। নিয়মিত পৌরকর পরিশোধ করেও ক শ্রেণির এই পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টির ঘটনা ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৫ এম


রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে 11 টায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এখন বলা হচ্ছে, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় নগরীর সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন শামিম সুইটস প্রতিষ্ঠানটিকে 15 হাজার টাকা মাত্র জরিমানা করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৩:১১ এম


আন্দোলন দমাতে ভিডিও বার্তায় যা বললেন মোদি

প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী ক্ষোভ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে তার সরকার।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং শুক্রবার এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এদিন একটি ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেয় দিল্লি হাইকোর্ট।

ভিডিও বার্তায় মোদি বলেন, 'বন্ধুরা, আমি জানি প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টের। তাই গত আড়াই মাসে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারা কারাগারে আছে। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, যেন কোনো শিক্ষার্থীর একটি বছরও নষ্ট না হয়। তাই দ্রুত পরীক্ষাগুলো নেওয়া অত্যন্ত জরুরি ছিল।'

সরকার ২২ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করতে 'সর্বোচ্চ ক্ষমতা' প্রয়োগ করেছে বলে মোদির ভাষ্য।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'আমি সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বিচার আদালত গঠনের নির্দেশ দিয়েছিলাম। আজ তারা গভীর রাত পর্যন্ত কাজ করে অনুমোদন দিয়েছে। আগামীকাল মন্ত্রিসভায় এটি নিয়ে আলোচনা হবে। মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ যুক্ত করে চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর পার্লামেন্টে যত দ্রুত সম্ভব বিলটি পাসের চেষ্টা করব।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%