০৫:৩৫ পি.এম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে, উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো—উপজেলার রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান (৮)।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, তীব্র গরমের কারণে দুপুরের সময় ৪ থেকে ৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে, নদীর তীব্র স্রোতে ইসমাইল ও ওসমান তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়।
আরও পড়ুন: দায়িত্ব পেলে মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করতে চান কাওসার খান
তবে এর আগেই দুই শিশু নদীর পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে, ডুবুরি ইউনিটও উদ্ধারকাজে যোগ দেয়।
এদিকে, দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নদীর তীরে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বিএনপি'র নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন