প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা সদর উপজেলাসহ চরফ্যাশন-২ এবং তজুমদ্দিন উপজেলার নানা এলাকায় আগামীকালের (শুক্রবার) জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির তরফ থেকে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি এক জরুরি নোটিশের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।
নোটিশ অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ের কাজের উদ্দেশ্যে আগামী শুক্রবার (২৪ জুলাই) বোরহানউদ্দিন জাতীয় গ্রীডের আওতাধীন ভোলা সদর, চরফ্যাশন-২ এবং তজুমদ্দিনের ৩৩ কেভি ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পরানগঞ্জ জোনাল অফিস, সদরদপ্তর ও তজুমদ্দিন সাব জোনাল অফিসের আওতাধীন সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন