০১:৫৭ এম
শেরপুরে স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় শেরপুর সদর থানা পুলিশ তাদের আটক করে।
সদর থানা পুলিশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কের পাশে একটি দল নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করছিলেন। এই সময় সদর থানার নিয়মিত টহল দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান। তারা সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানিয়েছেন, গাজীরখামার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে আমাদের নিয়মিত টহল ছিল। স্লোগান দেওয়ার সাথে সাথে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তদন্ত করে জানা যায়, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন