ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস


বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু, সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৩ জেলার ওপর দিয়ে সন্ধ্যা অবদি ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। একই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, সন্ধ্যার ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এলাকার ওপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

আরও পড়ুন: মোমিন, মেহেদী, শান্তা ও ফারজানাসহ ৬ জনের জামিন নামঞ্জুর

এই সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় উপস্থিত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপের আকারে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকালের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আরও পড়ুন: এসএসসির ফল নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি উপজেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারি সোলায়মান হোসেন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ পি.এম


বালিয়াকান্দি উপজেলা পরিষদের অবসরপ্রাপ্ত কর্মচারি সোলায়মান হোসেন মারা গেছেন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ও এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব সোলায়মান হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরীক্ষা জীবনসঙ্গীত বালিয়াকান্দি উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোলায়মান হোসেন দীর্ঘদিন ধরে বালিয়াকান্দি উপজেলা পরিষদে অত্যন্ত নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন অত্যন্ত সৎ, সদালাপী এবং মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

অবসরের পরও জন্মভূমি ও এলাকার মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসার কারণে তিনি বালিয়াকান্দিতেই স্থায়ীভাবে বসবাস করছিলেন। তাঁর আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং মানুষের প্রতি সহমর্মিতা তাঁকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল।

তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

মরহুম সোলায়মান হোসেনের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


রাজবাড়ীতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বড়ঘিকমলা ফুটবল মাঠ সংলগ্ন আতাউর রহমান ডালিমের দোকানের সিড়ির উপর থেকে এই অস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ।

আতাউর রহমান ডালিম বলেন, বৃহস্পতিবার রাত ২ টার দিকে ১০-১২ জনের মুখোশধারীরা পাশের বাড়ীর একটি ছেলের মোবাইল কেড়ে নিয়ে যায়। পরে আমাকে ডেকে তুললে আমি লোকজন নিয়ে খোঁজাখুজি করতে থাকি। কিন্তু কাউকে পাইনি। সিসি ক্যামেরায় তাদের চলে যেতে দেখা যায়। শুক্রবার সকালে আমার দোকানের সিড়ির উপর ৫ টি ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া যায়। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করা হয় এবং পুলিশ এসে এই অস্ত্রগুলি উদ্ধার করে।

বালিয়াকান্দি থানার এসআই আলী আকবর বলেন, ৫ টি ককটেল ও বিভিন্ন দেশীয় অস্ত্র পাওয়া গেছে। বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এই অস্ত্রগুলি নিষ্কিয় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল

সরকারি দলের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে তারা সংস্কার নয়, বরং সংবিধান সংশোধন করতে চায়।

শুক্রবার (১৭ জুলাই) সকালে প্রফেসর এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভায় তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘আজকে গোটা বিশ্বে তাকালে দেখা যায় কোথাও শান্তি নেই। আমরা উদার গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার মতো দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।’

জুলাই সনদ নিয়ে তিনি জানান, ‘সনদে আমরা একসঙ্গে স্বাক্ষর করেছি। গণভোটের একটি অংশ আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। উচ্চ কক্ষের বিষয়ে আমরা কখনোই একমত হইনি। প্রত্যেকটি দল তাদের ম্যানিফেস্ট অনুযায়ী কাজ করবে, এমন কথা বলা হয়েছে। এখন সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।’

মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি, ‘সংস্কার এ দেশে বিএনপি এনেছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমরা এই সংসদে পাস করেছি। এখন যারা বিরোধী দলে রয়েছেন, অনেকে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে।’

তিনি সংবিধান সংশোধন নিয়ে মন্তব্য করেন, ‘আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি। বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে মনে করি।’

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধী দল শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায়। বিএনপি জুলাইকে কারও হাতিয়ার হতে দেবে না।’

মির্জা ফখরুল আরও জানান, ‘বিএনপির ৬০ হাজার পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে, কয়েক হাজার নেতাকর্মী ফ্যাসিবাদের বিরুদ্ধে হত্যার শিকার হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চাল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নে অতিবৃষ্টি, ভারী বর্ষণ এবং জলোচ্ছ্বাসের ফলে ক্ষতিগ্রস্ত ৫০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

গত ১৫ জুলাই (বুধবার), সাপলেজা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত থেকে জনপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত চাল এবং পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমীন দুলালের বিশেষ প্রচেষ্টায় এই চাল বরাদ্দ দেওয়া হয়।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাপলেজা ইউনিয়নে একই দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষ রোপণও করা হয়েছে। সাপলেজা কুটির বাড়ীতে নারিকেল চারা এবং বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়। ইউনিয়ন প্রশাসক শফিকুল ইসলাম এবং ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন মোল্লা যৌথভাবে নিজ হাতে এই চারা গাছগুলো রোপণ করেন।

স্থানীয় বাসিন্দাদের কথায়, বর্তমান প্রশাসকের সৎ, মহান এবং উন্নয়নমূলক উদ্যোগের কারণে সাপলেজা ইউনিয়নে ইদানিং দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিগত ৪০ বছরের অনিয়ম, দুর্নীতি এবং কায়েমি স্বার্থান্বেষী মহলের লুটপাটের অবসান ঘটিয়ে এখন এলাকার উন্নয়নের হাওয়া লেগেছে। আগামীতে প্রশাসকের হাত ধরে আরও বড় বড় উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে বলে সাপলেজাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রতিবেদকের মন্তব্য: সাপলেজার সার্বিক উন্নয়নের এই জোয়ারে এলাকার একটি স্থানীয় মাদ্রাসার সংস্কার এবং বেহাল রাস্তাটির সংস্কার অতীব জরুরি হয়ে পড়েছে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রাস্তা ও মাদ্রাসার দিকে সু নজর দেওয়া উচিত—এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%