১২:২৩ এম
আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের উপলক্ষে আয়োজিত একটি সমাবেশ শেষে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।
শেখ হাসিনা দেশের ফেরা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত ভাবে অবশ্যই কোনও বাধা নেই। তিনি ফিরবেন, সারেন্ডার করবেন এবং জামিন চাইবেন। সেটাও আমাদের নরমাল সিআরপিসি প্রক্রিয়া।”
তিনি আরও বলেন, দেশে ফিরলে শেখ হাসিনা অবশ্যই এগুলো ফলো করবেন। বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে, বিরোধী দলে যিনি আছেন, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি বিভিন্ন দেশে বিদ্যমান। সেক্ষেত্রে যদি এটি গঠন করা হয়, তাহলে তিনি এবং সবাই এটা স্বাগত জানাবেন।
আরও পড়ুন: পানিসম্পদমন্ত্রী: দেশকে অচল করতে চাওয়া দলের সঙ্গী বিরোধীরা
তিনি আরও বলেন, “যদি তারা সঠিকভাবে তাদের পরিকল্পনা জানায় এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কী ভুলভ্রান্তি হয়েছে, সে বিষয়গুলো পজিটিভ ফিডব্যাক দিয়ে জানিয়ে দেয়, তাহলে সেটা অবশ্যই আমাকে মনে হয় ওয়েলকামড।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন