১২:২৬ এম
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনের সড়কে মানববন্ধন করবে ১১ দলীয় ঐক্য।
এটি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বেলা ২টায় জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার
এই তথ্য সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মানববন্ধনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন