০৫:১৫ পি.এম
পটুয়াখালীর কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এবং ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি সোমবার ২৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন পায়রায় অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.ফখরুল ইসলাম, জেলা ক্রীড়া সংগঠক সাইফুল আরা বায়জিদ, বাংলাদেশ নারী হকি টিমের সাবেক খেলোয়াড় পারভিন আক্তার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আবদুর রহিম, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বি:প্রধান শিক্ষক ভানিকান্ত, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল মুন্সী, ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক তারেক আমান সুমন, এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং ক্রীড়া শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা জেলা পরিষদ প্রশাসক পলাশের, শাড়ি ও নগদ অর্থ বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন