ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিনেটর স্যান্ডার্সের ইসরাইলে সামরিক সহায়তা বন্ধের আহ্বান


সিনেটর স্যান্ডার্সের ইসরাইলে সামরিক সহায়তা বন্ধের আহ্বান

যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলের কাছে সামরিক সহায়তা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, অক্সফামের একটি নতুন প্রতিবেদন উদ্বেগের বিষয়টি নিশ্চিত করেছে যে, গাজায় তিন বছরের ইসরাইলের সামরিক অভিযানের কারণে উপত্যকাটি ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে।

স্যান্ডার্স সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, গাজার পয়োনিষ্কাশনব্যবস্থার অবকাঠামো ধ্বংস এবং ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ গাজাকে মারাত্মকভাবে বিষাক্ত ও দূষিত করে তুলেছে।

তিনি বর্তমান পরিবেশগত ও মানবিক পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন। একই সঙ্গে গাজাবাসীর পুনর্গঠন ও পুনর্বাসনে সহায়তার পরিবর্তে ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মার্কিন নীতির অবসান ঘটানোর জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণতা, বৈশ্বিক রেকর্ড

অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইও) যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণের উপস্থিতি বিদ্যমান। এতে বায়ু, মাটি, পানি ও খাদ্যদ্রব্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো ধ্বংস এবং ৬ কোটি ১০ লাখ টন বিপজ্জনক ধ্বংসস্তূপ জমে থাকার ফলে গাজায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি পরিবেশগত যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে এবং উপত্যকাটিতে মানুষের টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছে সংস্থাগুলো।

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: হুথিরা সৌদি আরবের বন্দরের ওপর হামলা বাড়িয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়ানোর পর পদ হারালেন ছাত্রদল নেতা এস এম নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ এম


সামাজিক মাধ্যমে ভিডিও ছড়ানোর পর পদ হারালেন ছাত্রদল নেতা এস এম নয়ন

সামাজিক মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন, যিনি এস এম নয়ন নামেই পরিচিত, তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা এস এম নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও কলে কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে চট্টগ্রামের পটিয়া এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গণ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


মোহাম্মদপুরে নিষিদ্ধ কার্যক্রমের জন্য আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানিয়েছেন, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে এই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন ৩২ নম্বর ওয়ার্ডের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল এবং অপরজন আল মাসুদ জনি।

ওসি জানিয়েছেন, উপ-পরিদর্শক রাজু আহমেদ আমিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে লালমাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করতেন, লোক সংগ্রহের কাজ করতেন এবং মিছিলে অর্থ দিয়ে সহায়তা করতেন। তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতেন। ঢাকার ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে লালমাটিয়া এলাকায় অবস্থান করছিলেন তারা।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞার মধ্যেই দুবাইয়ে এক মঞ্চে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


নিষেধাজ্ঞার মধ্যেই দুবাইয়ে এক মঞ্চে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব যখন দুই দেশের বিনোদন জগতেও স্পষ্ট, তখন সংগীতপ্রেমীরা ভিন্ন একটি দৃশ্যের সাক্ষী হলেন। দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে ভারতের জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং এবং পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলামকে একসঙ্গে নাচতে দেখা যায়। তাঁদের সেই আনন্দময় মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন এই দুই শিল্পী। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম তাঁদের একসঙ্গে নাচের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে পাকিস্তানি গায়ক আবরার-উল-হকের গানের তালে হানি সিং ও আতিফ আসলামকে নাচতে দেখা যায়। বর-কনেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁরা আনন্দ-উল্লাসেও মেতে ওঠেন।

ভিডিওটি প্রকাশ করে সাদিক সেলিম জানান, বন্ধুর বিয়েতে হানি সিং ও আতিফ আসলাম প্রায় পুরো রাতই নাচ-গানে মেতে ছিলেন। তিনি হানি সিংয়ের উপস্থিতি এবং প্রাণবন্ত আচরণের প্রশংসা করেন। অন্যদিকে, আতিফ আসলামকে বরাবরের মতোই শান্ত ও প্রচারবিমুখ হিসেবে বর্ণনা করেন সাদিক। কনসার্টের মহড়া শেষ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতিও রেখেছিলেন এই গায়ক।

সাদিকের পোস্টে দুই দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক দূরত্বের প্রসঙ্গও উঠে আসে। ভারতে যখন পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান ও কনটেন্ট নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা চলছে, তখন একই অনুষ্ঠানে দুই দেশের দুই শিল্পীর এমন বন্ধুত্বপূর্ণ উপস্থিতিকে সংগীত ও সৌহার্দ্যের উদ্‌যাপন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’-এর ট্রেলার প্রকাশ হওয়ার পর ভারতে এটি নিষিদ্ধের দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। ৪ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, হানিয়া আমির ও মাহিরা খান।

এর আগে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীও অনলাইন সমালোচনার মুখে বেঙ্গালুরুতে বাতিল করা হয়েছিল। এমন পরিস্থিতিতে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরে পেট্রোলিয়ামবাহী গাড়িতে আগুন, ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


মিশরে পেট্রোলিয়ামবাহী গাড়িতে আগুন, ৩০ জন নিহত

মিশরে পেট্রোলিয়ামবাহী একটি গাড়ি উল্টে গিয়ে আগুন লেগেছে। এই ঘটনার ফলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) বৃহত্তর কায়রোর একটি প্রধান রিং রোডে পেট্রোলিয়ামবাহী গাড়িটি উল্টে আগুন ধরে যায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২৭টি গাড়ি পুড়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে, আরও বেশ কিছু গাড়িতে আগুন জ্বলছে। ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সিসি আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনাস্থল দ্রুত পরিষ্কার করার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন।

মিশরের মন্ত্রিসভার এক বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করার আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%