প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক স্থানে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পাঁচ যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাদের ধাওয়া করা হয়। এক পর্যায়ে, তিনজনকে গুলি করে হত্যা করা হয় এবং বাকি দুজনকে আটক করা হয়। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে চলে আসে।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে জানান, তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি অনুযায়ী, নিহতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের (সন্তু গ্রুপ) সশস্ত্র দলের সদস্য ছিলেন এবং সংগঠন থেকে পালানোর চেষ্টা করে এই ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, কিছু মাস ধরে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষ ঘটছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন