ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’


‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির নিজস্ব গলফ কোর্সে আরও দুটি শিরোপা জয়ের দাবি করে প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করেছেন। তিনি বলেন, 'এটাকেই ট্যালেন্ট (প্রতিভা) বলে। ট্যালেন্ট আমার আছে, ওদের নেই।'

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব, বেডমিনস্টারে নিজের 'জয়সূচক শট'-এর একটি ভিডিও প্রকাশ করেন। তিনি জানান, এ বছর সুপার সিনিয়র ও সিনিয়র— দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।

ট্রাম্প দাবি করেছেন, তার মালিকানাধীন বিভিন্ন গলফ কোর্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি এখন পর্যন্ত ৪০টিরও বেশি শিরোপা জিতেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে গলফ খেলায় প্রতারণার বিভিন্ন অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

trump

ট্রাম্পের দাবি, সর্বশেষ প্রতিযোগিতায় তিনি দুই আন্ডার পার ৭০ স্কোর করে শিরোপা জিতেছেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'আমি ৭০ স্কোর করে জিতেছি। এটা আমার জন্য বড় সম্মানের। কারণ অন্যদের মতো অনুশীলনের জন্য আমি খুব কম সময় পাই। আমি অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি। এটাকেই প্রতিভা বলে। আমার আছে, তাদের নেই।'

পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্রিনের দিকে শট নেওয়ার আগে ট্রাম্প দুবার অনুশীলনী সুইং করেন। এরপর বলটি আঘাত করে তৃতীয় বাউন্সেই থামিয়ে দেন। মাইডাসের প্রধান সম্পাদক রন ফিলিপকোভস্কি প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে বিজয়ীর ট্রফি গ্রহণ করতে এবং উপস্থিত দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন পেতে দেখা যায়। এতে দাবি করা হয়েছে, এটি মার্কিন প্রেসিডেন্টের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

বেডমিনস্টারের সিনিয়র মেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সি খেলোয়াড়রা অংশ নেন। আর সুপার সিনিয়র বিভাগটি ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য। বেডমিনস্টারের পিজিএ ক্লাব চ্যাম্পিয়ানশিপ সংক্রান্ত তথ্য অনুযায়ী, ট্রাম্প ২০২৩ সালে সিনিয়র ও সুপার সিনিয়র— উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও ২০২৪ সালে তিনি সিনিয়র বিভাগের শিরোপা জেতেন।

২০২৩ সালে শিরোপা জয়ের পর ট্রাম্প বলেছিলেন, 'কোনো এক কারণে আমি ভালো গলফার ও ক্রীড়াবিদ। আমি অনেক ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছি, আর এটি সব সময়ই বড় সম্মানের।'

তবে গলফ ক্যারিয়ারজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও ওঠেছে। ক্রীড়া লেখক রিক রাইলি তার 'কমান্ডার ইন চিট' বইয়ে ট্রাম্পের গলফ খেলা নিয়ে অভিযোগ তুলে ধরেছেন। এছাড়া অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে গলফে প্রতারণার অভিযোগ করেছেন।

রাইলি তার বইয়ে লেখেন, উইংড ফুট গলফ ক্লাবে ট্রাম্পের বল পায়ে ঠেলে আবার ফেয়ারওয়েতে ফিরিয়ে দেওয়ার ঘটনা ক্যাডিরা নিয়মিত দেখতেন, যেই কারণে তারা তার ডাকনাম রেখেছিলেন 'পেলে'।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

এরপর স্কটল্যান্ডের ট্রাম্পের টার্নবেরি গলফ কোর্সে ধারণ করা একটি ভিডিও প্রকাশের পরও তার বিরুদ্ধে নতুন অভিযোগ ওঠে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের ক্যাডি তার আগে হাঁটতে হাঁটতে বলটি গর্তের খুব কাছে ফেলে দিচ্ছেন বলে মনে হচ্ছে। পরে ট্রাম্প সেই বলের কাছ থেকে শট নেন।

তবে গলফে প্রতারণার সকল অভিযোগই ট্রাম্প এর আগে অস্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দিদশায় প্রথমবার রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সু চির সাক্ষাৎ, দাবি মিয়ানমার সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৯ এম


বন্দিদশায় প্রথমবার রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সু চির সাক্ষাৎ, দাবি মিয়ানমার সরকারের

মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু চি বন্দিদশায় প্রথমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন প্রতিনিধি সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার দেশটির সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান।

৮১ বছর বয়সী সু চির স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে কারাগারে রয়েছেন। ওই বছর মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে তার নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারের ক্ষমতাচ্যুত করে। এর পর থেকেই দেশটি রাজনৈতিক সংকট, সহিংসতা ও অস্থিরতার মধ্যে রয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অং সান সু চি কোথায় আছেন এবং তাঁর স্বাস্থ্যের বর্তমান অবস্থা কী, তা স্পষ্টভাবে জানা যায়নি। এ সময়ে কোনো বিদেশি নেতা বা কূটনীতিকও প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেননি। এ কারণে আন্তর্জাতিক মহলে তাঁর জীবন নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে, অনেকেরই প্রশ্ন, অং সান সু চি কি এখনো বেঁচে আছেন, না কি তিনি মারা গেছেন।

সু চির ছেলে কিম আরিসও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও মন্ত্রীদের কাছে একটিই দাবি জানাচ্ছেন, তা হলো, মিয়ানমারের সামরিক সরকার যেন সু চির বেঁচে থাকার প্রমাণ দেয়।

মিয়ানমার সরকারের মুখপাত্র খাইন খাইন সো জানান, সোমবার (৩ আগস্ট) রাজধানী নেপিডোতে সু চি আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মিয়ানমার প্রতিনিধি আর্নড ডি বেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আইসিআরসি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এপ্রিলের শেষ দিকে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক নির্বাচনের পর সাবেক জান্তা নেতা মিন অং হ্লাইং মিয়ানমারের রাষ্ট্রপতি হন।

এরপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকলে কর্তৃপক্ষ জানায়, অং সান সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, শীর্ষে মিরপুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:০১ পি.এম


ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, শীর্ষে মিরপুর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় বিভিন্ন অপরাধের কারণে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগের ৩৯ জন, তেজগাঁও বিভাগের ৬৬ জন, মিরপুর বিভাগের ৯৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়াজ মেহেদী উল্লেখ করেন, এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:০২ পি.এম


ইউক্রেন-রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেল ১৪ জনের

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলায় রোববার উভয় দেশেই অন্তত ১৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ায় অন্তত নয়জন নিহত এবং রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত হয়েছে। যুদ্ধের প্রায় সাড়ে চার বছরের মধ্যে মস্কো ও কিয়েভ উভয়েই পরস্পরের বিরুদ্ধে হামলার পরিধি এবং তীব্রতা বাড়ানোর যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা চিন্তার বিষয়।

এ ধরণের তথ্য কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, রাশিয়া এ বছর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃদ্ধি করেছে, যার ফলে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, মস্কোকে যুদ্ধ বন্ধের আলোচনায় বসার চাপ দিতে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি স্থাপনা এবং খুচরা পণ্যের গুদাম সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। রোববার দিনের শুরুতে, ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়। নিহতদের মধ্যে একটি খেলার মাঠের কাছে থাকা ১৩ বছর বয়সী একটি কিশোরীও রয়েছে, যিনি গুরুতর আহত হন। অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ বলেন, ‘১৩ বছর বয়সী মেয়েটি গুরুতর আহত হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। কিন্তু তার আঘাত জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুতর ছিল।’

অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ওলগা আব্রামোভা জানান, কাজাখস্তান সীমান্তবর্তী রাশিয়ার রাতে অঞ্চলে পৃথক ড্রোন হামলায় দুই জন নিহত হন। এ ছাড়াও, রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলে একটি গাড়িতে ইউক্রেনের ড্রোন হামলায় আরও তিনজন নিহত হন, যদিও অঞ্চলটি যুদ্ধের সম্মুখসার থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। তিনি বলেন, ‘এই ঘটনা অর্থহীনতার দিক থেকে ভয়াবহ। নিহতরা কোনোভাবেই সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।’

ইউক্রেনে রাশিয়ার হামলায় পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে দুইজন নিহত হন। দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া এবং খেরসন অঞ্চলে অন্তত একজন করে নিহত হওয়ার খবরও এসেছে আঞ্চলিক কর্তৃপক্ষ থেকে। ডাকসেবা প্রতিষ্ঠান নোভা পোশতা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় একটি ডাক পরিবহন টার্মিনাল ধ্বংস হয়ে একজন ডাককর্মী নিহত হয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা আলোচনা কার্যত স্থগিত হয়ে আছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পরে এই আলোচনা আর এগোয়নি। তবে মস্কো এবং কিয়েভ— উভয় পক্ষই বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় যুদ্ধবিরতিতে হামলা, মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চাইল হামাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


গাজায় যুদ্ধবিরতিতে হামলা, মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চাইল হামাস

যুদ্ধে বিরতি বজায় থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে, তা বন্ধে দ্রুত চাপ প্রয়োগের জন্য স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আহ্বান জানিয়েছে। গতকাল রবিবার সংগঠনটি এ সংক্রান্ত একটি বিবৃতি দেয়।

এছাড়া, তারা অভিযোগ করেছে যে, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ইসরায়েল পরিকল্পিতভাবে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে।

হামাসের দাবি অনুযায়ী, গতকাল রবিবার সকালে ইসরায়েলি হামলায় ১৮ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, বেশ কিছু পরিবারের সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, মধ্যস্থতাকারী দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতাকে ভেঙে দিতে যুদ্ধবিরতিতে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে সংগঠনটি আরও উল্লেখ করেছে, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সরকার ইচ্ছাকৃতভাবে এই সামরিক অভিযানকে ত্বরান্বিত করছে। এর মূল উদ্দেশ্য হল মধ্যস্থতাকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতাকে বাধাগ্রস্ত করা এবং যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন বিপর্যস্ত করা।’

হামাস মধ্যস্থতাকারী এবং যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে জড়িত দেশের কাছে আহ্বান জানিয়েছে যেন তারা তাদের দায়িত্ব পালন করে। একইসাথে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে দ্রুত হামলা বন্ধের জন্য এবং চুক্তি মেনে চলার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে বলা হয়েছে।

এছাড়া, সংগঠনটি জানিয়েছে, এই হামলাগুলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন ইসরায়েলি নেতাদের জবাবদিহির আওতায় আনা হয় এবং ফিলিস্তিনিরা এখনও গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছেন। তাদের সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

এদিকে, গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে একটি সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পিস বোর্ড যৌথভাবে এই ঘোষণা দিয়েছে। পিস বোর্ড জানায়, হামাস একটি বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে এ সংক্রান্ত বিষয়ে ইসরায়েল এখনও কিছু জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%